চৌ-রাস্তায় দাঁড়িয়ে আমরা চারজন 

ভাস্কর চক্রবর্তী

‘এদিকে স্বর্গের পথ’ — বলে একচক্ষু নারী হঠাৎ হারিয়ে গেল—
চৌ-রাস্তায় দাঁড়িয়ে আমরা চারজন হেসে উঠলাম— এ-ওর মুখের
দিকে, তাকিয়ে আমরা হেসে উঠলাম
যেন স্বর্গে যাবো বলে
সেই ভোরবেলা— অদ্ভুত ছাতা হাতে আমরা বেরিয়েছি, পায়ে
আশ্চর্য চপ্পল

এ-ওর শরীর নিয়ে গন্ধ শুঁকছি সন্ধেবেলা— সন্ধেবেলা
এ-ওর বুকের মধ্যে উঁকি মেরে কোথায় দুঃখ পাপ
লুকোনো টাকার মতো রয়ে গেছে, কোথায় ঈশ্বর
টুপি খুলে হাঁটু মুড়ে
বসে আছেন, চেয়ে দেখছি—
পোস্ট-মাস্টারের মেয়ে শুধুমাত্র জুতোজোড়া নিয়ে বাড়ি থেকে চলে গেছে
তার সঙ্গে গোলাপি যুবক — তারা স্বর্গে যাবে

আমাদের স্বর্গ নেই স্যারিডন আছে

সকল অধ্যায়
১.
শীতকাল কবে আসবে সুপর্ণা 
২.
২০০২ 
৩.
১৯৭৪ 
৪.
জিরাফের ভাষা ৪৮ 
৫.
জিরাফের ভাষা ২৩ 
৬.
চৌ-রাস্তায় দাঁড়িয়ে আমরা চারজন 
৭.
কবিতা ১৩৪ 
৮.
স্মৃতি 
৯.
মুখ 
১০.
শুধুমাত্র তোমাকে-৩ 
১১.
তাপমাত্রা 
১২.
ভিখারি 
১৩.
মৃতসঞ্জীবনী 
১৪.
মানুষ 
১৫.
যে কবিতাটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম 
১৬.
আরেকটি প্রেমের কবিতা 
১৭.
দূরের টেবিল 
১৮.
প্রতিবহন 
১৯.
সোনার চাঁদ 
২০.
প্রার্থনা ১ 
২১.
আঁধার বিষয়ে 
২২.
উৎস
২৩.
জিজি 
২৪.
আমার কবিতা
২৫.
তবু কোনোদিন
২৬.
প্রেমিকেরা প্রেমিকারা
২৭.
নীল সাপের মতো
২৮.
শীত
২৯.
শিরোনামহীন
৩০.
আনন্দ
৩১.
প্রেম
৩২.
বাদামী রঙের কবিতা
৩৩.
ভূমিকাহীন
৩৪.
যদি ভালোবাসা থাকে
৩৫.
আঠাশে মে, আমার জীবনের
৩৬.
মুহূর্তমালা
৩৭.
বন্ধুত্ব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%