সে তো সে দিনের কথা, বাক্যহীন যবে

রবীন্দ্রনাথ ঠাকুর

সে তো সে দিনের কথা, বাক্যহীন যবে
এসেছিনু প্রবাসীর মতো এই ভবে
বিনা কোনো পরিচয়, রিক্ত শূন্য হাতে,
একমাত্র ক্রন্দন সম্বল লয়ে সাথে।
আজ সেথা কী করিয়া মানুষের প্রীতি
কণ্ঠ হতে টানি লয় যত মোর গীতি।
এ ভুবনে মোর চিত্তে অতি অল্প স্থান
নিয়েছ, ভুবননাথ। সমস্ত এ প্রাণ
সংসারে করেছ পূর্ণ। পাদপ্রান্তে তব
প্রত্যহ যে ছন্দে-বাঁধা গীত নব নব
দিতেছি অঞ্জলি, তাও তব পূজাশেষে
লবে সবে তোমা সাথে মোরে ভালোবেসে
এই আশাখানি মনে আছে অবিচ্ছেদে।
যে প্রবাসে রাখ সেথা প্রেমে রাখো বেঁধে।

নব নব প্রবাসেতে নব নব লোকে
বাঁধিবে এমনি প্রেমে। প্রেমের আলোকে
বিকশিত হব আমি ভুবনে ভুবনে
নব নব পুষ্পদলে; প্রেম-আকর্ষণে
যত গূঢ় মধু মোর অন্তরে বিলসে
উঠিবে অক্ষয় হয়ে নব নব রসে,
বাহিরে আসিবে ছুটি– অন্তহীন প্রাণে
নিখিল জগতে তব প্রেমের আহ্বানে
নব নব জীবনের গন্ধ যাব রেখে,
নব নব বিকাশের বর্ণ যাব এঁকে।
কে চাহে সংকীর্ণ অন্ধ অমরতাকূপে
এক ধরাতলমাঝে শুধু একরূপে
বাঁচিয়া থাকিতে। নব নব মৃত্যুপথে
তোমারে পূজিতে যাব জগতে জগতে।

সকল অধ্যায়
১.
অচির বসন্ত হায় এল, গেল চলে
২.
অত চুপি চুপি কেন কথা কও
৩.
আকাশ-সিন্ধু-মাঝে এক ঠাঁই
৪.
আছি আমি বিন্দুরূপে, হে অন্তরযামী
৫.
আজ মনে হয় সকলেরই মাঝে
৬.
আজি হেরিতেছি আমি
৭.
আজিকে গহন কালিমা লেগেছে গগনে
৮.
আপনারে তুমি করিবে গোপন
৯.
আমাদের এই পল্লিখানি পাহাড় দিয়ে ঘেরা
১০.
আমার খোলা জানালাতে
১১.
আমার মাঝারে যে আছে কে গো সে
১২.
আমি চঞ্চল হে
১৩.
আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে
১৪.
আলো নাই, দিন শেষ হল, ওরে
১৫.
আলোকে আসিয়া এরা লীলা করে যায়
১৬.
ওরে আমার কর্মহারা, ওরে আমার সৃষ্টিছাড়া
১৭.
ওরে পদ্মা, ওরে মোর রাক্ষসী প্রেয়সী
১৮.
কত দিবা কত বিভাবরী
১৯.
কাল যবে সন্ধ্যাকালে বন্ধুসভাতলে
২০.
কী কথা বলিব বলে
২১.
কুঁড়ির ভিতর কাঁদিছে গন্ধ অন্ধ হয়ে
২২.
কেবল তব মুখের পানে চাহিয়া
২৩.
ক্ষান্ত করিয়াছ তুমি আপনারে
২৪.
চিরকাল একি লীলা গো
২৫.
তুমি আছ হিমাচল ভারতের অনন্তসঞ্চিত
২৬.
তোমার বীণায় কত তার আছে
২৭.
তোমারে পাছে সহজে বুঝি
২৮.
তোমায় চিনি বলে আমি করেছি গরব
২৯.
দিয়েছ প্রশ্রয় মোরে, করুণানিলয়
৩০.
দুয়ারে তোমার ভিড় ক’রে যারা আছে
৩১.
দেখো চেয়ে গিরির শিরে
৩২.
ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে
৩৩.
নব বৎসরে করিলাম পণ
৩৪.
না জানি কারে দেখিয়াছি
৩৫.
নানা গান গেয়ে ফিরি নানা লোকালয়
৩৬.
পথের পথিক করেছ আমায়
৩৭.
পাগল হইয়া বনে বনে ফিরি
৩৮.
বাহির হইতে দেখো না এমন করে
৩৯.
বিরহবৎসর-পরে মিলনের বীণা
৪০.
ভারতসমুদ্র তার বাষ্পোচ্ছ্বাস নিশ্বসে গগনে
৪১.
ভারতের কোন্‌ বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি
৪২.
ভোরের পাখি ডাকে কোথায়
৪৩.
মন্ত্রেসে যে পূত রাখীররাঙা সুতো
৪৪.
মোর কিছু ধন আছে সংসারে
৪৫.
যদি ইচ্ছা কর তবে কটাক্ষে হে নারী
৪৬.
রোগীর শিয়রে রাত্রে একা ছিনু জাগি
৪৭.
শূন্য ছিল মন
৪৮.
সব ঠাঁই মোর ঘর আছে
৪৯.
সাঙ্গ হয়েছে রণ
৫০.
সে তো সে দিনের কথা, বাক্যহীন যবে
৫১.
সেদিন কি তুমি এসেছিলে ওগো
৫২.
হায় গগন নহিলে তোমারে ধরিবে কে বা
৫৩.
হে জনসমুদ্র, আমি ভাবিতেছি মনে
৫৪.
হে নিস্তব্ধ গিরিরাজ
৫৫.
হে পথিক, কোন্‌খানে চলেছ কাহার পানে
৫৬.
হে বিশ্বদেব, মোর কাছে তুমি
৫৭.
হে ভারত, আজি নবীন বর্ষে
৫৮.
হে রাজন তুমি আমারে
৫৯.
হে হিমাদ্রি, দেবতাত্মা, শৈলে শৈলে আজিও তোমার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%