আজকে রাতে

জীবনানন্দ দাশ

আজকে রাতে তোমায় আমার কাছে পেলে কথা
বলা যেত; চারিদিকে হিজল শিরীষ নক্ষত্র ঘাস হাওয়ার প্রান্তর।
কিন্তু যেই নিট নিয়মে ভাবনা আবেগ ভাব
বিশুদ্ধ হয় বিষয় ও তার যুক্তির ভিতর;-

আমিও সেই ফলাফলের ভিতরে থেকে গিয়ে
দেখেছি ভারত লন্ডন রোম নিউইয়র্ক চীন
আজকে রাতের ইতিহাস ও মৃত ম্যামথ সব
নিবিড় নিয়মাধীন।

কোথায় তুমি রয়েছ কোন পাশার দান হাতেঃ
কী কাজ খুঁজে;—সকল অনুশীলন ভালো নয়;
গভীর ভাবে জেনেছি যে-সব সকাল বিকাল নদী নক্ষত্রকে
তারি ভিতরে প্রবীণ গল্প নিহিত হয়ে রয়।

সকল অধ্যায়
১.
আমাকে একটি কথা দাও
২.
তোমাকে
৩.
মাঘসংক্রান্তির রাতে
৪.
সময়সেতুপথে
৫.
যতিহীন
৬.
অনেক নদীর জল
৭.
শতাব্দী
৮.
সূর্য নক্ষত্র নারী
৯.
চারিদিকে প্রকৃতির
১০.
মহিলা
১১.
সামান্য মানুষ
১২.
প্রিয়দের প্রাণে
১৩.
তার স্থির প্রেমিকের নিকট
১৪.
অবরোধ
১৫.
পৃথিবীর রৌদ্রে
১৬.
সূর্য রাত্রি নক্ষত্র
১৭.
জয়জয়ন্তী সূর্য
১৮.
প্রয়াণপটভূমি
১৯.
হেমন্তের রাতে
২০.
নারীসবিতা
২১.
উত্তরসাময়িকী
২২.
বিস্ময়
২৩.
ইতিহাসযান
২৪.
মৃত্যু স্বপ্ন সংকল্প
২৫.
পৃথিবী সূর্যকে ঘিরে
২৬.
পটভূমির
২৭.
অন্ধকার থেকে
২৮.
একটি কবিতা
২৯.
সারাৎসার
৩০.
সময়ের তীরে
৩১.
যতদিন পৃথিবীতে
৩২.
মহাত্মা গান্ধী
৩৩.
যদিও দিন
৩৪.
দেশ কাল সন্ততি
৩৫.
মহাগোধূলি
৩৬.
মানুষ যা চেয়েছিল
৩৭.
আজকে রাতে
৩৮.
হে হৃদয়
৩৯.
গভীর এরিয়েলে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%