যদিও দিন

জীবনানন্দ দাশ

যদিও দিন কেবলি নতুন গল্পবিশ্রুতির
তারপরে রাত অন্ধকারে থেমে থাকাঃ—লুপ্তপ্রায় নীড়
সঠিক ক’রে নেয়ার মতো শান্ত কথা ভাবা;
যদিও গভীর রাতের তারা (মনে হয়) ঐশী শক্তির;

তবুও কোথাও এখন আর প্রতিভা আভা নেই;
অন্ধকারে কেবলি সময় হৃদয় দেশ ক্ষ’য়ে
যেতেছে দেখে নীলিমাকে অসীম ক’রে তুমি
বলতে যদি মেঘনা নদীর মতন অকূল হয়ে;

‘আমি তোমার মনের নারী শরীরিণী—জানি;
কেন তুমি স্তব্ধ হয়ে থাকো।
তুমি আছ ব’লে আমি কেবলই দূরে চলতে ভালোবাসি,
চিনি না কোনো সাঁকো।

যতটা দূর যেতেছি আমি সূর্যকরোজ্জ্বলতাময় প্রাণে
ততই তোমার সত্ত্বাধিকার ক্ষয়
পাচ্ছে ব’লে মনে কর? তুমি আমার প্রাণের মাঝে দ্বীপ,
কিন্তু সে-দ্বীপ মেঘনা নদী নয়।’-

এ-কথা যদি জলের মতো উৎসারণে তুমি
আমাকে—তাকে—যাকে তুমি ভালোবাসো তাকে
ব’লে যেতে;—শুনে নিতাম, মহাপ্রাণের বৃক্ষ থেকে পাখি
শোনে যেমন আকাশ বাতাস রাতের তারকাকে।

সকল অধ্যায়
১.
আমাকে একটি কথা দাও
২.
তোমাকে
৩.
মাঘসংক্রান্তির রাতে
৪.
সময়সেতুপথে
৫.
যতিহীন
৬.
অনেক নদীর জল
৭.
শতাব্দী
৮.
সূর্য নক্ষত্র নারী
৯.
চারিদিকে প্রকৃতির
১০.
মহিলা
১১.
সামান্য মানুষ
১২.
প্রিয়দের প্রাণে
১৩.
তার স্থির প্রেমিকের নিকট
১৪.
অবরোধ
১৫.
পৃথিবীর রৌদ্রে
১৬.
সূর্য রাত্রি নক্ষত্র
১৭.
জয়জয়ন্তী সূর্য
১৮.
প্রয়াণপটভূমি
১৯.
হেমন্তের রাতে
২০.
নারীসবিতা
২১.
উত্তরসাময়িকী
২২.
বিস্ময়
২৩.
ইতিহাসযান
২৪.
মৃত্যু স্বপ্ন সংকল্প
২৫.
পৃথিবী সূর্যকে ঘিরে
২৬.
পটভূমির
২৭.
অন্ধকার থেকে
২৮.
একটি কবিতা
২৯.
সারাৎসার
৩০.
সময়ের তীরে
৩১.
যতদিন পৃথিবীতে
৩২.
মহাত্মা গান্ধী
৩৩.
যদিও দিন
৩৪.
দেশ কাল সন্ততি
৩৫.
মহাগোধূলি
৩৬.
মানুষ যা চেয়েছিল
৩৭.
আজকে রাতে
৩৮.
হে হৃদয়
৩৯.
গভীর এরিয়েলে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%