স্বল্প

রবীন্দ্রনাথ ঠাকুর

জানি আমি, ছোটো আমার ঠাঁই–
    তাহার বেশি কিছুই চাহি নাই।
         দিয়ো আমায় সবার চেয়ে অল্প তোমার দান,
            নিজের হাতে দাও তুলে তো
                 রইবে অফুরান।
আমি তো নই কাঙাল পরদেশী,
    পথে পথে খোঁজ করে যে
         যা পায় তারো বেশি।
            সকলটুকুই চায় সে পেতে হাতে,
                 পুরিয়ে নিতে পারে না সে
                   আপন দানের সাথে।
তুমি শুনে বললে আমায় হেসে,
    বললে ভালোবেসে,
         “আশ মিটিবে এইটুকুতেই তবে?”
            আমি বলি, “তার বেশি কী হবে।
                 যে-দানে ভার থাকে
                   বস্তু দিয়ে পথ সে কেবল
                        আটক করে রাখে।
যে-দান কেবল বাহুর পরশ তব
    তারে আমি বীণার মতো বক্ষে তুলে লব।
         সুরে সুরে উঠবে বেজে,
            যেটুকু সে তাহার চেয়ে
                 অনেক বেশি সে যে।
লোভীর মতো তোমার দ্বারে
    যাহার আসা-যাওয়া
        তাহার চাওয়া-পাওয়া
           তোমায় নিত্য খর্ব করে আনে
                আপন ক্ষুধার পানে।
          ভালোবাসার বর্বরতা,
      মলিন করে তোমারি সম্মান
          পৃথুল তার বিপুল পরিমাণ।
তাই তো বলি, প্রিয়ে,
    হাসিমুখে বিদায় কোরো স্বল্প কিছু দিয়ে;
         সন্ধ্যা যেমন সন্ধ্যাতারাটিরে
           আনিয়া দেয় ধীরে
                সূর্য-ডোবার শেষ সোপানের ভিতে
                   সলজ্জ তার গোপন থালিটিতে।”

অধ্যায় ৬০ / ৬০
সকল অধ্যায়
১.
অনাবৃষ্টি
২.
নতুন রঙ
৩.
গানের খেয়া
৪.
অধরা
৫.
বিদায়
৬.
পূর্ণা
৭.
কৃপণা
৮.
ছায়াছবি
৯.
স্মৃতির ভূমিকা
১০.
মানসী
১১.
সার্থকতা
১২.
আহ্বান
১৩.
শেষ কথা
১৪.
মুক্তপথে
১৫.
দ্বিধা
১৬.
উদ্‌বৃত্ত
১৭.
গানের জাল
১৮.
মরিয়া
১৯.
গান
২০.
বাণীহারা
২১.
অবসান
২২.
দূরের গান
২৩.
কর্ণধার
২৪.
আসা-যাওয়া
২৫.
বিপ্লব
২৬.
জ্যোতির্বাষ্প
২৭.
জানালায়
২৮.
ক্ষণিক
২৯.
ব্যথিতা
৩০.
যাবার আগে
৩১.
সানাই
৩২.
দেওয়া-নেওয়া
৩৩.
মায়া
৩৪.
অদেয়
৩৫.
রূপকথায়
৩৬.
অধীরা
৩৭.
বাসাবদল
৩৮.
আধোজাগা
৩৯.
যক্ষ
৪০.
পরিচয়
৪১.
নারী
৪২.
গানের স্মৃতি
৪৩.
অবশেষে
৪৪.
সম্পূর্ণ
৪৫.
ভাঙন
৪৬.
অত্যুক্তি
৪৭.
হঠাৎ মিলন
৪৮.
দূরবর্তিনী
৪৯.
অনসূয়া
৫০.
শেষ অভিসার
৫১.
নামকরণ
৫২.
বিমুখতা
৫৩.
আত্মছলনা
৫৪.
অসময়
৫৫.
অপঘাত
৫৬.
মানসী
৫৭.
অসম্ভব ছবি
৫৮.
অসম্ভব
৫৯.
গানের মন্ত্র
৬০.
স্বল্প

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%