অবশেষে

রবীন্দ্রনাথ ঠাকুর

যৌবনের অনাহূত রবাহূত ভিড়-করা ভোজে
          কে ছিল কাহার খোঁজে,
     ভালো করে মনে ছিল না তা।
          ক্ষণে ক্ষণে হয়েছে আসন পাতা,
               ক্ষণে ক্ষণে নিয়েছে সরায়ে।
মালা কেহ গিয়েছে পরায়ে
     জেনেছিনু, তবু কে যে জানি নাই তারে।
          মাঝখানে বারে বারে
               কত কী যে এলোমেলো
          কভু গেল, কভু এল।
     সার্থকতা ছিল যেইখানে
ক্ষণিক পরশি তারে চলে গেছি জনতার টানে।
          সে যৌবনমধ্যাহ্নের অজস্রের পালা
শেষ হয়ে গেছে আজি, সন্ধ্যার প্রদীপ হল জ্বালা।
     অনেকের মাঝে যারে কাছে দেখে হয় নাই দেখা
               একেলার ঘরে তারে একা
     চেয়ে দেখি, কথা কই চুপে চুপে,
        পাই তারে না-পাওয়ার রূপে।

সকল অধ্যায়
১.
অনাবৃষ্টি
২.
নতুন রঙ
৩.
গানের খেয়া
৪.
অধরা
৫.
বিদায়
৬.
পূর্ণা
৭.
কৃপণা
৮.
ছায়াছবি
৯.
স্মৃতির ভূমিকা
১০.
মানসী
১১.
সার্থকতা
১২.
আহ্বান
১৩.
শেষ কথা
১৪.
মুক্তপথে
১৫.
দ্বিধা
১৬.
উদ্‌বৃত্ত
১৭.
গানের জাল
১৮.
মরিয়া
১৯.
গান
২০.
বাণীহারা
২১.
অবসান
২২.
দূরের গান
২৩.
কর্ণধার
২৪.
আসা-যাওয়া
২৫.
বিপ্লব
২৬.
জ্যোতির্বাষ্প
২৭.
জানালায়
২৮.
ক্ষণিক
২৯.
ব্যথিতা
৩০.
যাবার আগে
৩১.
সানাই
৩২.
দেওয়া-নেওয়া
৩৩.
মায়া
৩৪.
অদেয়
৩৫.
রূপকথায়
৩৬.
অধীরা
৩৭.
বাসাবদল
৩৮.
আধোজাগা
৩৯.
যক্ষ
৪০.
পরিচয়
৪১.
নারী
৪২.
গানের স্মৃতি
৪৩.
অবশেষে
৪৪.
সম্পূর্ণ
৪৫.
ভাঙন
৪৬.
অত্যুক্তি
৪৭.
হঠাৎ মিলন
৪৮.
দূরবর্তিনী
৪৯.
অনসূয়া
৫০.
শেষ অভিসার
৫১.
নামকরণ
৫২.
বিমুখতা
৫৩.
আত্মছলনা
৫৪.
অসময়
৫৫.
অপঘাত
৫৬.
মানসী
৫৭.
অসম্ভব ছবি
৫৮.
অসম্ভব
৫৯.
গানের মন্ত্র
৬০.
স্বল্প

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%