গানের স্মৃতি

রবীন্দ্রনাথ ঠাকুর

কেন মনে হয়–
তোমার এ গানখানি এখনি যে শোনালে তা নয়।
বিশেষ লগ্নের কোনো চিহ্ন পড়ে নাই এর সুরে;
শুধু এই মনে পড়ে, এই গানে দিগন্তের দূরে
আলোর কাঁপনখানি লেগেছিল সন্ধ্যাতারকার
সুগভীর স্তব্ধতায়,সে-স্পন্দন শিরায় আমার
রাগিণীর চমকেতে রহি রহি বিচ্ছুরিছে আলো
আজি দেয়ালির দিনে। আজো এই অন্ধকারে জ্বালো
সেই সায়াহ্নের স্মৃতি, যে নিভৃতে নক্ষত্রসভায়
নীহারিকা ভাষা তার প্রসারিল নিঃশব্দ প্রভায়–
যে-ক্ষণে তোমার স্বর জ্যোতির্লোকে দিতেছিল আনি
          অনন্তের-পথ-চাওয়া ধরিত্রীর সকরুণ বাণী।
সেই স্মৃতি পার হয়ে মনে মোর এই প্রশ্ন লাগে,
কালের-অতীত প্রান্তে তোমারে কি চিনিতাম আগে।
দেখা হয়েছিল না কি কোনো-এক সংগীতের পথে
অরূপের মন্দিরেতে অপরূপ ছন্দের জগতে।

সকল অধ্যায়
১.
অনাবৃষ্টি
২.
নতুন রঙ
৩.
গানের খেয়া
৪.
অধরা
৫.
বিদায়
৬.
পূর্ণা
৭.
কৃপণা
৮.
ছায়াছবি
৯.
স্মৃতির ভূমিকা
১০.
মানসী
১১.
সার্থকতা
১২.
আহ্বান
১৩.
শেষ কথা
১৪.
মুক্তপথে
১৫.
দ্বিধা
১৬.
উদ্‌বৃত্ত
১৭.
গানের জাল
১৮.
মরিয়া
১৯.
গান
২০.
বাণীহারা
২১.
অবসান
২২.
দূরের গান
২৩.
কর্ণধার
২৪.
আসা-যাওয়া
২৫.
বিপ্লব
২৬.
জ্যোতির্বাষ্প
২৭.
জানালায়
২৮.
ক্ষণিক
২৯.
ব্যথিতা
৩০.
যাবার আগে
৩১.
সানাই
৩২.
দেওয়া-নেওয়া
৩৩.
মায়া
৩৪.
অদেয়
৩৫.
রূপকথায়
৩৬.
অধীরা
৩৭.
বাসাবদল
৩৮.
আধোজাগা
৩৯.
যক্ষ
৪০.
পরিচয়
৪১.
নারী
৪২.
গানের স্মৃতি
৪৩.
অবশেষে
৪৪.
সম্পূর্ণ
৪৫.
ভাঙন
৪৬.
অত্যুক্তি
৪৭.
হঠাৎ মিলন
৪৮.
দূরবর্তিনী
৪৯.
অনসূয়া
৫০.
শেষ অভিসার
৫১.
নামকরণ
৫২.
বিমুখতা
৫৩.
আত্মছলনা
৫৪.
অসময়
৫৫.
অপঘাত
৫৬.
মানসী
৫৭.
অসম্ভব ছবি
৫৮.
অসম্ভব
৫৯.
গানের মন্ত্র
৬০.
স্বল্প

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%