৬.১০.২ সহস্রপদী : কেন্নো

জগদানন্দ রায়

কেন্নো

কেন্নো বিছাদের জাতীয় পোকা। ইহাদের দেহও অনেক আংটি দিয়া প্রস্তুত। ভয় পাইলেই ইহারা শরীর গুটাইয়া চাকার মত করে। অন্য অঙ্গ-প্রত্যঙ্গও প্রায় বিছাদেরি মত। ইহাদের দেহের অধিকাংশ আংটি হইতে দুই জোড়া করিয়া পা বাহির হয়। কেন্নোর পায়ের সংখ্যা অনেক। এই জন্যই ইংরাজিতে ইহাদিগকে সহস্রপদী (Millipoda) বলা হয়। ইহাদের দাঁতে বিষ নাই। ইহারা কচি গাছপালা দাঁত দিয়া কাটিয়া আাহার করে।

ছোট-বড় অনেক রকমের কেন্নো আছে। ইহাদের গায়ের রঙ্‌ও বিচিত্র। কিন্তু জীবনের ইতিহাস সকলেরি প্রায় একই। জোনাক্ পোকার দেহ হইতে যে-রকম আলো বাহির হয়, কোনো কোনো কেন্নোর শরীরে রাত্রিতে সেই রকম আলো দেখা যায়। কিন্তু সে আলোক জোনাক্ পোকার আলোর মত উজ্জ্বল নয়। ভিজে ও সেঁত্‌সেঁতে জায়গাতেই কেন্নো বেশি দেখা যায়। শুক্‌নো জায়গায় ইহারা থাকিতে পারে না।

কেন্নো বা বিছারা পতঙ্গদের মত আকৃতি বদ্‌লাইয়া বড় হয় না। ছোট বেলায় ইহাদের দেহের আংটির সংখ্যা অল্প থাকে। বয়স বাড়ার সঙ্গে পা-ওয়ালা নূতন আংটি দেহে যুক্ত হয়। পতঙ্গেরা যেমন গায়ের ছিদ্র দিয়া বাতাস টানিয়া নিশ্বাস লয়, ইহাদেরও শ্বাস-প্রশ্বাস সেই-রকমে চলে।

সকল অধ্যায়
১.
১. এক-কোষ প্রাণী – খড়িমাটির পোকা
২.
২. স্পঞ্জ
৩.
৩.১ হাইড্রা
৪.
৩.২ রাবণচ্ছত্র
৫.
৩.৩ প্রবাল
৬.
৪. তারা-মাছ – স্নায়ুমণ্ডলী
৭.
৫.১ কেঁচো
৮.
৫.২ পরাশ্রিত অকেজো প্রাণী
৯.
৫.৩ জোঁক
১০.
৫.৪ ক্রিমি – গোল ক্রিমি
১১.
৬.০ কীট-পতঙ্গ, প্রাণীদের বিভাগ
১২.
৬.১.১ কঠিনবর্ম্মী : চিংড়িমাছ
১৩.
৬.১.২ কঠিনবর্ম্মী : কাঁকড়া
১৪.
৬.১.৩ কঠিনবর্ম্মী : পতঙ্গ
১৫.
৬.২.১ ঝিল্লীপক্ষ পতঙ্গ : বোলতা
১৬.
৬.২.২ ঝিল্লীপক্ষ পতঙ্গ : ভীমরুল
১৭.
৬.২.৩ ঝিল্লীপক্ষ পতঙ্গ : কুমরে-পোকা
১৮.
৬.২.৪ ঝিল্লীপক্ষ পতঙ্গ : কাঁচ-পােকা
১৯.
৬.২.৫ ঝিল্লীপক্ষ পতঙ্গ : মৌমাছি
২০.
৬.২.৬ ঝিল্লীপক্ষ পতঙ্গ : পিপীলিকা
২১.
৬.৩.১ শিরা-পক্ষ পতঙ্গ : উই
২২.
৬.৩.২ শিরা-পক্ষ পতঙ্গ : জল-ফড়িং
২৩.
৬.৩.৩ শিরা-পক্ষ পতঙ্গ : ভুঁই-কুমীর
২৪.
৬.৩.৪ শিরা-পক্ষ পতঙ্গ : পাখীর গায়ের উকুন
২৫.
৬.৪.০ কঠিন-পক্ষ পতঙ্গ
২৬.
৬.৪.১ কঠিন-পক্ষ পতঙ্গ : গোবরে পোকা
২৭.
৬.৪.২ কঠিন-পক্ষ পতঙ্গ : ধামসা পোকা
২৮.
৬.৪.৩ কঠিন-পক্ষ পতঙ্গ : জোনাক পোকা
২৯.
৬.৫.০ শল্ক-পক্ষ পতঙ্গ
৩০.
৬.৫.১ শল্ক-পক্ষ পতঙ্গ : প্রজাপতি
৩১.
৬.৫.২ শল্ক-পক্ষ পতঙ্গ : গুটিপোকা
৩২.
৬.৬.০ দ্বিপক্ষ পতঙ্গ
৩৩.
৬.৬.১ দ্বিপক্ষ পতঙ্গ : মাছি
৩৪.
৬.৬.২ দ্বিপক্ষ পতঙ্গ : মশা
৩৫.
৬.৭.০ গান্ধী পোকা
৩৬.
৬.৭.১ ছারপোকা
৩৭.
৬.৮.০ ঋজুপক্ষ পতঙ্গ
৩৮.
৬.৮.১ ঋজুপক্ষ পতঙ্গ : ফড়িং
৩৯.
৬.৮.২ ঋজুপক্ষ পতঙ্গ : উচ্চিংড়ে ও ঘুর্‌ঘুরে পোকা
৪০.
৬.৮.৩ ঋজুপক্ষ পতঙ্গ : আরসুলা
৪১.
৬.৯.০ লূতা
৪২.
৬.৯.১ মাকড়সা
৪৩.
৬.৯.২ কাঁকড়া-বিছা
৪৪.
৬.১০.১ সহস্রপদী : তেঁতুলে-বিছা
৪৫.
৬.১০.২ সহস্রপদী : কেন্নো
৪৬.
৭. কোমলাঙ্গী : শঙ্খ, শামুক, গুগলি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%