পাথরের দেয়ালে পেরেক

সঞ্জীব চট্টোপাধ্যায়

পাথরের দেয়ালে পেরেক

আজ গেলে কাল কি হবে! এই চিন্তাই অহর্নিশ। ঘিনঘিনে চিন্তা—মশারির ভিতর মিনমিনে মশার মতো।

তাহলে তো তোমার হয়নি বাপু! রামকৃষ্ণের সন্তানদের তো এমন হওয়া উচিত নয়। বিশ্বাস, সমর্পণ দুটোতেই তোমার ঘাটতি আছে। তুমি মনে করছ, আমি তোমার কি করতে পারি! তোমার বিষয়জ্ঞান দিয়ে আমার কূলকিনারা পাবে না। তোমার ধারণা—আমি একটা ছবি, কিছু কথা, কিছু গল্প, কিছু গান। সেইটাই তোমার ভুল।

আমি একজন সাঁতার-শিক্ষক। সংসারসমুদ্রে কেমন করে সাঁতার কাটতে হয় সেই শিক্ষাটি আমি তোমাদের জন্য রেখে এসেছি। কোন্ ভেসলিন গায়ে মেখে জলে নামবে! কোন্ ডুবুরির পোশাক পরবে! কোন্ অক্সিজেনে শ্বাস নেবে! কখন ডুববে, কখন ভাসবে! মাঝে মাঝে ভুস করে ভেসে উঠে খানিক বাতাস নিয়ে আবার নাহয় ডুববে! সর্বক্ষণ চোখ কপালে তুলে বসে থাকার পরামর্শ আমি দিইনি। তোমরা গৃহে আছ, এটা, ওটা, সেটা নিয়ে থাকতে তো হবেই। কাজলের ঘরে থাকলে গায়ে সামান্য কালি লাগবেই, বাবা! কামনা- বাসনাও থাকবে। সব ছাড়লাম বললেই সব ছাড়া হয় না। ওকথাটি বলো না, তাহলে তুমি যাও-বা একজন সহজ সরল মানুষ ছিলে, হয়ে যাবে ভণ্ড। ভণ্ডের কিছু হয় না, ভণ্ডামি ছাড়া। তার চেয়ে কিছু না করা যে অনেক ভাল। তিলক- সেবা করে মুহুর্মুহু বলবে-’হরি হরি’, আর মনের বাসনাটি হবে ‘হর হর’! এমন নাইবা হলে। এ ‘ক্যামোফ্লেজ’ তো ভয়ঙ্কর! লাউডগা সাপ। যেন সবুজ লতাটি, বাতাসে দোল খাচ্ছে ফুলের স্তবকে, আসলে সাপ। কেউ তো মাথার দিব্যি দিয়ে তোমাকে ‘ভগবান, ভগবান’ করতে বলেনি। তুমি তোমার অহঙ্কারের চেঙারিতে গুটিদার কোলা ব্যাঙটি হয়ে তোমার জ্ঞান গ্যাঙোর গ্যাঙোর করে উগরে যাও না! শ্রোতাও পাবে, বাহাদুরও বলবে কিছু লোকে। প্রবাদও তো আছে—”রতনে রতন চেনে!” ভাল্লুকে চেনে শাঁকালু। লিখে রাখ স্ট্যাম্পপেপারে—এই তিন থাক মানুষের কোনদিনই জ্ঞান হবে না। তাদের অজ্ঞানটাই জ্ঞান। সেই তিনটে গ্রুপ কি? প্রথম- যাদের বাঁকা মন, সরল নয়। দ্বিতীয়—যারা শুচিবাই। তৃতীয়—যারা সংশয়াত্মা। এবার তুমি কোন্ স্তরে আছ দেখে নাও। যদি এই তিনের মধ্যে পড়ে থাক, তাহলে নিজের গাড়ি নিজেই ঠেল, আধ্যাত্মিক ইঞ্জিনের বাসনা করো না। আর করবেই বা কেন! মন তোমার ওদিকে যাবেই না। কিন্তু ঐ ইঞ্জিনটি বসাতে পারলে শুধু বিশ্বাসের পেট্রলেই গাড়ি গড়গড়িয়ে চলত। এই বিশ্বাসটা কে দেবে, সংস্কারে না থাকলে! যার বিদ্যার অহঙ্কার, যার পাণ্ডিত্যের অহঙ্কার, যার ধনের অহঙ্কার তার জ্ঞান হয় না। এসব লোককে যদি বলা যায় যে, অমুক জায়গায় বেশ একটি সাধু আছে, দেখতে যাবে? তারা অমনি নানা ওজর করে বলে, যাব না। আর মনে মনে বলে, আমি এত বড় লোক, আমি যাব!

তোমার দুশ্চিন্তা কিসের! মাকে যদি ধরতে পারতে তাহলে বুক ঠুকে বলতে পারতে—রাজার ছেলের মাসোহারার ভয় নেই। কাম-কাঞ্চনকেই যদি জীবনের সার কর, তাহলে তোমার দহন কে ঠেকাবে বাপু! তিনটে গুণের কথা শুনেছ নিশ্চয়—সত্ত্ব, রজঃ, তমঃ। সত্ত্বগুণী হয়ে দেখ না কি হয়! সংসারীদের সত্ত্বগুণ কিরকম জান? বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা—মেরামত করে না। ঠাকুরদালানে পায়রাগুলো নোংরা করছে, উঠোনে শেওলা পড়ছে। হুঁশ নেই! আসবাবগুলো পুরনো, ফিটফাট করার চেষ্টা নেই। কাপড় একখানা হলেই হলো। ছেলেদের পোশাকের জন্য ভাবে না, মান-সম্ভ্রমের জন্য ব্যস্ত হয় না। ঈশ্বরচিন্তা, দান-ধ্যান সব গোপনে-লোকে টের পায় না। মশারির ভিতর ধ্যান করে, লোকে ভাবে—বাবুর রাতে ঘুম হয়নি, তাই বেলা পর্যন্ত ঘুমোচ্ছেন। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক; কারো কোন অনিষ্ট করে না। সত্ত্বগুণে অন্তর্মুখ হয়, আর গোপন। কিন্তু খুব লোক। ঈশ্বর-কথায় এত উল্লাস! রোজগার পেটচলা পর্যন্ত, কখনো লোকের তোষামোদ করে ধন নেয় না। সত্ত্বগুণ সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। সত্ত্বগুণ এলেই ঈশ্বরলাভের আর দেরি হয় না—আরেকটু গেলেই তাঁকে পাবে।

সত্ত্বগুণে ঈশ্বরকে পাওয়া যায়; রজঃ, তমোগুণে ঈশ্বর থেকে তফাত করে। সত্ত্বগুণকে সাদা রঙের সহিত উপমা দিয়েছে, রজোগুণকে লাল রঙের সঙ্গে আর তমোগুণকে কালো রঙের সঙ্গে।

এসব তাঁর কথা। আমাদের সমস্যা হলো, তাঁর সব কথাতেই যে ঈশ্বরের প্রসঙ্গ এসে পড়ছে। কী হবে! কে ঈশ্বর! আমরা তো ‘সেকুলার’। সেটাই বা কি, তাও তো জানি না। ঐ একটা কথাতেই সরকার সোজা হয়, সরকার চিৎপাত হয়। ঈশ্বর যিনিই হন আধুনিক জীবনের পক্ষে খুব ক্ষতিকর। ওসব ঝামেলায় নাই বা গেলাম ঠাকুর! ধ্যান-ধারণা, জপতপ, একজায়গায় স্থির হয়ে পাঁচটা মিনিটও যে বসা যায় না! বরং বেশ কিছু টাকা, একটা জবরদস্ত ফ্ল্যাট, মোটা মাইনের চাকরি, একটা চার চাকা। তোফা। সোফায় হেলেপড়ে টিভি দর্শন। সামান্য পরিচিতি, কিঞ্চিৎ দাপট। জীবনের এই মডেলটাই তো ফার্স্টক্লাস! নাঃ, তাই বা বলি কি করে! কোটিপতির দুশ্চিন্তা, আতঙ্ক তো অনেক বেশি। এই বুঝি সব গেল! অনেক উঁচু থেকে পড়লে হাড়গোড় একেবারেই চুরমার

আবার তাঁর কথাতে ফিরে যাই।

চিলের ঠোঁটে মাছের কথা তো আগেই বলেছি। ঝাঁক ঝাঁক কাক ছিঁড়ে খেতে চায়। বুদ্ধিমান চিল মাছটা ফেলে দিলে। নির্ঝঞ্ঝাটে মন্দিরের চূড়ায় গিয়ে শান্তিতে বসল। চিল-গুরুর কাছে শিক্ষাটা নাও না! ভোগ বললেই যে দুর্ভোগ শব্দটা আসবে।

একটু উদ্যোগী হতে না পারলে, বৈষয়িক অবস্থা ফেরাতে না পারলে লোকে যে অপদার্থ, ম্যাদামারা বলবে। সবার আগে পরিবার-পরিজনই যে ছ্যা ছ্যা করবে।

তোমার রোগটি হচ্ছে বিকার। আবার যে-ঘরে বিকারের রোগী, সেই ঘরে জলের জালা আর আচার তেঁতুল! যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর থেকে ঠাঁইনাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী, বিষয় জলের জালা, বিষয়ভোগতৃষ্ণা—জলতৃষ্ণা। আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে আনতে হয় না—এরূপ জিনিসও ঘরে রয়েছে—বিষয়সঙ্গ। তাই নির্জনে চিকিৎসা দরকার।

একটা পাতকুয়ার ব্যাঙ কখনো পৃথিবী দেখেনি; তাই বিশ্বাস করবে না যে, একটা পৃথিবী আছে। বিষয়ীরা ভগবানের আনন্দের সন্ধান পায়নি। তাই ‘সংসার, সংসার’ করছে। ঈশ্বরের আনন্দ পেলে সংসার কাকবিষ্ঠা হয়ে যায়।

ঠাকুর! তাহলে কোথায় এসে দাঁড়ালাম?

তুমি কোথায় দাঁড়ালে তা তুমিই জান, তবে তোমার সঙ্গে কথা বলে আমি কোথায় দাঁড়ালাম শোন—হাজার লেকচার দাও, বিষয়ীদের কিছু করতে পারবে না। পাথরের দেয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে তো দেয়ালের কিছু হবে না। তরোয়ালের চোপ মারলে কুমিরের কি হবে? সাধুর কমণ্ডলু চারধাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো থেকে যায়।

আমার অভিমানে বড় লাগল ঠাকুর!

তাহলে বলি শোন—বিষয় কি? ওতে আছে কি? টাকাকড়ি, মান, শরীরের সুখ—ওতে আছে কি?

“রামকো যো চিনা নাই, দিল চিনা হ্যায় সো কেয়া রে।
শান্ত ওহি হ্যায় যো রাম-রস চাখে।”

ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু। ঈশ্বরই সত্য আর সব দুদিনের জন্য।

সকল অধ্যায়
১.
উট হবে না হাঁস হবে!
২.
প্ৰতিধ্বনি
৩.
পদ্মলোচনের শাঁখ
৪.
একটু চেষ্টা
৫.
ঠাকুরের কাছে দরবার
৬.
কেন
৭.
সেই আবেগে
৮.
চিরগুরু
৯.
কৃপা
১০.
রামকৃষ্ণদাস
১১.
স্বামীজীর ধর্ম
১২.
গৃহীর ঠাকুর শ্রীরামকৃষ্ণ
১৩.
হাসছে কেমন!
১৪.
“পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে”
১৫.
পুরুষ সাবধান
১৬.
অংশে অংশ মিলে পূর্ণ
১৭.
সাধনা
১৮.
লজ্জা
১৯.
পথ ও পথিক
২০.
“ভক্তি যেন ভয়ে নাহি হয়, পদানত পৃথিবীর কারো কাছে”
২১.
ডুডুও খাব টামাকও খাব
২২.
কনফুসিয়াস
২৩.
“খণ্ডন-ভব-বন্ধন জগ-বন্দন বন্দি তোমায়”
২৪.
দস্তুরমতো পথ
২৫.
শয়নে স্বপনে জাগরণে
২৬.
আপনি আর আমি
২৭.
হনুমান
২৮.
চাকা
২৯.
সরষে পেষাই
৩০.
“চাঁদামামা সকলের মামা”
৩১.
রামকৃষ্ণ নামের মাস্তুল
৩২.
এগিয়ে চল
৩৩.
“পাশবদ্ধ জীব পাশমুক্ত শিব”
৩৪.
“মন-মত্তকরী”
৩৫.
“নরেন শিক্ষে দিবে”
৩৬.
দু-ফোঁটা চোখের জল
৩৭.
মহাভাব
৩৮.
মাপো আর জপো
৩৯.
ভাব-ভালবাসা
৪০.
বাহাদুর
৪১.
আমার কুরুক্ষেত্র
৪২.
মুখে বলি ‘হরি’
৪৩.
ধর্মকর্ম
৪৪.
“আপনাতে আপনি থেকো মন”
৪৫.
মূর্ত মহেশ্বর
৪৬.
গুরু-চৈতন্য বিজ্ঞান-বিচারী
৪৭.
তত্র সর্বাণি তীর্থানি
৪৮.
হাঁস
৪৯.
হেডমাস্টার
৫০.
বিশ্বাস! বিশ্বাস! বিশ্বাস!
৫১.
“কপটতা ছাড়ো”
৫২.
কবে হবে
৫৩.
তোমাদের কী হবে
৫৪.
বাছুর
৫৫.
‘সা-রে-মা’তে
৫৬.
অরূপরতন
৫৭.
বাক্সটাকে সাজাও
৫৮.
“আধা-ছানার মণ্ডা”
৫৯.
“ডাক ডাক ডাক্তার ডাক”
৬০.
নারী ও শ্রীরামকৃষ্ণ
৬১.
ভবরোগবৈদ্য
৬২.
জ্ঞান ও বিজ্ঞান
৬৩.
শ্রীরামকৃষ্ণ-কমণ্ডলু
৬৪.
শ্রীরামকৃষ্ণের দণ্ড
৬৫.
ভগবান শ্রীরামকৃষ্ণের আসন
৬৬.
জীবনমরণের সীমানা ছাড়ায়ে
৬৭.
প্রাণের লণ্ঠনে চৈতন্যের আলো
৬৮.
আগে বিশ্বাস তারপর কর্ম
৬৯.
সব ফেলে দাও, সব ছেড়ে দাও, উঠে এস
৭০.
কেউ দশে, কেউ ছয়ে, কেউ পাঁচে
৭১.
“মন্মনা ভব মদ্ভক্তো”
৭২.
শ্রীরামকৃষ্ণের বিবেকানন্দ
৭৩.
শুধু তোমাকেই চাই
৭৪.
সুধাসাগর
৭৫.
হাত ধর
৭৬.
ব্যাকুলতা
৭৭.
দুজনেই মার সখী
৭৮.
শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানীও
৭৯.
কাতরে কর করুণা
৮০.
ধ্রুবতারা
৮১.
কলকাতা এবং রামকৃষ্ণলোক
৮২.
প্ৰণাম
৮৩.
প্রশ্ন
৮৪.
সাবধান
৮৫.
কেন চোখের জলে
৮৬.
মনের মতো পাগল পেলাম না
৮৭.
“যেমন আমড়া, কেবল আঁটি আর চামড়া”
৮৮.
মানুষ
৮৯.
অমৃতের সন্ধানে
৯০.
শরণাগত
৯১.
সাধন দুর্গ
৯২.
স্বামীজী আসছেন
৯৩.
উচ্ছ্বাস থেকে শ্বাসে
৯৪.
গানে গানে শ্রীরামকৃষ্ণ
৯৫.
রামকৃষ্ণ মিশন
৯৬.
পাথরের দেয়ালে পেরেক
৯৭.
সার্জেন সাহেব
৯৮.
বসে আছি
৯৯.
রামকৃষ্ণ ভগবান
১০০.
অঙ্কট-বঙ্কট
১০১.
“আমি মলে ঘুচিবে জঞ্জাল”
১০২.
‘আমি’ এক ঢিপি
১০৩.
আমার জীবনে ‘উদ্বোধন’
১০৪.
অনুলোম বিলোম
১০৫.
মন্ত্র
১০৬.
বারটা বাজাও
১০৭.
চাকর রাখ
১০৮.
খানদানী চাষা
১০৯.
আত্মার আত্মহত্যা
১১০.
শ্রীরামকৃষ্ণের মথুর
১১১.
বিবেকের ছাঁকনি
১১২.
‘রামকৃষ্ণ মেল’
১১৩.
“মাতাদেবী, আপনি হন আমাদিগের কালী!”
১১৪.
“আমি দেখব”
১১৫.
চির নবীন, চির নূতন, ভাস্বর বৈশাখ
১১৬.
কুরুক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ
১১৭.
শ্রীরামকৃষ্ণের ‘অস্ত্রভাণ্ডার’
১১৮.
গাজীপুরে শ্রীরামকৃষ্ণ
১১৯.
বিদ্রোহী ভগবান
১২০.
ইঁদুর
১২১.
শরণাগতি
১২২.
“আমি খাই-দাই আর থাকি, আর আমার মা সব জানেন”
১২৩.
“আপনার পূজা আপনি করিলে, এ কেমন লীলা তব!”
১২৪.
“ভক্ত্যা মামভিজানাতি”
১২৫.
প্ৰেম
১২৬.
মা
১২৭.
কে তুমি বিবেকানন্দ
১২৮.
ভগবানের মুখ
১২৯.
‘হলো না’-টাই ‘হলো’
১৩০.
সংস্কার
১৩১.
রামকৃষ্ণ-শক্তি
১৩২.
এক জোড়া জুতো
১৩৩.
বেদভূমিতে শ্রীরামকৃষ্ণ
১৩৪.
শ্রীকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণ
১৩৫.
অখণ্ডের ঘরের কথা
১৩৬.
“কে মা তুমি?”
১৩৭.
নিজেকে দেখ
১৩৮.
“আমি জানি তুমি কে”
১৩৯.
পথের ধর্ম, ধর্মের পথ
১৪০.
শ্রীরামকৃষ্ণ-সূর্যালোক
১৪১.
মরে গিয়ে বেঁচে ওঠা
১৪২.
ভয়ঙ্কর ঠাকুর
১৪৩.
মা জানেন

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%