ভিক্ষু

রবীন্দ্রনাথ ঠাকুর

হায় রে ভিক্ষু, হায় রে,
নিঃস্বতা তোর মিথ্যা সে ঘোর,
       নিঃশেষে দে বিদায় রে।
ভিক্ষাতে শুভলগ্নের ক্ষয়
       কোন্‌ ভুলে তুই ভুলিলি,
ভাণ্ডার তোর পণ্ড-যে হয়,
       অর্গল নাহি খুলিলি।
আপনারে নিয়ে আবরণ দিয়ে
       এ কী কুৎসিত ছলনা;
জীর্ণ এ চীর ছদ্মবেশীর,
       নিজেরে সে কথা বল না।
হায় রে ভিক্ষু, হায় রে,
       মিথ্যা মায়ার ছায়া ঘুচাবার
             মন্ত্র কে নিবি আয় রে।
কাঙাল যে জন পায় না সে ধন,
         পায় সে কেবল ভিক্ষা।
চির-উপবাসী মিছা-সন্ন্যাসী
         দিয়েছে তাহারে দীক্ষা।
তোর সাধনায় রত্নমানিক
         পথে পথে যাস ছড়ায়ে,
ভিক্ষার ঝুলি, ধিক্‌ তারে ধিক্‌,
         বহিস নে শিরে চড়ায়ে।
হায় রে ভিক্ষু, হায় রে,
         নিঃস্বজনের দুঃস্বপনের
               বন্ধ,ছিঁড়িস তায় রে।
অঞ্চলে রাতি ভিক্ষার কণা
       সঞ্চয় করে তারাতে,
নিয়ে সে পারানি তবু পারিল না
       তিমির সিন্ধু পারাতে।
পূর্বগগন আপনার সোনা
       ছড়াল যখন দ্যুলোকে,
পূর্ণের দানে পূর্ণ কামনা
      প্রভাত পুরিল পুলকে।
হায় রে ভিক্ষু, হায় রে,
      আপনা-মাঝারে গোপন রাজারে
             মন যেন তোর পায় রে।

সকল অধ্যায়
১.
প্রশ্ন
২.
প্রণাম
৩.
বিচিত্রা
৪.
জন্মদিন
৫.
পান্থ
৬.
অপূর্ণ
৭.
আমি
৮.
তুমি
৯.
আছি
১০.
বালক
১১.
বর্ষশেষ
১২.
মুক্তি
১৩.
আহ্বান
১৪.
দুয়ার
১৫.
দীপিকা
১৬.
লেখা
১৭.
নূতন শ্রোতা
১৮.
আশীর্বাদ
১৯.
মোহানা
২০.
বক্‌সাদুর্গস্থ রাজবন্দীদের প্রতি
২১.
দুর্দিনে
২২.
ধর্মমোহ
২৩.
ভিক্ষু
২৪.
আশীর্বাদী
২৫.
অবুঝ মন
২৬.
পরিণয়
২৭.
চিরন্তন
২৮.
কণ্টিকারি
২৯.
আরেক দিন
৩০.
তে হি নো দিবসাঃ
৩১.
দীপশিল্পী
৩২.
মানী
৩৩.
রাজপুত্র
৩৪.
অগ্রদূত
৩৫.
প্রতীক্ষা
৩৬.
নির্বাক্‌
৩৭.
প্রণাম
৩৮.
শূন্যঘর
৩৯.
দিনাবসান
৪০.
পথসঙ্গী
৪১.
অন্তর্হিতা
৪২.
আশ্রমবালিকা
৪৩.
বধূ
৪৪.
মিলন
৪৫.
স্পাই
৪৬.
ধাবমান
৪৭.
ভীরু
৪৮.
বিচার
৪৯.
পুরানো বই
৫০.
বিস্ময়
৫১.
অগোচর
৫২.
সান্ত্বনা
৫৩.
ছোটো প্রাণ
৫৪.
নিরাবৃত
৫৫.
মৃত্যুঞ্জয়
৫৬.
অবাধ
৫৭.
যাত্রী
৫৮.
মিলন
৫৯.
আগন্তুক
৬০.
জরতী
৬১.
প্রাণ
৬২.
সাথী
৬৩.
বোবার বাণী
৬৪.
আঘাত
৬৫.
শান্ত
৬৬.
জলপাত্র
৬৭.
আতঙ্ক
৬৮.
আলেখ্য
৬৯.
সান্ত্বনা
৭০.
শ্রীবিজয়লক্ষ্মী
৭১.
বোরোবুদুর
৭২.
সিয়াম – ১
৭৩.
সিয়াম – ২
৭৪.
বুদ্ধদেবের প্রতি
৭৫.
পারস্যে জন্মদিনে
৭৬.
প্রাচী
৭৭.
আশীর্বাদ
৭৮.
আশীর্বাদ – ২
৭৯.
লক্ষ্যশূন্য
৮০.
প্রবাসী
৮১.
বুদ্ধজন্মোৎসব
৮২.
প্রথম পাতায়
৮৩.
নূতন
৮৪.
শুকসারী
৮৫.
সুসময়
৮৬.
নূতন কাল
৮৭.
পরিণয়মঙ্গল
৮৮.
জীবনমরণ
৮৯.
গৃহলক্ষ্মী
৯০.
রঙিন
৯১.
আশীর্বাদী – ২
৯২.
বসন্ত উৎসব
৯৩.
আশীর্বাদ – ৩
৯৪.
আশীর্বাদ – ৪
৯৫.
উত্তিষ্ঠত নিবোধত
৯৬.
প্রার্থনা
৯৭.
অতুলপ্রসাদ সেন

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%