সান্ত্বনা

রবীন্দ্রনাথ ঠাকুর

যে বোবা দুঃখের ভার
ওরে দুঃখী, বহিতেছ, তার কোনো নেই প্রতিকার।
                 সহায় কোথাও নাই, ব্যর্থ প্রার্থনায়
                       চিত্তদৈন্য শুধু বেড়ে যায়।
ওরে বোবা মাটি,
      বক্ষ তোর যায় না তো ফাটি
বহিয়া বিশ্বের বোঝা দুঃখবেদনার
            বক্ষে আপনার
                 বহু যুগ ধরে।
                       বোবা গাছ ওরে,
           সহজে বহিস শিরে বৈশাখের নির্দয় দাহন, —
                     তুই সর্বসহিষ্ণু বাহন
                         শ্রাবণের
                      বিশ্বব্যাপী প্লাবনের।
      তাই মনে ভাবি,
                 যাবে নাবি
           সর্ব দুঃখ সন্তাপ নিঃশেষে
      উদার মাটির বক্ষোদেশে,
                       গভীর শীতল
                 যার স্তব্ধ অন্ধকার তল
কালের মথিত বিষ নিরন্তর নিতেছে সংহরি।
       সেই বিলুপ্তির ‘পরে দিবাবিভাবরী
           দুলিছে শ্যামল তৃণস্তর
                 নিঃশব্দ সুন্দর।
     শতাব্দীর সব ক্ষতি সব মৃত্যুক্ষত
          যেখানে একান্ত অপগত
     সেইখানে বনস্পতি প্রশান্ত গম্ভীর
         সূর্যোদয়-পানে তোলে শির,
               পুষ্প তার পত্রপুটে
         শোভা পায় ধরিত্রীর মহিমামুকুটে।
      বোবা মাটি, বোবা তরুদল,
ধৈর্যহারা মানুষের বিশ্বের দুঃসহ কোলাহল
      স্তব্ধতায় মিলাইছ প্রতি মুহূর্তেই, —
           নির্বাক সান্ত্বনা সেই
                 তোমাদের শান্তরূপে দেখিলাম,
                         করিনু প্রণাম।
           দেখিলাম সব ব্যথা প্রতিক্ষণে লইতেছে জিনি
                    সুন্দরের ভৈরবী রাগিণী
                       সর্ব অবসানে
                              শব্দহীন গানে।

সকল অধ্যায়
১.
প্রশ্ন
২.
প্রণাম
৩.
বিচিত্রা
৪.
জন্মদিন
৫.
পান্থ
৬.
অপূর্ণ
৭.
আমি
৮.
তুমি
৯.
আছি
১০.
বালক
১১.
বর্ষশেষ
১২.
মুক্তি
১৩.
আহ্বান
১৪.
দুয়ার
১৫.
দীপিকা
১৬.
লেখা
১৭.
নূতন শ্রোতা
১৮.
আশীর্বাদ
১৯.
মোহানা
২০.
বক্‌সাদুর্গস্থ রাজবন্দীদের প্রতি
২১.
দুর্দিনে
২২.
ধর্মমোহ
২৩.
ভিক্ষু
২৪.
আশীর্বাদী
২৫.
অবুঝ মন
২৬.
পরিণয়
২৭.
চিরন্তন
২৮.
কণ্টিকারি
২৯.
আরেক দিন
৩০.
তে হি নো দিবসাঃ
৩১.
দীপশিল্পী
৩২.
মানী
৩৩.
রাজপুত্র
৩৪.
অগ্রদূত
৩৫.
প্রতীক্ষা
৩৬.
নির্বাক্‌
৩৭.
প্রণাম
৩৮.
শূন্যঘর
৩৯.
দিনাবসান
৪০.
পথসঙ্গী
৪১.
অন্তর্হিতা
৪২.
আশ্রমবালিকা
৪৩.
বধূ
৪৪.
মিলন
৪৫.
স্পাই
৪৬.
ধাবমান
৪৭.
ভীরু
৪৮.
বিচার
৪৯.
পুরানো বই
৫০.
বিস্ময়
৫১.
অগোচর
৫২.
সান্ত্বনা
৫৩.
ছোটো প্রাণ
৫৪.
নিরাবৃত
৫৫.
মৃত্যুঞ্জয়
৫৬.
অবাধ
৫৭.
যাত্রী
৫৮.
মিলন
৫৯.
আগন্তুক
৬০.
জরতী
৬১.
প্রাণ
৬২.
সাথী
৬৩.
বোবার বাণী
৬৪.
আঘাত
৬৫.
শান্ত
৬৬.
জলপাত্র
৬৭.
আতঙ্ক
৬৮.
আলেখ্য
৬৯.
সান্ত্বনা
৭০.
শ্রীবিজয়লক্ষ্মী
৭১.
বোরোবুদুর
৭২.
সিয়াম – ১
৭৩.
সিয়াম – ২
৭৪.
বুদ্ধদেবের প্রতি
৭৫.
পারস্যে জন্মদিনে
৭৬.
প্রাচী
৭৭.
আশীর্বাদ
৭৮.
আশীর্বাদ – ২
৭৯.
লক্ষ্যশূন্য
৮০.
প্রবাসী
৮১.
বুদ্ধজন্মোৎসব
৮২.
প্রথম পাতায়
৮৩.
নূতন
৮৪.
শুকসারী
৮৫.
সুসময়
৮৬.
নূতন কাল
৮৭.
পরিণয়মঙ্গল
৮৮.
জীবনমরণ
৮৯.
গৃহলক্ষ্মী
৯০.
রঙিন
৯১.
আশীর্বাদী – ২
৯২.
বসন্ত উৎসব
৯৩.
আশীর্বাদ – ৩
৯৪.
আশীর্বাদ – ৪
৯৫.
উত্তিষ্ঠত নিবোধত
৯৬.
প্রার্থনা
৯৭.
অতুলপ্রসাদ সেন

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%