হবীবুল্লাহ বাহার-কে

কাজী নজরুল ইসলাম

হুগলি,
৬-১০-২৫
সকাল

স্নেহাস্পদেষু,

বাহার! তোমার দুখানা চিঠি পেলাম আজকেরটা নিয়ে। উত্তর দিতে পারিনি – তার কারণ আমি বারো তেরো দিন হতে বড্ড অসুস্থ। দেশ-উদ্ধার-কল্পে পাড়া-গাঁয়ে গাঁয়ে ঘুরে পচা পাটের জল আর মশার কামড় খেয়ে ইনফ্লুয়েঞ্জা নিয়ে বাড়ি ফিরি। মধ্যে একদিন অবস্থা যায়-যায় হয়ে উঠেছিল, একদিন ভীষণ রক্তবমন হতে থাকে হঠাৎ, সে দিন সাত-আট আগে।

রক্তবমন বন্ধ হয়েছে, কিন্তু বড়ো দুর্বল – এখনও শয্যাগত। জ্বর আসছিল রোজ, আজ ছেড়েছে। এত রক্ত পড়ত এক একবার, যে নালা দিয়ে জলের মতো বয়ে যেত, যাক, বিপদের ক্ষণ কেটে গেছে। তাছাড়া আমিও এত সহজে – বিছানায় শুয়ে মরতে রাজি নই। আমার অদৃষ্টেও তা লেখা নেই।

নাহার যে কলকাতা এসেছিল তা তো জানতুম না। মা-র সঙ্গে কয়েকদিনই দেখা হয়েছিল, কই তিনিও কিছু বলেননি। তবে আমারও ঝড়ের মতো যাওয়া আসা, হয়তো তিনি বলবার অবসর পাননি।

নাহারকে তার ভাবীও দেখতে চান। ওদের আলাপ হলে খুশি হতাম। যাক, দেখা হয়তো হবেই – অবশ্য নাহার যদি খুব দূরদেশে গিয়ে না পড়ে।

নাহারকে আমাদের প্রাণভরা স্নেহ ও শুভকামনা দিয়ো, তুমিও নিয়ো। আজকাল লিখছে না কেন? আমার হয়ে বকে দিয়ো ওকে। আমাদের মেয়েদের প্রতিভা এমনি করেই বিনষ্ট তলোয়ার। দিনরাত খাপে পোরা থাকলে মরচে ধরে যায়।

আমার শারদীয় সংখ্যা ‘বিজলী’র কবিতাটা (আমার কৈফিয়ত) পড়নি কি? পড়ো ওটা জোগাড় করে।

আমার নতুন কবিতার বই ‘ছায়ানট’ বেরিয়েছে, দিন পনেরো হল। বোধহয় দেখনি। আমি আপাতত আটখানা ‘ছায়ানট’ ও দশখানা করে ‘বিষের বাঁশী’ ও ‘ভাঙ্গার গান’ পাঠিয়ে দেব তোমায় কালকের মধ্যে। ‘অগ্নি-বীণা’ তৃতীয় সংস্করণ মাসখানেক হল বেরিয়েছে তা কলকাতা থেকে আনিয়ে পাঠিয়ে দেব শীগগির।

বিনি সুতোর কথা আমার বিনিগোচর। আমি ও সম্বন্ধে কিছু জানিনে ভাই। ও সম্বন্ধে মাকে জিজ্ঞেস করে পাঠিয়ো। কাপড়ের দরকার বিশেষ অনুভব করিনি, জানিনে কী দরকার। সকলকে দর্জ্জামত সালাম দোওয়া দেবে –

শুভার্থী –
নুরুদা

সকল অধ্যায়
১.
মৌলবি আবদুল গফুরকে
২.
সম্পাদক, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা-কে
৩.
পবিত্র গঙ্গোপাধ্যায়কে
৪.
আলি আকবর খান-কে
৫.
মোহাম্মদ আফজলউল হক-কে
৬.
মাহফুজুর রহমান-কে
৭.
বলাই দেবশর্মা-কে
৮.
হবীবুল্লাহ বাহার-কে
৯.
মুরলীধর বসু-কে
১০.
আনওয়ার হোসেন-কে
১১.
ইব্রাহিম খাঁ-কে
১২.
শচীন কর-কে
১৩.
শৈলজানন্দ মুখোপাধ্যায়-কে
১৪.
শামসুন নাহার-কে
১৫.
গোপাললাল সান্যাল-কে
১৬.
মোহাম্মদ মঈনুদ্দীন-কে
১৭.
ব্রজবিহারী বর্মণ-কে
১৮.
মোহাম্মদ নাসিরুদ্দিন-কে
১৯.
উমাপ্রসাদ মুখোপাধ্যায়-কে
২০.
আবুল হোসেন-কে
২১.
নওরোজ সম্পাদক-কে
২২.
মন্মথ রায়-কে
২৩.
কাজী মোতাহার হোসেন-কে
২৪.
মিস ফজিলতুন্নেসা-কে
২৫.
আবদুল কাদির-কে
২৬.
নবশক্তি সম্পাদক-কে
২৭.
আজিজুল হাকিম-কে
২৮.
ড. কাজী মোহাম্মদ আবদুল হামিদ-কে
২৯.
এম সিরাজুল হক-কে
৩০.
নারায়নগঞ্জ সংগীত-সংসদের অভ্যর্থনা-সমিতির সভাপতি-কে
৩১.
বিরজাসুন্দরী দেবী-কে
৩২.
কাজী কায়েম হোসেন সাহেব-কে
৩৩.
রবীন্দ্রনাথ ঠাকুর-কে
৩৪.
মাহমুদা খাতুন-কে
৩৫.
জসীমউদ্দীন-কে
৩৬.
অতুলচন্দ্র দত্ত-কে
৩৭.
কুমুদরঞ্জন মল্লিক-কে
৩৮.
বাংলা মাদ্রাসা ও মক্তবের মৌলভী সাহেবদের প্রতি
৩৯.
নার্গিস আসর খানম ওরফে সৈয়দা খাতুন-কে
৪০.
বরদাচরণ মজুমদার-কে
৪১.
কাজী অনিরুদ্ধ ইসলাম-কে
৪২.
ইজাবউদ্দীন আহমদ-কে
৪৩.
বঙ্গীয় মুসলিম সভায় পাঠের জন্য
৪৪.
মীজানুর রহমান-কে
৪৫.
সুফী জুলফিকার হায়দর-কে
৪৬.
ব্রজেন্দ্রকিশোর রায়চৌধুরী-কে
৪৭.
কার্ত্তিকচন্দ্র চক্রবর্তী-কে
৪৮.
কালিদাস রায়-কে
৪৯.
মতিলাল রায়-কে
৫০.
ড. কাজী মোহাম্মদ আবদুল হামিদ-কে
৫১.
নিখিল বঙ্গীয় তরুণ মুসলমান সমিতির উদ্দেশ্যে
৫২.
সুবোধ রায়-কে
৫৩.
প্রাণতোষ চটোপাধ্যায়-কে
৫৪.
বাংলার তৎকালীন হক মন্ত্রীসভার প্রধান মন্ত্রী-কে
৫৫.
শ্যামলাল সরকার-কে
৫৬.
বীরেন্দ্রকুমার সেনগুপ্ত-কে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%