মাহফুজুর রহমান-কে

কাজী নজরুল ইসলাম

হুগলি
১৬-৭-২৫
স্নেহভাজনেষু –

মাহফুজ! অনেক দিন তোমার খবর পাইনি। আমিও বাড়ি থাকি না – এখান ওখান ঘুরছি। কাল ফিরেছি বাঁকুড়া থেকে।১ মাঝে মাঝে প্রাণতোষের২ কাছে খবর পাই তোমার। সেও দেখা দিচ্ছে না কয়দিন থেকে। এখন কোথায় আছ, পাস করেছ কিনা – এবং কোথায়, কী কী পড়বে পাস করলে – তা জানিয়ো অবশ্য। – বইয়ের টাকা আদায় হয়ে থাকলে পত্রপাঠ পাঠিয়ে দেবে। বড্ড দরকার পড়েছে টাকার। আদায় না হয়ে থাকলে আদায় করবে পত্রপাঠ। বই বিক্রি না হলে ফেরৎ পাঠাবে – বই-এর বড্ড দরকার। সকল ছেলেদের স্নেহাশিস দিয়ো। ইতি –

শুভার্থী –
নজরুল

P.S. পত্রোত্তর দিয়ো শিগগির।

হুগলি,
২০ জুলাই, ১৯২৫
কল্যাণীয়েষু,

তোমার চিঠি পেলুম। তুমি পাস করেছ জেনে খুশি হলুম। কলেজেই পড়ো এখন। তুমি বোধ হয় রংপুরের ইদরিশ ও ইলিয়াশকে চেনো। যদি না চেনো, তোমাদের প্রফেসর সাতকড়ি মিত্র (আমার বড়দা)-কে জিজ্ঞেস করো – তিনি বলে দেবেন। ওদের সঙ্গে পরিচয় করো। তোমার আনন্দ হবে। ওরা বড্ড ভালো ছেলে! ইদরিশের সঙ্গে দেখা হলে বোলো – কতকগুলি বই ছিল ওদের কাছে (ওর এবং আজিজ বলে একটি ছেলের কাছে) – তার কী হলো? আজিজের সঙ্গেও আলাপ কোরো। রংপুরে সবচেয়ে দেখবার জিনিস হচ্ছে বড়দা (সাতকড়ি মিত্র)। এতদিন নিশ্চয় আলাপ হয়েছে তোমার। তাঁকে এবং বউদিকে (ওখানে থাকলে) আমার প্রণাম দিও। ইদরিশ, ইলিয়াশ আজিজ প্রভৃতি সব ছেলেদের এবং তোমাকে আমার স্নেহাশিস। আমি বড়ো ব্যস্ত। বীরভূম যাচ্ছি ৪/৫ দিনের জন্যে। ইতি –

শুভার্থী
নজরুল

সকল অধ্যায়
১.
মৌলবি আবদুল গফুরকে
২.
সম্পাদক, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা-কে
৩.
পবিত্র গঙ্গোপাধ্যায়কে
৪.
আলি আকবর খান-কে
৫.
মোহাম্মদ আফজলউল হক-কে
৬.
মাহফুজুর রহমান-কে
৭.
বলাই দেবশর্মা-কে
৮.
হবীবুল্লাহ বাহার-কে
৯.
মুরলীধর বসু-কে
১০.
আনওয়ার হোসেন-কে
১১.
ইব্রাহিম খাঁ-কে
১২.
শচীন কর-কে
১৩.
শৈলজানন্দ মুখোপাধ্যায়-কে
১৪.
শামসুন নাহার-কে
১৫.
গোপাললাল সান্যাল-কে
১৬.
মোহাম্মদ মঈনুদ্দীন-কে
১৭.
ব্রজবিহারী বর্মণ-কে
১৮.
মোহাম্মদ নাসিরুদ্দিন-কে
১৯.
উমাপ্রসাদ মুখোপাধ্যায়-কে
২০.
আবুল হোসেন-কে
২১.
নওরোজ সম্পাদক-কে
২২.
মন্মথ রায়-কে
২৩.
কাজী মোতাহার হোসেন-কে
২৪.
মিস ফজিলতুন্নেসা-কে
২৫.
আবদুল কাদির-কে
২৬.
নবশক্তি সম্পাদক-কে
২৭.
আজিজুল হাকিম-কে
২৮.
ড. কাজী মোহাম্মদ আবদুল হামিদ-কে
২৯.
এম সিরাজুল হক-কে
৩০.
নারায়নগঞ্জ সংগীত-সংসদের অভ্যর্থনা-সমিতির সভাপতি-কে
৩১.
বিরজাসুন্দরী দেবী-কে
৩২.
কাজী কায়েম হোসেন সাহেব-কে
৩৩.
রবীন্দ্রনাথ ঠাকুর-কে
৩৪.
মাহমুদা খাতুন-কে
৩৫.
জসীমউদ্দীন-কে
৩৬.
অতুলচন্দ্র দত্ত-কে
৩৭.
কুমুদরঞ্জন মল্লিক-কে
৩৮.
বাংলা মাদ্রাসা ও মক্তবের মৌলভী সাহেবদের প্রতি
৩৯.
নার্গিস আসর খানম ওরফে সৈয়দা খাতুন-কে
৪০.
বরদাচরণ মজুমদার-কে
৪১.
কাজী অনিরুদ্ধ ইসলাম-কে
৪২.
ইজাবউদ্দীন আহমদ-কে
৪৩.
বঙ্গীয় মুসলিম সভায় পাঠের জন্য
৪৪.
মীজানুর রহমান-কে
৪৫.
সুফী জুলফিকার হায়দর-কে
৪৬.
ব্রজেন্দ্রকিশোর রায়চৌধুরী-কে
৪৭.
কার্ত্তিকচন্দ্র চক্রবর্তী-কে
৪৮.
কালিদাস রায়-কে
৪৯.
মতিলাল রায়-কে
৫০.
ড. কাজী মোহাম্মদ আবদুল হামিদ-কে
৫১.
নিখিল বঙ্গীয় তরুণ মুসলমান সমিতির উদ্দেশ্যে
৫২.
সুবোধ রায়-কে
৫৩.
প্রাণতোষ চটোপাধ্যায়-কে
৫৪.
বাংলার তৎকালীন হক মন্ত্রীসভার প্রধান মন্ত্রী-কে
৫৫.
শ্যামলাল সরকার-কে
৫৬.
বীরেন্দ্রকুমার সেনগুপ্ত-কে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%