শীতকাল কবে আসবে সুপর্ণা 

ভাস্কর চক্রবর্তী

শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব- প্রতি সন্ধ্যায়
কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত
ঢুকিয়ে দেয় আমার শরীরে- আমি চুপ করে বসে থাকি- অন্ধকারে
নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারারাত বাজি পোড়ায়
হৈ-হল্লা- তারপর হঠাৎ
সব মোমবাতি ভোজবাজীর মত নিবে যায় একসঙ্গে- উৎসবের দিন
হাওয়ার মত ছুঁতে যায়, বাঁশির শব্দ

আর কানে আসে না- তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছে করে আমার
মনে হয়- জলের ভেতর- শরীর ডুবিয়ে
মুখ উঁচু করে নিঃশ্বাস নিই সারাক্ষণ- ভালো লাগে না সুপর্ণা, আমি
মানুষের মত না, আলো না, স্বপ্ন না- পায়ের পাতা
আমার চওড়া হয়ে আসছে ক্রমশঃ- ঘোড়ার খুরের শব্দ শুনলেই
বুক কাঁপে, তড়বড়ে নিঃশ্বাস ফেলি, ঘড়ির কাঁটা
আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন- আমার ভালো লাগে না- শীতকাল
কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব

একবার ভোরবেলা ঘুম থেকে উঠেই মেঘ ঝুঁকে থাকতে দেখেছিলাম
জানলার কাছে- চারদিক অন্ধকার
নিজের হাতের নখও স্পষ্ট দেখা যাচ্ছিল না সেদিন- সেইদিন
তোমার কথা মনে পড়তেই আমি কেঁদে ফেলেছিলাম- চুলে, দেশলাই জ্বালিয়ে
চুল পোড়ার গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম আবার-
এখন আমি মানুষের মত না- রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে
হঠাৎ এখন লাফ দিতে ইচ্ছে করে আমার- ভালোবাসার কাছে, দীর্ঘ তিনমাস
আর মাথা নীচু করে বসে থাকতে ভালো লাগে না- আমি
মানুষের পায়ের শব্দ শুনলেই
তড়বড়ে নিঃশ্বাস ফেলি এখন- যে দিক দিয়ে আসি, সে দিকেই দৌড় দি
কেন এই দৌড়ে যাওয়া? আমার ভালো লাগে না
শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব।

অধ্যায় ১ / ৩৭
সকল অধ্যায়
১.
শীতকাল কবে আসবে সুপর্ণা 
২.
২০০২ 
৩.
১৯৭৪ 
৪.
জিরাফের ভাষা ৪৮ 
৫.
জিরাফের ভাষা ২৩ 
৬.
চৌ-রাস্তায় দাঁড়িয়ে আমরা চারজন 
৭.
কবিতা ১৩৪ 
৮.
স্মৃতি 
৯.
মুখ 
১০.
শুধুমাত্র তোমাকে-৩ 
১১.
তাপমাত্রা 
১২.
ভিখারি 
১৩.
মৃতসঞ্জীবনী 
১৪.
মানুষ 
১৫.
যে কবিতাটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম 
১৬.
আরেকটি প্রেমের কবিতা 
১৭.
দূরের টেবিল 
১৮.
প্রতিবহন 
১৯.
সোনার চাঁদ 
২০.
প্রার্থনা ১ 
২১.
আঁধার বিষয়ে 
২২.
উৎস
২৩.
জিজি 
২৪.
আমার কবিতা
২৫.
তবু কোনোদিন
২৬.
প্রেমিকেরা প্রেমিকারা
২৭.
নীল সাপের মতো
২৮.
শীত
২৯.
শিরোনামহীন
৩০.
আনন্দ
৩১.
প্রেম
৩২.
বাদামী রঙের কবিতা
৩৩.
ভূমিকাহীন
৩৪.
যদি ভালোবাসা থাকে
৩৫.
আঠাশে মে, আমার জীবনের
৩৬.
মুহূর্তমালা
৩৭.
বন্ধুত্ব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%