বাঘ ও বক

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

একদা, এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। বাঘ বিস্তর চেষ্টা পাইল, কিছুতেই হাড় বাহির করিতে পারিল না; যন্ত্রণায় অস্থির হইয়া চারি দিকে দৌড়িয়া বেড়াইতে লাগিল। সে যে জন্তুকে সম্মুখে দেখে, তাহাকেই বলে, ভাই হে! যদি তুমি, আমার গলা হইতে, হাড় বাহির করিয়া দাও, তাহা হইলে, আমি তোমায় বিলক্ষণ পুরস্কার দি, এবং, চিরকালের জন্যে, তোমার কেনা হইয়া থাকি। কোনও জন্তুই সম্মত হইল না।

অবশেষে, এক বক, পুরস্কারের লোভে সম্মত হইল, এবং, বাঘের মুখের ভিতর, আপন, লম্বা ঠোট প্রবেশ করাইয়া দিয়া, অনেক যত্নে ঐ হাড় বাহির করিয়া আনিল। বাঘ সুস্থ হইল। বক পুরস্কারের কথা উত্থাপিত করিয়া মাত্র, সে, দাঁত কড়মড় ও চক্ষু রক্তবর্ণ করিয়া, কহিল, অরে নির্ব্বোধ! তুই বাঘের মুখে ঠোট প্রবেশ করাইয়া দিয়াছিলি। তুই যে নির্বিঘ্নে ঠোট বাহির করিয়া লইয়াছিল, তাহাই ভাগ্য করিয়া না মানিয়া, আবার পুরস্কার চাহিতেছিল। যদি বাঁচিবার সাধ থাকে, আমার সম্মুখ হইতে বা; নতুবা, এখনই তোর ঘাড় ভাঙ্গিব। বক শুনিয়া, হতবুদ্ধি হইয়া, তৎক্ষণাৎ তথা হইতে প্রস্থান করিল।

অসতের সহিত ব্যবহার করা ভাল নয়।

অধ্যায় ১ / ৮৪
সকল অধ্যায়
১.
বাঘ ও বক
২.
দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ
৩.
শিকারি কুকুর
৪.
শৃগাল ও দ্রাক্ষাফল
৫.
অশ্ব ও অশ্বপাল
৬.
সর্প ও কৃষক
৭.
কুকুর ও প্রতিবিম্ব
৮.
ব্যাঘ্র ও মেষশাবক
৯.
মাছি ও মধুর কলসী
১০.
কুকুর, কুক্কুট ও শৃগাল
১১.
চালক ও চক্র
১২.
ব্যাঘ্র ও পালিত কুকুর
১৩.
সিংহ ও ইঁদুর
১৪.
রাখাল ও ব্যাঘ্র
১৫.
শৃগাল ও কৃষক
১৬.
কাক ও জলের কলসী
১৭.
উদর ও অন্যান্য অবয়ব
১৮.
একচক্ষু হরিণ
১৯.
নেকড়ে বাঘ ও মেষের পাল
২০.
দুই পথিক ও ভালুক
২১.
বিধবা ও কুক্কুটী
২২.
সিংহ, গর্দ্দভ ও শৃগালের শিকার
২৩.
খরগস ও শিকারী কুকুর
২৪.
খরগস ও কচ্ছপ
২৫.
কৃষক ও কৃষকের পুত্রগণ
২৬.
বৃদ্ধা নারী ও চিকিৎসক
২৭.
শশকগণ ও ভেকগণ
২৮.
কৃষক ও সারস
২৯.
গৃহস্থ ও তাহার পুত্রগণ
৩০.
কচ্ছপ ও ঈগলপক্ষী
৩১.
অশ্ব ও অশ্বারোহী
৩২.
কুক্কুরদষ্ট মনুষ্য
৩৩.
ভল্লুক ও শৃগাল
৩৪.
পথিকগণ ও বটবৃক্ষ
৩৫.
কুঠার ও জলদেবতা
৩৬.
বৃষ ও মশক
৩৭.
রোগী ও চিকিৎসক
৩৮.
ইঁদুরের পরামর্শ
৩৯.
সিংহ ও মহিষ
৪০.
চোর ও কুকুর
৪১.
লাঙ্গুলহীন শৃগাল
৪২.
সারসী ও তাহার শিশুসন্তান
৪৩.
পথিক ও কুঠার
৪৪.
পক্ষী ও শাকুনিক
৪৫.
দুঃখী বৃদ্ধ ও যম
৪৬.
ঈগল ও দাঁড়কাক
৪৭.
হরিণ ও দ্রাক্ষালতা
৪৮.
সিংহ, শৃগাল ও গর্দ্দভ
৪৯.
সিংহ, ভালুক ও শৃগাল
৫০.
পীড়িত সিংহ
৫১.
নেকড়ে বাঘ ও মেষ
৫২.
সিংহ ও তিন বৃষ
৫৩.
শৃগাল ও সারস
৫৪.
শৃগাল ও কণ্টকবৃক্ষ
৫৫.
টাক ও পরচুলা
৫৬.
সিংহচৰ্ম্মাবৃত গৰ্দ্দভ
৫৭.
ঘোটকের ছায়া
৫৮.
অশ্ব ও গৰ্দ্দভ
৫৯.
লবণবাহী বলদ
৬০.
হরিণ
৬১.
বালকগণ ও ভেকসমূহ
৬২.
বাঘ ও ছাগল
৬৩.
সিংহ ও অন্যান্য জন্তুর শিকার
৬৪.
জ্যোতিৰ্ব্বেত্তা
৬৫.
গৰ্দ্দভ, কুক্কুট ও সিংহ
৬৬.
অশ্ব ও গৰ্দ্দভ
৬৭.
সিংহ ও নেকড়ে বাঘ
৬৮.
বৃদ্ধ সিংহ
৬৯.
মেষপালক ও নেকড়ে বাঘ
৭০.
কুকুর ও অশ্বগণ
৭১.
পিপীলিকা ও পারাবত
৭২.
কাক ও শৃগাল
৭৩.
জলমগ্ন বালক
৭৪.
শিকারী ও কাঠুরিয়া
৭৫.
সিংহ ও কৃষক
৭৬.
পিপীলিকা ও তৃণকীট
৭৭.
পায়রা ও চীল
৭৮.
বানর ও মৎস্যজীবী
৭৯.
অশ্ব ও বৃদ্ধ কৃষক
৮০.
শৃগাল ও ছাগল
৮১.
সিংহ ও শৃগাল
৮২.
কুক্কুট ও মুক্তাফল
৮৩.
মৃন্ময় ও কাংস্যময় পাত্র
৮৪.
ঈগল ও শৃগালী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%