ভল্লুক ও শৃগাল

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ভল্লুক ও শৃগাল।

কোনও বনে এক ভল্লুক ও এক শৃগাল বাস করিত। উহাদের উভয়ের মধ্যে বন্ধুত্ব ছিল। একদিন উভয়ে বনে ইচ্ছামত বিচরণ করিতে করিতে এক নদীতটস্থ শ্মশান ভূমিতে উপস্থিত হইল। উহার পূৰ্ব্বদিন নিকটস্থ পল্লীবাসীরা ঐ শ্মশানে তাহাদের এক মৃত আত্মীয়কে দাহ করিতে আসিয়াছিল। দাহকালে তুমুল ঝড়বৃষ্টি হওয়ায়, তাহারা অর্দ্ধদগ্ধ মৃতদেহ ফেলিয়া গৃহে পলায়ন করিয়াছিল। শৃগাল শ্মশানক্ষেত্রে সেই অৰ্দ্ধদগ্ধ মৃত মনুষ্যদেহ দেখিয়া, মহানন্দে ভল্লুককে বলিল, “এস বন্ধু! আমরা উভয়ে এই হৃষ্টপুষ্ট নরদেহ ভক্ষণ করি। আজ কাহার মুখ দেখিয়া উঠিয়াছিলাম, তাই আজ ভোজনের এমন সুন্দর আয়োজন দেখিতেছি।” এই বলিয়া শৃগাল হৃষ্টচিত্তে সেই মৃতদেহ ভক্ষণ করিতে ধাবমান হইল।

লোভবশতঃ শৃগালের জিহ্বায় লালা নিঃসরণ হইতেছে দেখিয়া ভল্লুক হাসিয়া বলিল, “দেখ বন্ধু! আমি কত মহৎ! তুমি মত মনুষ্যের দেহ টানিয়৷ ছিঁড়িয়া ভক্ষণ করিতে ধাবমান হইয়াছ, অথচ আমি কখনও মরা মানুষ স্পর্শ করি না।”

ধূৰ্ত্ত শৃগাল কিছুমাত্র লজ্জিত না হইয়। উত্তর দিল, “ভাই হে! তোমার কথা সত্য, ইহাতে সন্দেহ নাই। কিন্তু তুমি যদি জীবিত মনুষ্যকে দেখিতে পাইলেই হত্যা না করিতে, তাহা হইলে আমি তোমার সাধুতার প্রশংসা করিতাম।”

মানুষের মৃত্যুর পর মানুষের দেহের প্রতি সম্মান প্রদর্শন করা অপেক্ষা মানুষের দেহে প্রাণ থাকিতে প্রাণ রক্ষা করা অধিকতর প্রশংসনীয়।

সকল অধ্যায়
১.
বাঘ ও বক
২.
দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ
৩.
শিকারি কুকুর
৪.
শৃগাল ও দ্রাক্ষাফল
৫.
অশ্ব ও অশ্বপাল
৬.
সর্প ও কৃষক
৭.
কুকুর ও প্রতিবিম্ব
৮.
ব্যাঘ্র ও মেষশাবক
৯.
মাছি ও মধুর কলসী
১০.
কুকুর, কুক্কুট ও শৃগাল
১১.
চালক ও চক্র
১২.
ব্যাঘ্র ও পালিত কুকুর
১৩.
সিংহ ও ইঁদুর
১৪.
রাখাল ও ব্যাঘ্র
১৫.
শৃগাল ও কৃষক
১৬.
কাক ও জলের কলসী
১৭.
উদর ও অন্যান্য অবয়ব
১৮.
একচক্ষু হরিণ
১৯.
নেকড়ে বাঘ ও মেষের পাল
২০.
দুই পথিক ও ভালুক
২১.
বিধবা ও কুক্কুটী
২২.
সিংহ, গর্দ্দভ ও শৃগালের শিকার
২৩.
খরগস ও শিকারী কুকুর
২৪.
খরগস ও কচ্ছপ
২৫.
কৃষক ও কৃষকের পুত্রগণ
২৬.
বৃদ্ধা নারী ও চিকিৎসক
২৭.
শশকগণ ও ভেকগণ
২৮.
কৃষক ও সারস
২৯.
গৃহস্থ ও তাহার পুত্রগণ
৩০.
কচ্ছপ ও ঈগলপক্ষী
৩১.
অশ্ব ও অশ্বারোহী
৩২.
কুক্কুরদষ্ট মনুষ্য
৩৩.
ভল্লুক ও শৃগাল
৩৪.
পথিকগণ ও বটবৃক্ষ
৩৫.
কুঠার ও জলদেবতা
৩৬.
বৃষ ও মশক
৩৭.
রোগী ও চিকিৎসক
৩৮.
ইঁদুরের পরামর্শ
৩৯.
সিংহ ও মহিষ
৪০.
চোর ও কুকুর
৪১.
লাঙ্গুলহীন শৃগাল
৪২.
সারসী ও তাহার শিশুসন্তান
৪৩.
পথিক ও কুঠার
৪৪.
পক্ষী ও শাকুনিক
৪৫.
দুঃখী বৃদ্ধ ও যম
৪৬.
ঈগল ও দাঁড়কাক
৪৭.
হরিণ ও দ্রাক্ষালতা
৪৮.
সিংহ, শৃগাল ও গর্দ্দভ
৪৯.
সিংহ, ভালুক ও শৃগাল
৫০.
পীড়িত সিংহ
৫১.
নেকড়ে বাঘ ও মেষ
৫২.
সিংহ ও তিন বৃষ
৫৩.
শৃগাল ও সারস
৫৪.
শৃগাল ও কণ্টকবৃক্ষ
৫৫.
টাক ও পরচুলা
৫৬.
সিংহচৰ্ম্মাবৃত গৰ্দ্দভ
৫৭.
ঘোটকের ছায়া
৫৮.
অশ্ব ও গৰ্দ্দভ
৫৯.
লবণবাহী বলদ
৬০.
হরিণ
৬১.
বালকগণ ও ভেকসমূহ
৬২.
বাঘ ও ছাগল
৬৩.
সিংহ ও অন্যান্য জন্তুর শিকার
৬৪.
জ্যোতিৰ্ব্বেত্তা
৬৫.
গৰ্দ্দভ, কুক্কুট ও সিংহ
৬৬.
অশ্ব ও গৰ্দ্দভ
৬৭.
সিংহ ও নেকড়ে বাঘ
৬৮.
বৃদ্ধ সিংহ
৬৯.
মেষপালক ও নেকড়ে বাঘ
৭০.
কুকুর ও অশ্বগণ
৭১.
পিপীলিকা ও পারাবত
৭২.
কাক ও শৃগাল
৭৩.
জলমগ্ন বালক
৭৪.
শিকারী ও কাঠুরিয়া
৭৫.
সিংহ ও কৃষক
৭৬.
পিপীলিকা ও তৃণকীট
৭৭.
পায়রা ও চীল
৭৮.
বানর ও মৎস্যজীবী
৭৯.
অশ্ব ও বৃদ্ধ কৃষক
৮০.
শৃগাল ও ছাগল
৮১.
সিংহ ও শৃগাল
৮২.
কুক্কুট ও মুক্তাফল
৮৩.
মৃন্ময় ও কাংস্যময় পাত্র
৮৪.
ঈগল ও শৃগালী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%