ইঁদুরের পরামর্শ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ইঁদুর সকল, বিড়ালের উপদ্রবে, নিতান্ত বিব্রত হইয়া, সকলে একত্র হইয়া, কিসে পরিত্রাণ হয়, এই পরামর্শ করিতে বসিল। যাহার মনে যাহা উপস্থিত হইল, সে তাহাই কহিতে লাগিল। কিন্তু, কোনও প্রস্তাবই পরামর্শসিদ্ধ বোধ হইল না। পরিশেষে, এক বুদ্ধিমান ইঁদুর কহিল, বিড়ালের গলায় একটা ঘণ্টা বাঁধিয়া দেওয়া যাউক। ঘণ্টার শব্দ হইলে, আমরা বুঝিতে পারিব, বিড়াল আমাদিগকে খাইতে আসিতেছে। তাহা হইলেই, আমরা সাবধান হইতে পারিব।

এই প্রস্তাব শুনিয়া, সকলে ধন্য ধন্য করিতে লাগিল; এবং, সকলের মতে, উহাই কর্তব্য বলিয়া স্থির হইল। এক বৃদ্ধ ইঁদুর, এ পর্যন্ত চুপ করিয়া বসিয়া ছিল। সে বলিল, অমুক যাহা কহিলেন, তাহা বিলক্ষণ বুদ্ধির কথা বটে; এবং, সেরূপ করিতে পারিলে, আমাদের ইষ্টসিন্ধিও হইতে পারে। কিন্তু, আমি এই জিজ্ঞাসা করিতেছি, আমাদের মধ্যে কে, সাহস করিয়া, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধিতে যাইবেক। ইহা শুনিয়া, পরস্পর মুখ চাহিয়া, সকলে হতবুদ্ধি ও স্তব্ধ হইয়া রহিল।

কোনও বিষয়ের প্রস্তাব করা সহজ, কিন্তু নির্ব্বাহ করিয়া উঠা কঠিন।

সকল অধ্যায়
১.
বাঘ ও বক
২.
দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ
৩.
শিকারি কুকুর
৪.
শৃগাল ও দ্রাক্ষাফল
৫.
অশ্ব ও অশ্বপাল
৬.
সর্প ও কৃষক
৭.
কুকুর ও প্রতিবিম্ব
৮.
ব্যাঘ্র ও মেষশাবক
৯.
মাছি ও মধুর কলসী
১০.
কুকুর, কুক্কুট ও শৃগাল
১১.
চালক ও চক্র
১২.
ব্যাঘ্র ও পালিত কুকুর
১৩.
সিংহ ও ইঁদুর
১৪.
রাখাল ও ব্যাঘ্র
১৫.
শৃগাল ও কৃষক
১৬.
কাক ও জলের কলসী
১৭.
উদর ও অন্যান্য অবয়ব
১৮.
একচক্ষু হরিণ
১৯.
নেকড়ে বাঘ ও মেষের পাল
২০.
দুই পথিক ও ভালুক
২১.
বিধবা ও কুক্কুটী
২২.
সিংহ, গর্দ্দভ ও শৃগালের শিকার
২৩.
খরগস ও শিকারী কুকুর
২৪.
খরগস ও কচ্ছপ
২৫.
কৃষক ও কৃষকের পুত্রগণ
২৬.
বৃদ্ধা নারী ও চিকিৎসক
২৭.
শশকগণ ও ভেকগণ
২৮.
কৃষক ও সারস
২৯.
গৃহস্থ ও তাহার পুত্রগণ
৩০.
কচ্ছপ ও ঈগলপক্ষী
৩১.
অশ্ব ও অশ্বারোহী
৩২.
কুক্কুরদষ্ট মনুষ্য
৩৩.
ভল্লুক ও শৃগাল
৩৪.
পথিকগণ ও বটবৃক্ষ
৩৫.
কুঠার ও জলদেবতা
৩৬.
বৃষ ও মশক
৩৭.
রোগী ও চিকিৎসক
৩৮.
ইঁদুরের পরামর্শ
৩৯.
সিংহ ও মহিষ
৪০.
চোর ও কুকুর
৪১.
লাঙ্গুলহীন শৃগাল
৪২.
সারসী ও তাহার শিশুসন্তান
৪৩.
পথিক ও কুঠার
৪৪.
পক্ষী ও শাকুনিক
৪৫.
দুঃখী বৃদ্ধ ও যম
৪৬.
ঈগল ও দাঁড়কাক
৪৭.
হরিণ ও দ্রাক্ষালতা
৪৮.
সিংহ, শৃগাল ও গর্দ্দভ
৪৯.
সিংহ, ভালুক ও শৃগাল
৫০.
পীড়িত সিংহ
৫১.
নেকড়ে বাঘ ও মেষ
৫২.
সিংহ ও তিন বৃষ
৫৩.
শৃগাল ও সারস
৫৪.
শৃগাল ও কণ্টকবৃক্ষ
৫৫.
টাক ও পরচুলা
৫৬.
সিংহচৰ্ম্মাবৃত গৰ্দ্দভ
৫৭.
ঘোটকের ছায়া
৫৮.
অশ্ব ও গৰ্দ্দভ
৫৯.
লবণবাহী বলদ
৬০.
হরিণ
৬১.
বালকগণ ও ভেকসমূহ
৬২.
বাঘ ও ছাগল
৬৩.
সিংহ ও অন্যান্য জন্তুর শিকার
৬৪.
জ্যোতিৰ্ব্বেত্তা
৬৫.
গৰ্দ্দভ, কুক্কুট ও সিংহ
৬৬.
অশ্ব ও গৰ্দ্দভ
৬৭.
সিংহ ও নেকড়ে বাঘ
৬৮.
বৃদ্ধ সিংহ
৬৯.
মেষপালক ও নেকড়ে বাঘ
৭০.
কুকুর ও অশ্বগণ
৭১.
পিপীলিকা ও পারাবত
৭২.
কাক ও শৃগাল
৭৩.
জলমগ্ন বালক
৭৪.
শিকারী ও কাঠুরিয়া
৭৫.
সিংহ ও কৃষক
৭৬.
পিপীলিকা ও তৃণকীট
৭৭.
পায়রা ও চীল
৭৮.
বানর ও মৎস্যজীবী
৭৯.
অশ্ব ও বৃদ্ধ কৃষক
৮০.
শৃগাল ও ছাগল
৮১.
সিংহ ও শৃগাল
৮২.
কুক্কুট ও মুক্তাফল
৮৩.
মৃন্ময় ও কাংস্যময় পাত্র
৮৪.
ঈগল ও শৃগালী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%