শৃগাল ও ছাগল

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

শৃগাল ও ছাগল।

এক শৃগাল, হঠাৎ এক গভীর গর্ত্তে পড়িয়া গিয়াছিল। সে, গর্ত্ত হইতে উঠিবার নিমিত্ত, নানাবিধ চেষ্টা করিল; কিন্তু কোনও মতে কৃতকার্য্য হইতে পারিল না। সেই সময়ে, এক ছাগল ঐ স্থানে উপস্থিত হইল। সে পিপাসায় অতিশয় কাতর হইয়াছিল, জলপানের নিমিত্ত ব্যগ্র হইয়া, শৃগালকে জিজ্ঞাসিল, “ভাই, এই গর্ত্তের জল সুস্বাদু কি না, এবং ইহাতে অধিক জল আছে কি না?” ধূর্ত শৃগাল, প্রকৃত অবস্থার গোপন করিয়া ছলপূর্ব্বক বলিল, “ভাই, ও কথা কেন জিজ্ঞাসিতেছ? জলের স্বাদের কথা কি বলিব, যত পান করিতেছি, আমার আকাঙ্ক্ষা নিবৃত্ত হইতেছে না; আর এত অধিক জল আছে যে, সংবৎসর পান করিলেও ফুরাইবে না। অতএব, আর কেন বিলম্ব করিতেছ, সত্ত্বর নামিয়া আসিয়া, পিপাসার শান্তি কর।”

এই কথা শুনিবামাত্র, ছাগল, আর কোনও বিবেচনা না করিয়া লম্ফ দিয়া গর্ত্তে পতিত হইল। শৃগাল, তৎক্ষণাৎ তাহার পৃষ্ঠে চড়িয়া, লম্ফ দিয়া অনায়াসে উপরে উঠিল, এবং হাসিতে হাসিতে ছাগলকে বলিল, “অরে নির্ব্বোধ, তোর দাড়ির পরিমাণ যেরূপ, যদি সেই পরিমাণে তোর বুদ্ধি থাকিত, তাহা হইলে তুই কখনই আমার কথায় বিশ্বাস করিয়া, গর্ত্তে পড়তিস্ না।”

সকল অধ্যায়
১.
বাঘ ও বক
২.
দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ
৩.
শিকারি কুকুর
৪.
শৃগাল ও দ্রাক্ষাফল
৫.
অশ্ব ও অশ্বপাল
৬.
সর্প ও কৃষক
৭.
কুকুর ও প্রতিবিম্ব
৮.
ব্যাঘ্র ও মেষশাবক
৯.
মাছি ও মধুর কলসী
১০.
কুকুর, কুক্কুট ও শৃগাল
১১.
চালক ও চক্র
১২.
ব্যাঘ্র ও পালিত কুকুর
১৩.
সিংহ ও ইঁদুর
১৪.
রাখাল ও ব্যাঘ্র
১৫.
শৃগাল ও কৃষক
১৬.
কাক ও জলের কলসী
১৭.
উদর ও অন্যান্য অবয়ব
১৮.
একচক্ষু হরিণ
১৯.
নেকড়ে বাঘ ও মেষের পাল
২০.
দুই পথিক ও ভালুক
২১.
বিধবা ও কুক্কুটী
২২.
সিংহ, গর্দ্দভ ও শৃগালের শিকার
২৩.
খরগস ও শিকারী কুকুর
২৪.
খরগস ও কচ্ছপ
২৫.
কৃষক ও কৃষকের পুত্রগণ
২৬.
বৃদ্ধা নারী ও চিকিৎসক
২৭.
শশকগণ ও ভেকগণ
২৮.
কৃষক ও সারস
২৯.
গৃহস্থ ও তাহার পুত্রগণ
৩০.
কচ্ছপ ও ঈগলপক্ষী
৩১.
অশ্ব ও অশ্বারোহী
৩২.
কুক্কুরদষ্ট মনুষ্য
৩৩.
ভল্লুক ও শৃগাল
৩৪.
পথিকগণ ও বটবৃক্ষ
৩৫.
কুঠার ও জলদেবতা
৩৬.
বৃষ ও মশক
৩৭.
রোগী ও চিকিৎসক
৩৮.
ইঁদুরের পরামর্শ
৩৯.
সিংহ ও মহিষ
৪০.
চোর ও কুকুর
৪১.
লাঙ্গুলহীন শৃগাল
৪২.
সারসী ও তাহার শিশুসন্তান
৪৩.
পথিক ও কুঠার
৪৪.
পক্ষী ও শাকুনিক
৪৫.
দুঃখী বৃদ্ধ ও যম
৪৬.
ঈগল ও দাঁড়কাক
৪৭.
হরিণ ও দ্রাক্ষালতা
৪৮.
সিংহ, শৃগাল ও গর্দ্দভ
৪৯.
সিংহ, ভালুক ও শৃগাল
৫০.
পীড়িত সিংহ
৫১.
নেকড়ে বাঘ ও মেষ
৫২.
সিংহ ও তিন বৃষ
৫৩.
শৃগাল ও সারস
৫৪.
শৃগাল ও কণ্টকবৃক্ষ
৫৫.
টাক ও পরচুলা
৫৬.
সিংহচৰ্ম্মাবৃত গৰ্দ্দভ
৫৭.
ঘোটকের ছায়া
৫৮.
অশ্ব ও গৰ্দ্দভ
৫৯.
লবণবাহী বলদ
৬০.
হরিণ
৬১.
বালকগণ ও ভেকসমূহ
৬২.
বাঘ ও ছাগল
৬৩.
সিংহ ও অন্যান্য জন্তুর শিকার
৬৪.
জ্যোতিৰ্ব্বেত্তা
৬৫.
গৰ্দ্দভ, কুক্কুট ও সিংহ
৬৬.
অশ্ব ও গৰ্দ্দভ
৬৭.
সিংহ ও নেকড়ে বাঘ
৬৮.
বৃদ্ধ সিংহ
৬৯.
মেষপালক ও নেকড়ে বাঘ
৭০.
কুকুর ও অশ্বগণ
৭১.
পিপীলিকা ও পারাবত
৭২.
কাক ও শৃগাল
৭৩.
জলমগ্ন বালক
৭৪.
শিকারী ও কাঠুরিয়া
৭৫.
সিংহ ও কৃষক
৭৬.
পিপীলিকা ও তৃণকীট
৭৭.
পায়রা ও চীল
৭৮.
বানর ও মৎস্যজীবী
৭৯.
অশ্ব ও বৃদ্ধ কৃষক
৮০.
শৃগাল ও ছাগল
৮১.
সিংহ ও শৃগাল
৮২.
কুক্কুট ও মুক্তাফল
৮৩.
মৃন্ময় ও কাংস্যময় পাত্র
৮৪.
ঈগল ও শৃগালী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%