এই সম্মোহনে

আল মাহমুদ

তোমার জন্যে লোকালয়
হেঁটে এসে আজো কড়া নাড়ি
তোমার জন্যে করি জয়
অভাবের ক্ষিপ্ত তরবারি।

তুমি আছো এই সম্মোহনে
খুলতে যাই মৃত্যুর তামস,
অবারিত চুম্বনে, গুঞ্জনে
ধরে থাকি তোমাকে, অবশ।

সবুজ গন্ধের এক গাছ
যেন আমি; স্ফটিকের ঘর,
কাচের আধারে কালো মাছ
মুখে নেয় সোনালি পাথর।

একুরিয়ামের মতো ছোট
স্বচ্ছ শাদা সংসার আমার,
কে মৎসিনী দীপ্ত হয়ে ওঠো
ছলকে নীল জলের আধার।

ক্ষুধার্ত এ মুখ তুলে যত
বাতাসের বিন্দু আনা যায়
এ মহর্ঘ বুদ্ধুদ কেহ তো
রাখবে কোন শৈবালের গায়?

শব্দহীন ভুরভুরির গতি
হয়ে যায় আনন্দের ফুল
প্রায় এক মাহের যুবতী
ঠুকরে খায়, আমার আঙ্গুল।

সকল অধ্যায়
১.
প্রকৃতি
২.
সোনালী কাবিন
৩.
বাতাসের ফেনা
৪.
কবিতা এমন
৫.
প্রত্যাবর্তনের লজ্জা
৬.
দায়ভাগ
৭.
আসে না আর
৮.
অবগাহনের শব্দ
৯.
তোমার হাতে
১০.
এই সম্মোহনে
১১.
নতুন অব্দে
১২.
পলাতক
১৩.
অন্তরভেদী অবলোকন
১৪.
আভূমি আনত হয়ে
১৫.
স্বপ্নের সানুদেশে
১৬.
পালক ভাঙার প্রতিবাদে
১৭.
যার স্মরণে
১৮.
কেবল আমার পদতলে
১৯.
এক নদী
২০.
জাতিস্মর
২১.
চোখ যখন অতীতাশ্রয়ী হয়
২২.
আত্মীয়ের মুখ
২৩.
তোমার আড়ালে
২৪.
ভাগ্যরেখা
২৫.
শোণিতে সৌরভ
২৬.
সাহসের সমাচার
২৭.
চোখ
২৮.
স্বব্ধতার মধ্যে তার ঠোঁট নড়ে
২৯.
উল্টানো চোখ
৩০.
আমি আর আসবো না বলে
৩১.
নদী তুমি
৩২.
বোধের উৎস কই, কোন দিকে?
৩৩.
সত্যের দাপটে
৩৪.
আমার চোখের তলদেশে
৩৫.
ক্যামোফ্লাজ
৩৬.
খড়ের গম্বুজ
৩৭.
আঘ্রাণে
৩৮.
আমার প্রাতরাশে
৩৯.
আমিও রাস্তায়
৪০.
তরঙ্গিত প্রলোভন

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%