আত্মীয়ের মুখ

আল মাহমুদ

আত্মীয়ের মুখ
আহমেদুর রহমান স্মরণে

কেউ কেউ আছেন মনে, যেন কোনো আত্মীয়ের মুখ
বুকের ভেতর থেকে হেসে ওঠে, মৃদু শব্দে জিজ্ঞাসে কুশল
আর আমি আমার চেয়ার ছেড়ে নৈশব্দের মধ্যে হেঁটে গিয়ে
নতুন সিগ্রেটকেস খুলে ধরে বলি,
যেখানে গেলেন সেখানে রয়েছে নাকি অবসান?—
আমাদের এই দীন সামান্য জগতে
মনুষ্যভাষার কোষে, কয়েকটি অলীক শব্দে
আছে যার দয়ার্দ্র কলাপ!

বইয়ের দোকান যদি নেই, কেননা তবে সেখানে গমন?
সকালে সংবাদপত্র, রাজনীতি, ক্ষুব্ধ খোঁচাখুঁচি
যা কিনা রক্তাক্ত শার্টের মতো পরে আছে আমাদের ভয়ার্ত শতক—
এসবের উর্বে আজ বিনাবাক্য ব্যয়
কি করে থাকেন?

জানি না, দেশের খবর কিছু পান কিনা,
কি ঘটবে এশিয়ায়—এ নিয়ে তর্ক করে আপনার যাওয়ার পর
পৃথিবীর সবকটি সাদা কবুতর
ইহুদী মেয়েরা বেঁধে পাঠিয়েছে মার্কিন জাহাজে।

সকল অধ্যায়
১.
প্রকৃতি
২.
সোনালী কাবিন
৩.
বাতাসের ফেনা
৪.
কবিতা এমন
৫.
প্রত্যাবর্তনের লজ্জা
৬.
দায়ভাগ
৭.
আসে না আর
৮.
অবগাহনের শব্দ
৯.
তোমার হাতে
১০.
এই সম্মোহনে
১১.
নতুন অব্দে
১২.
পলাতক
১৩.
অন্তরভেদী অবলোকন
১৪.
আভূমি আনত হয়ে
১৫.
স্বপ্নের সানুদেশে
১৬.
পালক ভাঙার প্রতিবাদে
১৭.
যার স্মরণে
১৮.
কেবল আমার পদতলে
১৯.
এক নদী
২০.
জাতিস্মর
২১.
চোখ যখন অতীতাশ্রয়ী হয়
২২.
আত্মীয়ের মুখ
২৩.
তোমার আড়ালে
২৪.
ভাগ্যরেখা
২৫.
শোণিতে সৌরভ
২৬.
সাহসের সমাচার
২৭.
চোখ
২৮.
স্বব্ধতার মধ্যে তার ঠোঁট নড়ে
২৯.
উল্টানো চোখ
৩০.
আমি আর আসবো না বলে
৩১.
নদী তুমি
৩২.
বোধের উৎস কই, কোন দিকে?
৩৩.
সত্যের দাপটে
৩৪.
আমার চোখের তলদেশে
৩৫.
ক্যামোফ্লাজ
৩৬.
খড়ের গম্বুজ
৩৭.
আঘ্রাণে
৩৮.
আমার প্রাতরাশে
৩৯.
আমিও রাস্তায়
৪০.
তরঙ্গিত প্রলোভন

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%