তৃণ

রবীন্দ্রনাথ ঠাকুর

হে বন্ধু, প্রসন্ন হও, দূর করো ক্রোধ।
তোমাদের সাথে মোর বৃথা এ বিরোধ।
আমি চলিবারে চাই যেই পথ বাহি
সেথা কারো তরে কিছু স্থানাভাব নাহি।
সপ্তলোক সেই পথে চলে পাশে পাশে
তবু তার অন্ত নাই মহান আকাশে।
তোমার ঐশ্বর্যরাশি গৃহভিত্তিমাঝে
ব্রহ্মান্ডেরে তুচ্ছ করি দীপ্তগর্বে সাজে।
তারে সেই বিশ্বপথে করিলে বাহির
মুহূর্তে সে হবে ক্ষুদ্র ম্লান নতশির—
সেথা তার চেয়ে শ্রেষ্ঠ নব তৃণদল
বরষার বৃষ্টিধারে সরস শ্যামল।
সেথা তার চেয়ে শ্রেষ্ঠ, ওগো অভিমান,
এ আমার আজিকার অতি ক্ষুদ্র গান।

সকল অধ্যায়
১.
স্বপ্ন
২.
আশার সীমা
৩.
দেবতার বিদায়
৪.
পুণ্যের হিসাব
৫.
বৈরাগ্য
৬.
মধ্যাহ্ন
৭.
পল্লীগ্রামে
৮.
সামান্য লোক
৯.
প্রভাত
১০.
দুর্লভ জন্ম
১১.
খেয়া
১২.
কর্ম
১৩.
বনে ও রাজ্যে
১৪.
সভ্যতার প্রতি
১৫.
বন
১৬.
তপোবন
১৭.
প্রাচীন ভারত
১৮.
ঋতুসংহার
১৯.
মেঘদূত
২০.
দিদি
২১.
পরিচয়
২২.
অনন্ত পথে
২৩.
ক্ষণমিলন
২৪.
প্রেম
২৫.
পুঁটু
২৬.
হৃদয়ধর্ম
২৭.
মিলনদৃশ্য
২৮.
দুই বন্ধু
২৯.
সঙ্গী
৩০.
সতী
৩১.
স্নেহদৃশ্য
৩২.
করুণা
৩৩.
পদ্মা
৩৪.
স্নেহগ্রাস
৩৫.
বঙ্গমাতা
৩৬.
দুই উপমা
৩৭.
অভিমান
৩৮.
পরবেশ
৩৯.
সমাপ্তি
৪০.
ধরাতল
৪১.
তত্ত্ব ও সৌন্দর্য
৪২.
তত্ত্বজ্ঞানহীন
৪৩.
মানসী
৪৪.
নারী
৪৫.
প্রিয়া
৪৬.
ধ্যান
৪৭.
মৌন
৪৮.
অসময়
৪৯.
গান
৫০.
শেষ কথা
৫১.
বর্ষশেষ
৫২.
অভয়
৫৩.
অনাবৃষ্টি
৫৪.
অজ্ঞাত বিশ্ব
৫৫.
ভয়ের দুরাশা
৫৬.
ভক্তের প্রতি
৫৭.
নদীযাত্রা
৫৮.
মৃত্যুমাধুরী
৫৯.
স্মৃতি
৬০.
বিলয়
৬১.
প্রথম চুম্বন
৬২.
শেষ চুম্বন
৬৩.
যাত্রী
৬৪.
তৃণ
৬৫.
ঐশ্বর্য
৬৬.
স্বার্থ
৬৭.
প্রেয়সী
৬৮.
শান্তিমন্ত্র
৬৯.
কালিদাসের প্রতি
৭০.
কুমারসম্ভবগান
৭১.
মানসলোক
৭২.
কাব্য
৭৩.
প্রার্থনা
৭৪.
ইছামতী নদী
৭৫.
শুশ্রূষা
৭৬.
আশিষ-গ্রহণ
৭৭.
বিদায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%