গান

রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে হৃদয়ে আমার । যৌবনসমুদ্রমাঝে কোন্‌ পূর্ণিমায় আজি এসেছে জোয়ার ! উচ্ছল পাগল নীরে তালে তালে ফিরে ফিরে এ মোর নির্জন তীরে কী খেলা তোমার ! মোর সর্ব বক্ষ জুড়ে কত নৃত্যে কত সুরে এসো কাছে যাও দূরে শতলক্ষবার । তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে হৃদয়ে আমার । জাগরণসম তুমি আমার ললাট চুমি উদিছ নয়নে । সুষুপ্তির প্রান্ততীরে দেখা দাও ধীরে ধীরে নবীন কিরণে । দেখিতে দেখিতে শেষে সকল হৃদয়ে এসে দাঁড়াও আকুল কেশে রাতুল চরণে — সকল আকাশ টুটে তোমাতে ভরিয়া উঠে , সকল কানন ফুটে জীবনে যৌবনে । জাগরণসম তুমি আমার ললাট চুমি উদিছ নয়নে । কুসুমের মতো শ্বসি পড়িতেছ খসি খসি মোর বক্ষ -' পরে । গোপন শিশিরছলে বিন্দু বিন্দু অশ্রুজলে প্রাণ সিক্ত করে । নিঃশব্দ সৌরভরাশি পরানে পশিছে আসি সুখস্বপ্ন পরকাশি নিভৃত অন্তরে । পরশপুলকে ভোর চোখে আসে ঘুমঘোর , তোমার চুম্বন , মোর সর্বাঙ্গে সঞ্চরে । কুসুমের মতো শ্বসি পড়িতেছ খসি খসি মোর বক্ষ -' পরে ।
সকল অধ্যায়
১.
স্বপ্ন
২.
আশার সীমা
৩.
দেবতার বিদায়
৪.
পুণ্যের হিসাব
৫.
বৈরাগ্য
৬.
মধ্যাহ্ন
৭.
পল্লীগ্রামে
৮.
সামান্য লোক
৯.
প্রভাত
১০.
দুর্লভ জন্ম
১১.
খেয়া
১২.
কর্ম
১৩.
বনে ও রাজ্যে
১৪.
সভ্যতার প্রতি
১৫.
বন
১৬.
তপোবন
১৭.
প্রাচীন ভারত
১৮.
ঋতুসংহার
১৯.
মেঘদূত
২০.
দিদি
২১.
পরিচয়
২২.
অনন্ত পথে
২৩.
ক্ষণমিলন
২৪.
প্রেম
২৫.
পুঁটু
২৬.
হৃদয়ধর্ম
২৭.
মিলনদৃশ্য
২৮.
দুই বন্ধু
২৯.
সঙ্গী
৩০.
সতী
৩১.
স্নেহদৃশ্য
৩২.
করুণা
৩৩.
পদ্মা
৩৪.
স্নেহগ্রাস
৩৫.
বঙ্গমাতা
৩৬.
দুই উপমা
৩৭.
অভিমান
৩৮.
পরবেশ
৩৯.
সমাপ্তি
৪০.
ধরাতল
৪১.
তত্ত্ব ও সৌন্দর্য
৪২.
তত্ত্বজ্ঞানহীন
৪৩.
মানসী
৪৪.
নারী
৪৫.
প্রিয়া
৪৬.
ধ্যান
৪৭.
মৌন
৪৮.
অসময়
৪৯.
গান
৫০.
শেষ কথা
৫১.
বর্ষশেষ
৫২.
অভয়
৫৩.
অনাবৃষ্টি
৫৪.
অজ্ঞাত বিশ্ব
৫৫.
ভয়ের দুরাশা
৫৬.
ভক্তের প্রতি
৫৭.
নদীযাত্রা
৫৮.
মৃত্যুমাধুরী
৫৯.
স্মৃতি
৬০.
বিলয়
৬১.
প্রথম চুম্বন
৬২.
শেষ চুম্বন
৬৩.
যাত্রী
৬৪.
তৃণ
৬৫.
ঐশ্বর্য
৬৬.
স্বার্থ
৬৭.
প্রেয়সী
৬৮.
শান্তিমন্ত্র
৬৯.
কালিদাসের প্রতি
৭০.
কুমারসম্ভবগান
৭১.
মানসলোক
৭২.
কাব্য
৭৩.
প্রার্থনা
৭৪.
ইছামতী নদী
৭৫.
শুশ্রূষা
৭৬.
আশিষ-গ্রহণ
৭৭.
বিদায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%