পদ্মা

রবীন্দ্রনাথ ঠাকুর

হে পদ্মা আমার, তোমায় আমায় দেখা শত শত বার। একদিন জনহীন তোমার পুলিনে, গোধূলির শুভলগ্নে হেমন্তের দিনে, সাক্ষী করি পশ্চিমের সূর্য অস্তমান তোমারে সঁপিয়াছিনু আমার পরান। অবসানসন্ধ্যালোকে আছিলে সেদিন নতমুখী বধূসম শান্ত বাক্যহীন; সন্ধ্যাতারা একাকিনী সস্নেহ কৌতুকে চেয়ে ছিল তোমাপানে হাসিভরা মুখে। সেদিনের পর হতে, হে পদ্মা আমার, তোমায় আমায় দেখা শত শত বার। নানা কর্মে মোর কাছে আসে নানা জন, নাহি জানে আমাদের পরানবন্ধন, নাহি জানে কেন আসি সন্ধ্যা-অভিসারে বালুকা শয়ন-পাতা নির্জন এ পারে। যখন মুখর তব চক্রবাকদল সুপ্ত থাকে জলাশয়ে ছাড়ি কোলাহল, যখন নিস্তব্ধ গ্রামে তব পূর্বতীরে রুদ্ধ হয়ে যায় দ্বার কুটিরে কুটিরে, তুমি কোন্‌ গান কর আমি কোন্‌ গান দুই তীরে কেহ তার পায় নি সন্ধান। নিভৃতে শরতে গ্রীষ্মে শীতে বরষায় শত বার দেখাশুনা তোমায় আমায়। কতদিন ভাবিয়াছি বসি তব তীরে পরজন্মে এ ধরায় যদি আসি ফিরে, যদি কোনো দূরতর জন্মভূমি হতে তরী বেয়ে ভেসে আসি তব খরস্রোতে— কত গ্রাম কত মাঠ কত ঝাউঝাড় কত বালুচর কত ভেঙে-পড়া পাড় পার হয়ে এই ঠাঁই আসিব যখন জেগে উঠিবে না কোনো গভীর চেতন? জন্মান্তরে শতবার যে নির্জন তীরে গোপন হৃদয় মোর আসিত বাহিরে, আর বার সেই তীরে সে সন্ধ্যাবেলায় হবে না কি দেখাশুনা তোমায় আমায়?
সকল অধ্যায়
১.
স্বপ্ন
২.
আশার সীমা
৩.
দেবতার বিদায়
৪.
পুণ্যের হিসাব
৫.
বৈরাগ্য
৬.
মধ্যাহ্ন
৭.
পল্লীগ্রামে
৮.
সামান্য লোক
৯.
প্রভাত
১০.
দুর্লভ জন্ম
১১.
খেয়া
১২.
কর্ম
১৩.
বনে ও রাজ্যে
১৪.
সভ্যতার প্রতি
১৫.
বন
১৬.
তপোবন
১৭.
প্রাচীন ভারত
১৮.
ঋতুসংহার
১৯.
মেঘদূত
২০.
দিদি
২১.
পরিচয়
২২.
অনন্ত পথে
২৩.
ক্ষণমিলন
২৪.
প্রেম
২৫.
পুঁটু
২৬.
হৃদয়ধর্ম
২৭.
মিলনদৃশ্য
২৮.
দুই বন্ধু
২৯.
সঙ্গী
৩০.
সতী
৩১.
স্নেহদৃশ্য
৩২.
করুণা
৩৩.
পদ্মা
৩৪.
স্নেহগ্রাস
৩৫.
বঙ্গমাতা
৩৬.
দুই উপমা
৩৭.
অভিমান
৩৮.
পরবেশ
৩৯.
সমাপ্তি
৪০.
ধরাতল
৪১.
তত্ত্ব ও সৌন্দর্য
৪২.
তত্ত্বজ্ঞানহীন
৪৩.
মানসী
৪৪.
নারী
৪৫.
প্রিয়া
৪৬.
ধ্যান
৪৭.
মৌন
৪৮.
অসময়
৪৯.
গান
৫০.
শেষ কথা
৫১.
বর্ষশেষ
৫২.
অভয়
৫৩.
অনাবৃষ্টি
৫৪.
অজ্ঞাত বিশ্ব
৫৫.
ভয়ের দুরাশা
৫৬.
ভক্তের প্রতি
৫৭.
নদীযাত্রা
৫৮.
মৃত্যুমাধুরী
৫৯.
স্মৃতি
৬০.
বিলয়
৬১.
প্রথম চুম্বন
৬২.
শেষ চুম্বন
৬৩.
যাত্রী
৬৪.
তৃণ
৬৫.
ঐশ্বর্য
৬৬.
স্বার্থ
৬৭.
প্রেয়সী
৬৮.
শান্তিমন্ত্র
৬৯.
কালিদাসের প্রতি
৭০.
কুমারসম্ভবগান
৭১.
মানসলোক
৭২.
কাব্য
৭৩.
প্রার্থনা
৭৪.
ইছামতী নদী
৭৫.
শুশ্রূষা
৭৬.
আশিষ-গ্রহণ
৭৭.
বিদায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%