ভক্তের প্রতি

রবীন্দ্রনাথ ঠাকুর

সরল সরস স্নিগ্ধ তরুণ হৃদয়,
কী গুণে তোমারে আমি করিয়াছি জয়
তাই ভাবি মনে। উৎফুল্ল উত্তান চোখে
চেয়ে আছ মুখপানে প্রীতির আলোকে
আমারে উজ্জ্বল করি। তারুণ্য তোমার
আপন লাবণ্যখানি লয়ে উপহার
পরায় আমার কণ্ঠে, সাজায় আমারে
আপন মনের মতো দেবতা-আকারে
ভক্তির উন্নত লোকে প্রতিষ্ঠিত করি।
সেথায় একাকী আমি সসংকোচে মরি।
সেথা নিত্য ধূপে দীপে পূজা-উপচারে
অচল আসন-’পরে কে রাখে আমারে?
গেয়ে গেয়ে ফিরি পথে আমি শুধু কবি—
নহি আমি ধ্রুবতারা, নহি আমি রবি।

সকল অধ্যায়
১.
স্বপ্ন
২.
আশার সীমা
৩.
দেবতার বিদায়
৪.
পুণ্যের হিসাব
৫.
বৈরাগ্য
৬.
মধ্যাহ্ন
৭.
পল্লীগ্রামে
৮.
সামান্য লোক
৯.
প্রভাত
১০.
দুর্লভ জন্ম
১১.
খেয়া
১২.
কর্ম
১৩.
বনে ও রাজ্যে
১৪.
সভ্যতার প্রতি
১৫.
বন
১৬.
তপোবন
১৭.
প্রাচীন ভারত
১৮.
ঋতুসংহার
১৯.
মেঘদূত
২০.
দিদি
২১.
পরিচয়
২২.
অনন্ত পথে
২৩.
ক্ষণমিলন
২৪.
প্রেম
২৫.
পুঁটু
২৬.
হৃদয়ধর্ম
২৭.
মিলনদৃশ্য
২৮.
দুই বন্ধু
২৯.
সঙ্গী
৩০.
সতী
৩১.
স্নেহদৃশ্য
৩২.
করুণা
৩৩.
পদ্মা
৩৪.
স্নেহগ্রাস
৩৫.
বঙ্গমাতা
৩৬.
দুই উপমা
৩৭.
অভিমান
৩৮.
পরবেশ
৩৯.
সমাপ্তি
৪০.
ধরাতল
৪১.
তত্ত্ব ও সৌন্দর্য
৪২.
তত্ত্বজ্ঞানহীন
৪৩.
মানসী
৪৪.
নারী
৪৫.
প্রিয়া
৪৬.
ধ্যান
৪৭.
মৌন
৪৮.
অসময়
৪৯.
গান
৫০.
শেষ কথা
৫১.
বর্ষশেষ
৫২.
অভয়
৫৩.
অনাবৃষ্টি
৫৪.
অজ্ঞাত বিশ্ব
৫৫.
ভয়ের দুরাশা
৫৬.
ভক্তের প্রতি
৫৭.
নদীযাত্রা
৫৮.
মৃত্যুমাধুরী
৫৯.
স্মৃতি
৬০.
বিলয়
৬১.
প্রথম চুম্বন
৬২.
শেষ চুম্বন
৬৩.
যাত্রী
৬৪.
তৃণ
৬৫.
ঐশ্বর্য
৬৬.
স্বার্থ
৬৭.
প্রেয়সী
৬৮.
শান্তিমন্ত্র
৬৯.
কালিদাসের প্রতি
৭০.
কুমারসম্ভবগান
৭১.
মানসলোক
৭২.
কাব্য
৭৩.
প্রার্থনা
৭৪.
ইছামতী নদী
৭৫.
শুশ্রূষা
৭৬.
আশিষ-গ্রহণ
৭৭.
বিদায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%