কবি-প্রিয়া

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

পুরাকালে আমাদের দেশে এক কবি ছিলেন। নবপ্রভাতের অরুণচ্ছটায় তিনি জন্মেছিলেন এবং মধ্যাহ্নের জ্বলজ্জ্যোতিশিখার মধ্যে তাঁর মৃত্যু হয়েছিল। তাই তাঁকে সকল দেশের এবং সকল যুগের কবি বলে আমরা চিনতে পেরেছি। নব-প্রভাতের অরুণচ্ছটা আর মধ্যাহ্নের জ্বলৎ-জ্যোতি শিখা তাঁকে আমাদের প্রাণের মধ্যে অমর করে রেখেছে।

কবির ধারণায় কেবল একটি মাত্র সুর ছিল, সেটি আনন্দের সুর। তাঁর গানে বেদনা ছিল না, নৈরাশ্য ছিল না, বৈরাগ্য ছিল না—ছিল শুধু আশা উল্লাস আর আনন্দ। তিনি সকলকে ডেকে বলতেন—দুঃখের কাছে হেরে যেও না ভাই; দুঃখটা মিথ্যা, আনন্দ তাই দিয়ে তোমার পরীক্ষা করছেন। যদি হেরে যাও—আনন্দের বর পাবে না। দুঃখের আঘাতে আঘাতে তোমার বুকের বর্ম থেকে আনন্দের আগুন ঠিকরে পড়ুক—

ব্যথা এসে ধরবে যবে কেশে

দুঃখ যখন হানবে বুকে বাণ

কাঁদিস নেরে, উচ্চ হাসি হেসে

কণ্ঠে তুলিস সুখের জয় গান।

অবিশ্বাসীরা বলত—কিন্তু কবি, মৃত্যুকে তো আনন্দ দিয়ে ঠেকিয়ে রাখা যাবে না। সে তো একদিন আসবেই, মরতে তো একদিন হবেই।

কবি হেসে জবাব দিতেন—তোমায় কোনও দিন মরতে হবে না বন্ধু, শুধু একটু সরতে হবে; চৈত্রের তরুপল্লবের মতন শুধু ঝরতে হবে; যারা আসছে, তোমার আনন্দ যাদের সৃষ্টি করেছে, তাদের জন্যে একটু জায়গা করে দিতে হবে। তারা যে তোমার আনন্দের উত্তরাধিকারী; তাদের মধ্যে তুমিই যে মৃত্যুঞ্জয় হয়ে থাকবে বন্ধু!

ক্রমে অবিশ্বাসীদের বিশ্বাস হতে লাগল; দেশের লোক কবির আনন্দ-মন্ত্র গ্রহণ করতে লাগল। শেষে রাজা একদিন কবিকে ডেকে পাঠালেন। বললেন—কবি, তোমার বাণী আমার রাজ্য থেকে দুঃখকে নির্বাসিত করেছে—তুমি ধন্য। আমার কণ্ঠের মালা তোমার কণ্ঠে উঠে ধন্য হোক।

কবি বললেন—রাজন, আনন্দের বাণী আমার নয়। বিশ্বপ্রকৃতির। আমি বিশ্বপ্রকৃতির দূত। আমার গানে যদি একজনেরও আনন্দ মন্ত্রে দীক্ষা হয়ে থাকে, আমার দৌত্য সার্থক।—এই বলে কবি ঘরে ফিরে গেলেন।

তারপর ক্রমশ যখন দেশসুদ্ধ লোক কবির গানে মেতে উঠেছে, তখন একদিন কবি তাঁর স্ত্রীকে বললেন—সকলকে আনন্দের মন্ত্র শোনালাম, শুধু যিনি আমার অন্তরের আনন্দ-স্বরূপা, তাঁকে সে মন্ত্র দেবার অবসর পেলাম না। মানুষকে দিলাম বিশ্বপ্রকৃতির বাণী, আর তোমাকে দিলাম কেবল ভালবাসা। যিনি আমার সকলের চেয়ে আপনার তিনিই বঞ্চিত হলেন।

কবি-প্রিয়া কোনও উত্তর দিলেন না, স্বামীর মুখের পানে চেয়ে একটু হাসলেন। মনে হল সে হাসির দীপ্তিতে কবির আনন্দ-মন্ত্রও ম্লান হয়ে গেল।

তারপর একদিন বিনামেঘে বজ্রাঘাত হল, যৌবনের অন্তিম সীমা অতিক্রম না করতেই কবির মৃত্যু হল। দেশসুদ্ধ লোক হাহাকার করতে লাগল; সেদিনকার মতো কবির উপদেশও কারুর মনে রইল না।

রাজা শোকে অধীর হয়ে কবির গৃহে গেলেন—শেষবার তাঁকে দেখবার জন্য। সঙ্গে অমাত্যরা গেলেন।

কবির গৃহের সম্মুখে বিশাল জনতা। সবাই আক্ষেপ করছে, দীর্ঘশ্বাস ত্যাগ করছে, অশ্রুমোচন করছে, রাজা শোক-কাতর জনতার ভিতর দিয়ে কবির অঙ্গনে প্রবেশ করলেন।

প্রবেশ করে বাষ্পাচ্ছন্ন চক্ষু মুছে স্তম্ভিত হয়ে দেখলেন যে কবি-প্রিয়া মৃত স্বামীর মস্তক ক্রোড়ে করে বসে বসে হাসছেন।

রাজার মনে হল, তাঁর সেই হাসির অম্লান দীপ্তিতে রাজ্যসুদ্ধ লোকের শোক পাংশু হয়ে গেছে।

১৩৫০
সকল অধ্যায়
১.
প্রেতপুরী
২.
বিজ্ঞাপন বিভ্রাট
৩.
উড়ো মেঘ
৪.
বেড়ালের ডাক
৫.
প্লেগ
৬.
রূপসী
৭.
কবি-প্রিয়া
৮.
রক্ত-খদ্যোত
৯.
টিকটিকির ডিম
১০.
দৈবাৎ
১১.
অন্ধকারে
১২.
বিজয়ী
১৩.
করুণাময়ী
১৪.
দুই দিক্
১৫.
শীলা-সোমেশ
১৬.
কুলপ্রদীপ
১৭.
মরণ-ভোমরা
১৮.
ইতর-ভদ্র
১৯.
রূপকথা
২০.
কর্তার কীর্তি
২১.
কালকূট
২২.
অশরীরী
২৩.
ব্রজলাট
২৪.
সন্ধি-বিগ্রহ
২৫.
উল্কার আলো
২৬.
অরণ্যে
২৭.
মেথুশীলা
২৮.
মনে মনে
২৯.
সবুজ চশমা
৩০.
নারীর মূল্য
৩১.
আলোর নেশা
৩২.
বহুবিঘ্নানি
৩৩.
ট্রেনে আধঘণ্টা
৩৪.
গ্রন্থকার
৩৫.
কুবের ও কন্দর্প 
৩৬.
মরণ দোল
৩৭.
অমরবৃন্দ 
৩৮.
আঙটি 
৩৯.
তিমিঙ্গিল
৪০.
ভেন্‌ডেটা
৪১.
ভল্লু সর্দার
৪২.
বিদ্রোহী
৪৩.
স্বখাত সলিল
৪৪.
অভিজ্ঞান
৪৫.
জটিল ব্যাপার
৪৬.
আদিম নৃত্য
৪৭.
একূল ওকূল
৪৮.
প্রতিদ্বন্দ্বী
৪৯.
কেতুর পুচ্ছ
৫০.
শালীবাহন
৫১.
বরলাভ
৫২.
প্রেমের কথা
৫৩.
ভালবাসা লিমিটেড
৫৪.
মায়ামৃগ
৫৫.
সন্দেহজনক ব্যাপার
৫৬.
তন্দ্রাহরণ
৫৭.
বহুরূপী
৫৮.
হাসি-কান্না
৫৯.
প্রণয়-কলহ
৬০.
ধীরে রজনি!
৬১.
ন্যুডিস্‌ম-এর গোড়ার কথা
৬২.
শুক্লা একাদশী
৬৩.
মন্দ লোক
৬৪.
দন্তরুচি
৬৫.
প্রেমিক
৬৬.
স্বর্গের বিচার
৬৭.
মায়া কানন
৬৮.
প্রতিধ্বনি
৬৯.
অযাত্রা
৭০.
কুতুব শীর্ষে
৭১.
টুথ-ব্রাশ
৭২.
নাইট ক্লাব
৭৩.
নিশীথে
৭৪.
রোমান্স
৭৫.
যস্মিন্ দেশে
৭৬.
পিছু ডাক
৭৭.
গোপন কথা
৭৮.
অপরিচিতা
৭৯.
ঘড়ি
৮০.
গ্যাঁড়া
৮১.
মাৎসন্যায়
৮২.
লম্পট
৮৩.
আরব সাগরের রসিকতা
৮৪.
এপিঠ ওপিঠ
৮৫.
ঝি
৮৬.
অসমাপ্ত
৮৭.
শাপে বর
৮৮.
ইচ্ছাশক্তি
৮৯.
পঞ্চভূত
৯০.
ভাল বাসা
৯১.
আধিদৈবিক
৯২.
বাঘিনী
৯৩.
ভূতোর চন্দ্রবিন্দু
৯৪.
সেকালিনী
৯৫.
দিগ্‌দর্শন
৯৬.
মুখোস
৯৭.
আণবিক বোমা
৯৮.
স্মর-গরল
৯৯.
ছুরি
১০০.
আকাশবাণী
১০১.
নিষ্পত্তি
১০২.
শাদা পৃথিবী
১০৩.
ভাগ্যবন্ত
১০৪.
মেঘদূত
১০৫.
পরীক্ষা
১০৬.
বালখিল্য
১০৭.
পূর্ণিমা
১০৮.
নূতন মানুষ
১০৯.
স্বাধীনতার রস
১১০.
ও কুমারী
১১১.
যুধিষ্ঠিরের স্বর্গ
১১২.
ধীরেন ঘোষের বিবাহ
১১৩.
দেহান্তর
১১৪.
ভূত-ভবিষ্যৎ
১১৫.
ভক্তিভাজন
১১৬.
গ্রন্থি-রহস্য
১১৭.
জোড় বিজোড়
১১৮.
নিরুত্তর
১১৯.
অলৌকিক
১২০.
সন্ন্যাস
১২১.
তা তা থৈ থৈ
১২২.
আদায় কাঁচকলায়
১২৩.
বনমানুষ
১২৪.
বড় ঘরের কথা
১২৫.
শ্রেষ্ঠ বিসর্জন
১২৬.
অষ্টমে মঙ্গল
১২৭.
কল্পনা
১২৮.
তাই নে রে মন তাই নে
১২৯.
কানু কহে রাই
১৩০.
অপদার্থ
১৩১.
চরিত্র
১৩২.
দেখা হবে
১৩৩.
গীতা
১৩৪.
গুহা
১৩৫.
শরণার্থী
১৩৬.
শূন্য শুধু শূন্য নয়
১৩৭.
মধু-মালতী
১৩৮.
চিরঞ্জীব
১৩৯.
মায়া করঙ্গী
১৪০.
ঘড়িদাসের গুপ্তকথা
১৪১.
সতী
১৪২.
নীলকর
১৪৩.
এমন দিনে
১৪৪.
কালো মোরগ
১৪৫.
নখদর্পণ
১৪৬.
সাক্ষী
১৪৭.
হেমনলিনী
১৪৮.
পতিতার পত্র
১৪৯.
সেই আমি
১৫০.
মানবী
১৫১.
প্রিয় চরিত্র
১৫২.
স্ত্রী-ভাগ্য
১৫৩.
সুত-মিত-রমণী
১৫৪.
কা তব কান্তা
১৫৫.
প্রত্নকেতকী
১৫৬.
সুন্দরী ঝর্ণা
১৫৭.
চিড়িক্‌দাস
১৫৮.
চিন্ময়ের চাকরি
১৫৯.
ডিক্‌টেটর
১৬০.
মুষ্টিযোগ
১৬১.
ছোট কর্তা
১৬২.
মালকোষ
১৬৩.
গোদাবরী
১৬৪.
ফকির-বাবা
১৬৫.
অবিকল
১৬৬.
কিসের লজ্জা
১৬৭.
বোম্বাইকা ডাকু
১৬৮.
চলচ্চিত্র প্রবেশিকা
১৬৯.
আর একটু হলেই
১৭০.
কিষ্টোলাল
১৭১.
পিছু পিছু চলে
১৭২.
কামিনী
১৭৩.
জননান্তর সৌহৃদানি
১৭৪.
হৃৎকম্প
১৭৫.
পলাতক
১৭৬.
ভাই ভাই
১৭৭.
প্রেম
১৭৮.
রমণীর মন
১৭৯.
মটর মাস্টারের কৃতজ্ঞতা
১৮০.
বুড়ো বুড়ি দু’জনাতে
১৮১.
কালস্রোত
১৮২.
অমাবস্যা
১৮৩.
বক্কেশ্বরী
১৮৪.
গল্প-পরিচয়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%