ও কুমারী

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

রসময়বাবুর আজ বড় আনন্দ; প্রাণে রসের ঢেউ খেলিয়া যাইতেছে। বাঙলা দেশে ফতোয়া জারী হইয়াছে, টেলিফোন করিবার সময় ফোন তুলিয়া আর ‘হ্যালো মিস’ বলা চলিবে না, বলিতে হইবে—ও কুমারী।

বাঙলা ভাষার মতো ভাষা আছে? এই তো রসময় ত্রিশ বৎসর ধরিয়া টেলিফোনে ‘হ্যালো মিস’ বলিয়া আসিতেছেন, কিন্তু কখনও প্রাণে একবিন্দু রস সঞ্চার হয় নাই। যেমন কাটখোট্টা জাত, তেমনি তার ভাষা! রস আসিবে কোথা হইতে? কিন্তু ও কুমারী? বলিতে গেলেই হৃৎপিণ্ড দুলিয়া ওঠে, গলার স্বর গদ্‌গদ্ হইয়া যায়।

রসময়বাবু সাবধানী মানুষ, সহজে কাহাকেও টেলিফোন করেন না; কারণ টেলিফোন করিলেই খরচ আছে। কিন্তু আজ তাঁহার মন দুর্বার হইয়া উঠিয়াছে। তিনি টেলিফোনের আশেপাশে ঘুরিয়া বেড়াইতেছেন ও মাঝে মাঝে সেই দিকে হাত বাড়াইতেছেন।

হঠাৎ মনে পড়িল, অনেক দিন যদু খুড়োর খবর লওয়া হয় নাই। খুড়োর নম্বরটা কত? ফোন তুলিয়া রসময় কুহু স্বরে বলিলেন—‘ও কুমারী!’

কুমারীরা বোধ হয় নিজেদের মধ্যে কুমারীসুলভ জল্পনা কল্পনায় ব্যস্ত আছেন, কারণ রসময় তাঁহাদের হাসি গল্পের ভগ্নাংশ শুনিতে পাইলেন।

‘ও কুমারী!’

কেহ সাড়া দিল না। কিছুক্ষণ অপেক্ষা করিয়া রসময় টেলিফোন রাখিয়া দিলেন। বাঙালীর ঘরের কুমারীরা মন খুলিয়া গল্প করিবার কতটুকুই বা সময় পায়। আহা গল্প করুক। যদু খুড়োর খবর লওয়াটা এমন কিছু জরুরী কাজ নয়।

আধ ঘণ্টা পরে রসময়ের স্মরণ হইল ছয় মাস পূর্বে তিনি গৃহিণীর গয়না গড়াইতে দিয়াছিলেন, এখনও স্যাকরার দেখা নাই। ইতিমধ্যে গৃহিণী কয়েকবার তাগাদা দিয়াছেন, কিন্তু রসময় সময় করিয়া উঠিতে পারেন নাই। স্যাকরার নম্বরটা কত—?

ডিরেক্টরি দেখিয়া রসময় ফোন ধরিলেন—‘ও কুমারী!’

কুমারীর সাড়া দিলেন না। রসময় তখন কণ্ঠস্বর একটু চড়াইয়া ডাকিলেন—‘বলি ও কুমারী।’ তবু সাড়া নাই! ‘বলি শুনছ—শু কুমারী!’

রসময় চমকিয়া উঠিলেন; ওপার হইতে যেন ‘ঝ্যাঁটা’ শব্দটা অস্পষ্টভাবে ভাসিয়া আসিল। তারপরই একটি কুমারীর অতি স্পষ্ট গলা শোনা গেল—‘আপনি কি রকম ভদ্রলোক—?’

ঘাবড়াইয়া গিয়া রসময় বলিলেন—‘অ্যাঁ, আমি—’

আবার কুমারী কণ্ঠে তীব্র প্রশ্ন আসিল—‘আপনার বয়স কত?’

অভিভূত রসময় বলিয়া ফেলিলেন—‘ঊনপঞ্চাশ।’

‘ঘাটের মড়া।’

রসময় আবার টেলিফোন রাখিয়া দিলেন।

দুত্তোর! বাঙালীর মেয়েকে প্রশ্রয় দিতে নাই। এর চেয়ে ওরা বরং ছিল ভাল। অন্তত ‘ঝ্যাঁটা’, ‘ঘাটের মড়া’ শুনিতে হইত না। কুমারীদের মুখে বাঙলা ভাষা যেন করাতের মতো হইয়া উঠিয়াছি। ইংরেজি গালাগালি সহ্য হইয়া গিয়াছিল—

দুত্তোর!

রসময় কাজকর্মে মন দিলেন।

আধ ঘন্টা পরে তাঁহার আবার মনে হইল, যদু খুড়োর খবর না লওয়া ভাল দেখায় না। খুড়োর বয়স অনেক হইয়াছে, কোন্ দিন আছেন কোন্ দিন নাই—

টেলিফোন তুলিয়া রসময় কুহক-মধুর স্বরে ডাকিলেন—‘ও কুমারী?’

২১ শ্রাবণ ১৩৫৫

সকল অধ্যায়
১.
প্রেতপুরী
২.
বিজ্ঞাপন বিভ্রাট
৩.
উড়ো মেঘ
৪.
বেড়ালের ডাক
৫.
প্লেগ
৬.
রূপসী
৭.
কবি-প্রিয়া
৮.
রক্ত-খদ্যোত
৯.
টিকটিকির ডিম
১০.
দৈবাৎ
১১.
অন্ধকারে
১২.
বিজয়ী
১৩.
করুণাময়ী
১৪.
দুই দিক্
১৫.
শীলা-সোমেশ
১৬.
কুলপ্রদীপ
১৭.
মরণ-ভোমরা
১৮.
ইতর-ভদ্র
১৯.
রূপকথা
২০.
কর্তার কীর্তি
২১.
কালকূট
২২.
অশরীরী
২৩.
ব্রজলাট
২৪.
সন্ধি-বিগ্রহ
২৫.
উল্কার আলো
২৬.
অরণ্যে
২৭.
মেথুশীলা
২৮.
মনে মনে
২৯.
সবুজ চশমা
৩০.
নারীর মূল্য
৩১.
আলোর নেশা
৩২.
বহুবিঘ্নানি
৩৩.
ট্রেনে আধঘণ্টা
৩৪.
গ্রন্থকার
৩৫.
কুবের ও কন্দর্প 
৩৬.
মরণ দোল
৩৭.
অমরবৃন্দ 
৩৮.
আঙটি 
৩৯.
তিমিঙ্গিল
৪০.
ভেন্‌ডেটা
৪১.
ভল্লু সর্দার
৪২.
বিদ্রোহী
৪৩.
স্বখাত সলিল
৪৪.
অভিজ্ঞান
৪৫.
জটিল ব্যাপার
৪৬.
আদিম নৃত্য
৪৭.
একূল ওকূল
৪৮.
প্রতিদ্বন্দ্বী
৪৯.
কেতুর পুচ্ছ
৫০.
শালীবাহন
৫১.
বরলাভ
৫২.
প্রেমের কথা
৫৩.
ভালবাসা লিমিটেড
৫৪.
মায়ামৃগ
৫৫.
সন্দেহজনক ব্যাপার
৫৬.
তন্দ্রাহরণ
৫৭.
বহুরূপী
৫৮.
হাসি-কান্না
৫৯.
প্রণয়-কলহ
৬০.
ধীরে রজনি!
৬১.
ন্যুডিস্‌ম-এর গোড়ার কথা
৬২.
শুক্লা একাদশী
৬৩.
মন্দ লোক
৬৪.
দন্তরুচি
৬৫.
প্রেমিক
৬৬.
স্বর্গের বিচার
৬৭.
মায়া কানন
৬৮.
প্রতিধ্বনি
৬৯.
অযাত্রা
৭০.
কুতুব শীর্ষে
৭১.
টুথ-ব্রাশ
৭২.
নাইট ক্লাব
৭৩.
নিশীথে
৭৪.
রোমান্স
৭৫.
যস্মিন্ দেশে
৭৬.
পিছু ডাক
৭৭.
গোপন কথা
৭৮.
অপরিচিতা
৭৯.
ঘড়ি
৮০.
গ্যাঁড়া
৮১.
মাৎসন্যায়
৮২.
লম্পট
৮৩.
আরব সাগরের রসিকতা
৮৪.
এপিঠ ওপিঠ
৮৫.
ঝি
৮৬.
অসমাপ্ত
৮৭.
শাপে বর
৮৮.
ইচ্ছাশক্তি
৮৯.
পঞ্চভূত
৯০.
ভাল বাসা
৯১.
আধিদৈবিক
৯২.
বাঘিনী
৯৩.
ভূতোর চন্দ্রবিন্দু
৯৪.
সেকালিনী
৯৫.
দিগ্‌দর্শন
৯৬.
মুখোস
৯৭.
আণবিক বোমা
৯৮.
স্মর-গরল
৯৯.
ছুরি
১০০.
আকাশবাণী
১০১.
নিষ্পত্তি
১০২.
শাদা পৃথিবী
১০৩.
ভাগ্যবন্ত
১০৪.
মেঘদূত
১০৫.
পরীক্ষা
১০৬.
বালখিল্য
১০৭.
পূর্ণিমা
১০৮.
নূতন মানুষ
১০৯.
স্বাধীনতার রস
১১০.
ও কুমারী
১১১.
যুধিষ্ঠিরের স্বর্গ
১১২.
ধীরেন ঘোষের বিবাহ
১১৩.
দেহান্তর
১১৪.
ভূত-ভবিষ্যৎ
১১৫.
ভক্তিভাজন
১১৬.
গ্রন্থি-রহস্য
১১৭.
জোড় বিজোড়
১১৮.
নিরুত্তর
১১৯.
অলৌকিক
১২০.
সন্ন্যাস
১২১.
তা তা থৈ থৈ
১২২.
আদায় কাঁচকলায়
১২৩.
বনমানুষ
১২৪.
বড় ঘরের কথা
১২৫.
শ্রেষ্ঠ বিসর্জন
১২৬.
অষ্টমে মঙ্গল
১২৭.
কল্পনা
১২৮.
তাই নে রে মন তাই নে
১২৯.
কানু কহে রাই
১৩০.
অপদার্থ
১৩১.
চরিত্র
১৩২.
দেখা হবে
১৩৩.
গীতা
১৩৪.
গুহা
১৩৫.
শরণার্থী
১৩৬.
শূন্য শুধু শূন্য নয়
১৩৭.
মধু-মালতী
১৩৮.
চিরঞ্জীব
১৩৯.
মায়া করঙ্গী
১৪০.
ঘড়িদাসের গুপ্তকথা
১৪১.
সতী
১৪২.
নীলকর
১৪৩.
এমন দিনে
১৪৪.
কালো মোরগ
১৪৫.
নখদর্পণ
১৪৬.
সাক্ষী
১৪৭.
হেমনলিনী
১৪৮.
পতিতার পত্র
১৪৯.
সেই আমি
১৫০.
মানবী
১৫১.
প্রিয় চরিত্র
১৫২.
স্ত্রী-ভাগ্য
১৫৩.
সুত-মিত-রমণী
১৫৪.
কা তব কান্তা
১৫৫.
প্রত্নকেতকী
১৫৬.
সুন্দরী ঝর্ণা
১৫৭.
চিড়িক্‌দাস
১৫৮.
চিন্ময়ের চাকরি
১৫৯.
ডিক্‌টেটর
১৬০.
মুষ্টিযোগ
১৬১.
ছোট কর্তা
১৬২.
মালকোষ
১৬৩.
গোদাবরী
১৬৪.
ফকির-বাবা
১৬৫.
অবিকল
১৬৬.
কিসের লজ্জা
১৬৭.
বোম্বাইকা ডাকু
১৬৮.
চলচ্চিত্র প্রবেশিকা
১৬৯.
আর একটু হলেই
১৭০.
কিষ্টোলাল
১৭১.
পিছু পিছু চলে
১৭২.
কামিনী
১৭৩.
জননান্তর সৌহৃদানি
১৭৪.
হৃৎকম্প
১৭৫.
পলাতক
১৭৬.
ভাই ভাই
১৭৭.
প্রেম
১৭৮.
রমণীর মন
১৭৯.
মটর মাস্টারের কৃতজ্ঞতা
১৮০.
বুড়ো বুড়ি দু’জনাতে
১৮১.
কালস্রোত
১৮২.
অমাবস্যা
১৮৩.
বক্কেশ্বরী
১৮৪.
গল্প-পরিচয়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%