জিজ্ঞাসা (দিলেম বিমুক্ত ক’রে পিষ্টপুষ্প নিকুঞ্জের দ্বার)

সুধীন্দ্রনাথ দত্ত

দিলেম বিমুক্ত ক’রে পিষ্টপুষ্প নিকুঞ্জের দ্বার,
অমোঘ প্রয়াণে তার রাখিব না মিনতির বাধা;
কব না উদাস কণ্ঠে জীবনের যথার্থ সমাধা
যৌবনমধ্যাহ্নে আজি অকাতর বিস্মরণে তাঁর।।

বার্ষিক প্রতিজ্ঞা তার ধ্রুবতার মরীচিকা আঁকে
বিচ্ছেদবিধূর লগ্নে পরস্পর যাত্রীর নয়ানে;
জানি অলজ্জিত রাতে, শ্লথনীবি, কম্প্র আত্মদানে,
দেয়নি সে মোরে অর্ঘ্য, খুঁজেছিল বসন্তসখাকে।।

তবুও জিজ্ঞাসা জাগে, নিরুত্তর শূন্যেরে শুধাই
যে-অবেদ্য অভিজ্ঞান, চমৎকৃত যে-অনুকম্পন
বুলাল অমৃতযোগে চারি চক্ষে পরম চেতন,
সে কি মাত্র উপপাত, মূলে তার কোনও অর্থ নাই?

সে-জাদু ছিল কি শুধু ফাল্গুনের অত্যুগ্র মাতনে,
অভিরাম গ্রীবাভঙ্গে, উরোজের অনবগুণ্ঠনে?

২১ জানুআরি ১৯৩১

সকল অধ্যায়
১.
হৈমন্তী (বৈদেহী বিচিত্রা আজি সংকুচিত শিশিরসন্ধ্যায়)
২.
চপলা (জনমে জনমে, মরণে মরণে)
৩.
অপচয় (প্রেয়সী, আছে কি মনে সে-প্রথম বাঙ্ময় রজনী)
৪.
কস্মৈ দেবায় (হায়, গৰ্বান্বিতা)
৫.
পণ্ডশ্রম (অভ্যস্ত লজ্জার ছল, আচারের ব্যর্থ ব্যবধান)
৬.
মূর্তিপূজা (মিলনার্ত বসন্তপ্রদোষে)
৭.
মহাসত্য (অসম্ভব, প্রিয়তমে, অসম্ভব শাশ্বত স্মরণ)
৮.
পুনর্জন্ম (নিশীথের নির্জন আঁধারে)
৯.
ভবিতব্য (শিপ্রার অপর তটে নেমে আসে সুদীর্ঘ রজনী)
১০.
বিকলতা (শেফালী অঙ্গুলি তব গণ্ডে মম বিচরে কৌতুকে)
১১.
অনুষঙ্গ (তোমারে যে কেন বাসি ভালো)
১২.
মহাশ্বেতা (মনে হয়েছিল বুঝি উদ্‌ভ্রান্ত হৃদয়)
১৩.
সঞ্চয় (আজি পড়ে মনে)
১৪.
প্রলাপ (জানি, জানি)
১৫.
উদ্‌ভ্রান্তি (সে-দিনে বৈশাখ)
১৬.
নাম (চাই, চাই, আজও চাই তোমারে কেবলই)
১৭.
জিজ্ঞাসা (দিলেম বিমুক্ত ক’রে পিষ্টপুষ্প নিকুঞ্জের দ্বার)
১৮.
সমাপ্তি (ভুলেছ কি তবে)
১৯.
দৈন্য (নিরালোক, স্তব্ধশোক, আয়ত নয়ানে)
২০.
ধিক্কার (ধিক্কারে বিষায়ে ওঠে মন)
২১.
সর্বনাশ (“বুঝি,” বলেছিলাম সে-দিন, “সবই বুঝি”)
২২.
মার্জনা (ক্ষমা? ক্ষমা? কেন চাও ক্ষমা)
২৩.
শাশ্বতী (শ্রান্ত বরষা, অবেলার অবসরে)
২৪.
বিস্মরণী (কেন ধাও মোর পাছে পাছে)
২৫.
অর্কেস্ট্রা (নিবে গেল দীপাবলী; অকস্মাৎ অস্ফুট গুঞ্জন)

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%