মহাসত্য (অসম্ভব, প্রিয়তমে, অসম্ভব শাশ্বত স্মরণ)

সুধীন্দ্রনাথ দত্ত

অসম্ভব, প্রিয়তমে, অসম্ভব শাশ্বত স্মরণ;
অসংগত চির প্রেম; সংবরণ অসাধ্য, অন্যায়;
বন্ধদ্বার অন্ধকারে প্রেতের সন্তপ্ত সঞ্চরণ
সাঙ্গ করে ভাগীরথী অকস্মাৎ বসন্তবন্যায়।।

সে-মিলন অনবদ্য, এ-বিরহ অনির্বচনীয়
ধ্বংসসার স্বপ্নস্তূপে অচিরাৎ হারাবে স্বরূপ;
আশা আজি প্ৰবঞ্চনা; দিব না স্মারক অঙ্গুরীয়;
ব্যবধি ব্যাপক জেনে অঙ্গীকার নির্বোধ বিদ্রূপ।।

তবু রবে অন্তঃশীল স্বপ্রতিষ্ঠ চৈতন্যের তলে
হিতবুদ্ধিহন্তারক ক্ষণিকের এ-আত্মবিস্মৃতি;
তোমারই বিমূর্ত প্রশ্ন জীবনের নিশীথ বিরলে
প্রমাণিবে মূল্যহীন আজন্মের সঞ্চিত সুকৃতি।।

মৃত্যুর পাথেয় দিতে কানাকড়ি মিলিবে না যবে,
রূপান্ধ যুবার ভ্রান্তি সেই দিন মহাসত্য হবে।

১৩ আগস্ট, ১৯২৯

সকল অধ্যায়
১.
হৈমন্তী (বৈদেহী বিচিত্রা আজি সংকুচিত শিশিরসন্ধ্যায়)
২.
চপলা (জনমে জনমে, মরণে মরণে)
৩.
অপচয় (প্রেয়সী, আছে কি মনে সে-প্রথম বাঙ্ময় রজনী)
৪.
কস্মৈ দেবায় (হায়, গৰ্বান্বিতা)
৫.
পণ্ডশ্রম (অভ্যস্ত লজ্জার ছল, আচারের ব্যর্থ ব্যবধান)
৬.
মূর্তিপূজা (মিলনার্ত বসন্তপ্রদোষে)
৭.
মহাসত্য (অসম্ভব, প্রিয়তমে, অসম্ভব শাশ্বত স্মরণ)
৮.
পুনর্জন্ম (নিশীথের নির্জন আঁধারে)
৯.
ভবিতব্য (শিপ্রার অপর তটে নেমে আসে সুদীর্ঘ রজনী)
১০.
বিকলতা (শেফালী অঙ্গুলি তব গণ্ডে মম বিচরে কৌতুকে)
১১.
অনুষঙ্গ (তোমারে যে কেন বাসি ভালো)
১২.
মহাশ্বেতা (মনে হয়েছিল বুঝি উদ্‌ভ্রান্ত হৃদয়)
১৩.
সঞ্চয় (আজি পড়ে মনে)
১৪.
প্রলাপ (জানি, জানি)
১৫.
উদ্‌ভ্রান্তি (সে-দিনে বৈশাখ)
১৬.
নাম (চাই, চাই, আজও চাই তোমারে কেবলই)
১৭.
জিজ্ঞাসা (দিলেম বিমুক্ত ক’রে পিষ্টপুষ্প নিকুঞ্জের দ্বার)
১৮.
সমাপ্তি (ভুলেছ কি তবে)
১৯.
দৈন্য (নিরালোক, স্তব্ধশোক, আয়ত নয়ানে)
২০.
ধিক্কার (ধিক্কারে বিষায়ে ওঠে মন)
২১.
সর্বনাশ (“বুঝি,” বলেছিলাম সে-দিন, “সবই বুঝি”)
২২.
মার্জনা (ক্ষমা? ক্ষমা? কেন চাও ক্ষমা)
২৩.
শাশ্বতী (শ্রান্ত বরষা, অবেলার অবসরে)
২৪.
বিস্মরণী (কেন ধাও মোর পাছে পাছে)
২৫.
অর্কেস্ট্রা (নিবে গেল দীপাবলী; অকস্মাৎ অস্ফুট গুঞ্জন)

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%