৪২. পৌরুষিক অত্যাচার

তসলিমা নাসরিন

পৌরুষিক অত্যাচার

১. ওরা আমাদের বাড়িতে বেলপাতা নিতে আসত পুজোর জন্য। ওদের লক্ষ্মীপুজোয় খেতে গিয়েছি তিলের নাড়ু, নারকেলের বরফি। খুব ভোরে ওরা ফুলের ঝুড়ি ভরে নিয়ে গেছে আমাদের লাল মাধবীলতা। দুর্গোৎসবে আমরাও দল বেঁধে সন্ধেয় বেরিয়েছি পুজো দেখতে। বিসর্জনের রাতে দেবীকে আরতি দিয়েছি। ওরা আমাদের ঈদের দুপুরে পোলাও কোর্মা খেয়েছে। কই, কারও কোনও অসন্তোষ তো দেখিনি।

মানিকগঞ্জে কালিগঙ্গার ধারে একবার বেড়াতে গিয়েছিলাম। স্কুলের মাঠে সরস্বতীর পূজোমণ্ডপ। ওই স্কুলে দল বেঁধে মুসলমান ছেলেরা পড়তে আসে। কই, কেউ তো ঢ়িল ছুড়ে সরস্বতীর কপাল ফুটো করেনি।

ভারতের অযোধ্যায় মসজিদ নিয়ে গণ্ডগোল হয়, আর এদেশে মুসলমান নামের কাফের নিরীহ হিন্দুদের অবলীলায় জবাই করে, দোকানপাট ঘর-বাড়ি লুঠ করে। আমার বাড়ির পাশের মন্দিরগুলো গুড়ো হয়ে গেছে, মন্দিরের একটি ভাঙা টুকরো কুড়িয়ে এনেছি—দেখে আমার মা আঁতকে উঠেছেন। তিনি বুঝতে পারেননি এটি মসজিদ না মন্দিরের টুকরো।

(ধর্মের দালান কোঠা যদি মানুষে মানুষে ভালবাসা নষ্ট করে তবে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক মন্দির, মসজিদ, গির্জা ও প্যাগোডার সকল অস্তিত্ব। ইট-সুরকির চেয়ে মানুষ বড়। ইট-সুরকির চেয়ে ভালবাসা বড়।)

২. চার-পাঁচজন পুরুষের একের পর এক একটি মেয়েকে ধর্ষণ করবার ঘটনাকে লোকে ‘পাশবিক অত্যাচার’ বলে। আমি এই ক্ষেত্রে পাশবিক শব্দটিতে বড় আপত্তি করি। পশুর মত আচরণকে পাশবিক বলা হয়। কিন্তু আমি নিশ্চিত, চার পশু একত্র হয়ে যত নিচেই নামুক, এত নিচে নামে না—যত নিচে পুরুষেরা নামে। তাই এ ধরনের অত্যাচারকে ‘পৌরুষিক অত্যাচার’ বললে অত্যাচারের নির্মমতা ভাল আন্দাজ করা যায়।

৩. তৃতীয় বিশ্বে পিতা ও স্বামীর উত্তরাধিকার ছাড়া নারীরা রাজনীতির নেতা হতে পারে না। নারী, সে যদি মানুষ হয়, সে যদি শক্তিমান হয়, তবে কোনও উত্তরাধিকার ছাড়া সে রাজনীতি করুক, আর সেই রাজনীতি নারীকে স্বতন্ত্র করুন, অন্যের জনপ্রিয়তার লেজ ধরে তৃতীয় বিশ্বের নারী আর এগোবে কতদূর? এবার সময় এসেছে থামার। নারী নিজ কণ্ঠে তুলে নিক নিজের শ্লোগান, নারী নিজ হাত মুষ্টিবদ্ধ করুক, তর্জনী যদি তোলে একবার নিজস্ব তর্জনী তুলুক।

সকল অধ্যায়
১.
০১. আমার যে অপরাধের জন্য আমি এতসব অত্যাচারের আশঙ্কা করছি, তা হচ্ছে, আমি ‘মেয়েমানুষ’
২.
৭৩. রুদ্র’র জন্য ভালোবাসা
৩.
০২. নারীর সমার্থক শব্দ হিসেবে ‘মানুষ’ লেখা নেই
৪.
০৩. পুরুষ ছাড়া মেয়েরা একজনও যা সাতজনও তা
৫.
০৪. চরিত্র সচেতন বুদ্ধিজীবি
৬.
০৫. সমাজের চোখে ভালো মেয়ের সংজ্ঞা
৭.
০৬. মেয়েদের ত্রুটি-বিচ্যুতি
৮.
০৭. নারী নিচ, নারী অধম, নারী মানুষ না
৯.
০৮. বিয়ের বয়স
১০.
১০. নিজ সংসারেও মেয়েদের অভিনয় করতে হয়
১১.
১১. প্রোসটেটনামা
১২.
১২. হাদিসের বাণী : স্ত্রীকে মারপিট কর
১৩.
১৩. নারীর শরীর
১৪.
৭৬. নীতিকথার কাহিনী লেখা সহজ
১৫.
১৪. ভয়ঙ্কর ধর্ষণ-খেলা ‘তাহারুশ’
১৬.
১৫. পর্দা প্রথায় ধর্ষণ রোধ হয়না
১৭.
১৬. বিয়ে : মেধার অপচয় এবং প্রতিভার পতন
১৮.
১৭. সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয় না
১৯.
১৮. পুরুষের স্বার্থসিদ্ধির আছে ধর্ম এবং আইন
২০.
১৯. হুদুদ-কিয়াস সমাচার
২১.
২০. একা হলেও মেয়েরা অশ্বত্থের মত বেঁচে উঠতে পারে
২২.
২১. মেয়েদেরকে পাথর সরিয়ে-সরিয়ে হাঁটতে হয়
২৩.
০৯. আদিলা বকুলের ভালবাসা
২৪.
২২. আমার বন্ধু হাবিবুল্লাহ
২৫.
২৩. আজ না হোক, দুদিন পর
২৬.
২৪. মেয়েদের পরিচয়
২৭.
২৫. স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত
২৮.
২৬. রামায়ন-মহাভারত
২৯.
২৭. মহাভারতে নারীর অবনমনের চিত্র
৩০.
২৮. মেয়েদের ‘বড়’ হওয়া
৩১.
২৯. নারী এবং খাদ্য-বস্তু
৩২.
৩০. মেয়েদের ‘চরিত্র’
৩৩.
৩১. ‘মেয়েটির চরিত্র ভাল নয়’
৩৪.
৩২. ওড়না
৩৫.
৩৩. সাতটি পয়েণ্ট
৩৬.
৩৪. শুধু নারীর জন্য কিছু শব্দ
৩৭.
৩৫. সংসার
৩৮.
৩৭. আসলেই কি নারীরাই নারীদের শত্রু
৩৯.
৩৮. বিবাহিত মেয়েরা যেমন হয়
৪০.
৩৯. নারীর শ্লীলতা
৪১.
৪০. চুড়ি আর সস্তার জিনিস
৪২.
৪১. নারীর শরীরই তার সবচেয়ে বড় বেড়ি
৪৩.
৪২. পৌরুষিক অত্যাচার
৪৪.
৪৩. উচ্চবিত্ত মিসেসদের জীবনযাপন
৪৫.
৪৪. ভিন্ন এক সমাজে নারীরা
৪৬.
৪৫. মিস্টার বনাম মিস এবং মিসেস
৪৭.
৪৬. বন্ধ্যা, ওর বাচ্চা হয় না
৪৮.
৪৭. কাটা দিয়েই আজকাল কাটা তুলতে হয়
৪৯.
৪৮. একটি গন্তব্যের দিকে
৫০.
৪৯. নারী সম্পূর্ণ মানুষ হোক
৫১.
৫০. কেবল একবার রুখে দাঁড়ালেই হয়
৫২.
৫১. ওরা তো মানুষ নয়, ওরা পুরুষ
৫৩.
৫২. পূর্বাভাস
৫৪.
৫৩. সূর্যদীঘল বাড়ির জয়গুন
৫৫.
৫৪. পক্ষপাত সকল সময় মঙ্গলময় নয়
৫৬.
৫৫. নারী দায়মুক্ত হোক
৫৭.
৫৬. নারী যখন রাজনৈতিক ক্ষমতায়
৫৮.
৫৭. যত যে রাণী হোক, সে তো নারীই
৫৯.
৫৮. শব্দের অপচয়
৬০.
৫৯. ভাগ্যবানের বউ মরে, আর অভাগার গরু মরে
৬১.
৬০. মকছুদোল মোমেনীন বা বেহেশতের কুঞ্জী
৬২.
৩৬. সাধারণ গৃহস্থ ঘরের দৈনন্দিন চিত্র
৬৩.
৬১. শত্রুর হাতে অস্ত্র তুলে দেয়া
৬৪.
৬২. দর্জির স্পর্শ
৬৫.
৬৩. ময়মনসিংহ আমার গোপন ভালবাসার নাম
৬৬.
৬৪. সমরেশ বসুর প্রজাপতি
৬৭.
৬৫. নারীর সবচেয়ে বড় শত্রু দ্বিধা এবং ভয়
৬৮.
৬৬. অবাধ যৌনতাকেই ওরা স্বাধীনতা বলে ভাবছে
৬৯.
৬৭. ইসলামের দৃষ্টিতে মহিলা নেতৃত্ব
৭০.
৬৮. স্মৃতিতে লেনিন
৭১.
৬৯. ধর্মের শৃঙ্খল থেকে বেরিয়ে না এলে নারীর মুক্তি অসম্ভব
৭২.
৭০. বহুবিবাহ
৭৩.
৭১. অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি
৭৪.
৭২. ফুলের মত পবিত্র
৭৫.
৭৪. দাসী ছহবত
৭৬.
৭৫. মুক্তিযুদ্ধ নারীকে কী দিয়েছে
৭৭.
৭৭. কুমারীর ব্রত

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%