আমার কোনও বন্ধু নেই

আমার কোনও বন্ধু নেই, আপন কিছু শত্রু আছে শুধু
শত্রু নিয়ে পাড়া বেড়াই, শহর ঘুরি নীল গাড়িতে, পাতাল রেলে বাসেও চড়ি, দোকানপাটে,
রাস্তাঘাটে, রেস্তোরাঁতে ভিড়ে
রাত্রিবেলা ফিরে
যে যার মত গরম জলে স্নান করে নি’,
মদের গ্লাসে চুমুক দিয়ে দুজোড়া ঠোঁটে মুহুর্মুহু চুমু দু
জন বেসেদুজনকেই ভীষণ ভাবে ভাল
এক বালিশে ঘুমিয়ে পড়ি, নিবিয়ে কড়া আলো।

সকালবেলা দুজন উঠে নাস্তা করি, বাজার ঘুরে শাকসবজি মাছ মাংস কিনে
রান্না করি, বাসন মাজি, মিটিয়ে ফেলি দিনের কাজ দিনে।
শত্রু বসে বাঁশি বাজায়, মুগ্ধ চোখে তাকায় চোখে, আমি
দেখে পাগল, হৃদয় জলে জোয়ার ওঠে, সমুদুরে নামি,
সারা দুপুর সাঁতরে ফিরি ডাঙার খোঁজে, কোথায় পাব? তার অতলে থামি।
জেনেই থামি শত্রু সমকামি,
ভেতরে তার বিষ লুকোনো দাঁত, কামড়ে দেবে যখন খুশি
তারই বা দোষ দিচ্ছি কেন!
নিজেই আমি নিজের মনে অসম্ভব এক শত্রু পুষি না কি?

সকল অধ্যায়
১.
অন্যরকম
২.
একটি মৃত্যু, কয়েকটি জীবন
৩.
শরীর
৪.
তিল পরিমাণ
৫.
চুনোখুঁটির জীবন
৬.
জলপদ্য
৭.
গ্রামটির মত
৮.
মৃত্যু যদি আছেই
৯.
মন নেই
১০.
আত্মহনন
১১.
ভালবাসার ভার
১২.
জিগোলো
১৩.
বালক বালিকারা
১৪.
তোমার না থাকা
১৫.
দুইঞ্চি অহং
১৬.
যদি যেতে চাও
১৭.
কপাল
১৮.
বস্তিতে ভগবান এসেছেন
১৯.
জন্মদিন
২০.
রাতে
২১.
উৎসব
২২.
স্বপ্নের পালক
২৩.
আমার মায়ের গল্প
২৪.
দেশ বলতে এখন
২৫.
নারী এবং কবিতা
২৬.
পুরুষের কথা বলি
২৭.
তুমি নেই বলে
২৮.
সাত আকাশ
২৯.
সেন নদীর পারে
৩০.
দুঃখপোষা মেয়ে
৩১.
নারী
৩২.
হস্তমৈথুন
৩৩.
তুমি
৩৪.
টুকরো গল্প
৩৫.
বয়স
৩৬.
আছে মানুষ, নেই মানুষ
৩৭.
লিঙ্গপূজা
৩৮.
শূন্যতা
৩৯.
আনা কারেনিনা
৪০.
ডাঙা
৪১.
বিবি খাদিজা
৪২.
স্বেচ্ছামৃত্যু
৪৩.
একটি অকবিতা
৪৪.
যদি
৪৫.
ন্যাড়া দশবার বেলতলা যায়
৪৬.
ধোঁয়া
৪৭.
মা কষ্ট পেলে আমাদের কিছু যায় আসত না
৪৮.
দুঃখ দেবে সমুদ্র
৪৯.
কলকাতা
৫০.
আমার কোনও বন্ধু নেই
৫১.
নির্মলেন্দু গুণ
৫২.
সাধ
৫৩.
রাস্তার ছেলে আর কবি
৫৪.
প্রায়শ্চিত্য

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%