দেশ বলতে এখন

দেশ এখন আমার কাছে আস্ত একটি শ্মশান,
শ্মশানে দাঁড়িয়ে প্রতিরাতে একটি কুকুর কাঁদে,
আর এক কোণে নেশাগ্রস্ত পড়ে থাকে চিতা জ্বালানোর কজন লোক।
দেশ এখন আমার কাছে আর শস্যের সবুজ ক্ষেত নয়,
স্রোতস্বিনী নদী নয়, রোদে ঝিলমিল দীঘি নয়,
ঘাসনয়, ঘাসফুল নয় …

দেশ ছিল মা’র ধনেখালি শাড়ির আঁচল
যে আঁচলে ঘাম মুছে, চোখের জল মুছে দাঁড়িয়ে থাকতেন মা, দরজায়।
দেশ ছিল মা’র গভীর কালো চোখ,
যে চোখ ডানা মেলে উড়ে যেত রোদ্দুরে, রাত্তিরে
যেখানেই ভাসি, ডুবি, পাড় পাই–খুঁজত আমাকে।
দেশ ছিল মা’র এলো চুলের হাতখোঁপা,
ভেঙে পড়ত, হেলে পড়ত, রাজ্যির শরম ঢাকত আমার।

দেশছিল মা’র হাতে সর্ষের তেলে মাখা মুড়ি
মেঘলা দিনে ভাজা ইলিশ, ভুনো খিচুড়ি
দেশছিল মা’র হাতের ছ’জোড়া রঙিন চুরি।
দেশ ছিল বাড়ির আঙিনায় দাঁড়িয়ে মা মা বলে ডাকার আনন্দ।
কনকনে শীতে মা’র কাঁথার তলে গুটিসুটি শুয়ে পড়া,
ভোরবেলায় শিউলি ছাওয়া মাঠে বসে ঝাল পিঠে খাওয়া…

অন্ধকারে মুড়ে,
দূরে,
নৈশব্দের তলে মাটি খুঁড়ে
দেশটিকে পুরে,
পালিয়েছে কারা যেন,
দেশবলে কেউ নেই এখন, কিছু নেই আমার।
খাঁ খাঁ একটি শ্মশান সামনে, একটি কুকুর, আর কজন নেশাগ্রস্ত লোক।

সকল অধ্যায়
১.
অন্যরকম
২.
একটি মৃত্যু, কয়েকটি জীবন
৩.
শরীর
৪.
তিল পরিমাণ
৫.
চুনোখুঁটির জীবন
৬.
জলপদ্য
৭.
গ্রামটির মত
৮.
মৃত্যু যদি আছেই
৯.
মন নেই
১০.
আত্মহনন
১১.
ভালবাসার ভার
১২.
জিগোলো
১৩.
বালক বালিকারা
১৪.
তোমার না থাকা
১৫.
দুইঞ্চি অহং
১৬.
যদি যেতে চাও
১৭.
কপাল
১৮.
বস্তিতে ভগবান এসেছেন
১৯.
জন্মদিন
২০.
রাতে
২১.
উৎসব
২২.
স্বপ্নের পালক
২৩.
আমার মায়ের গল্প
২৪.
দেশ বলতে এখন
২৫.
নারী এবং কবিতা
২৬.
পুরুষের কথা বলি
২৭.
তুমি নেই বলে
২৮.
সাত আকাশ
২৯.
সেন নদীর পারে
৩০.
দুঃখপোষা মেয়ে
৩১.
নারী
৩২.
হস্তমৈথুন
৩৩.
তুমি
৩৪.
টুকরো গল্প
৩৫.
বয়স
৩৬.
আছে মানুষ, নেই মানুষ
৩৭.
লিঙ্গপূজা
৩৮.
শূন্যতা
৩৯.
আনা কারেনিনা
৪০.
ডাঙা
৪১.
বিবি খাদিজা
৪২.
স্বেচ্ছামৃত্যু
৪৩.
একটি অকবিতা
৪৪.
যদি
৪৫.
ন্যাড়া দশবার বেলতলা যায়
৪৬.
ধোঁয়া
৪৭.
মা কষ্ট পেলে আমাদের কিছু যায় আসত না
৪৮.
দুঃখ দেবে সমুদ্র
৪৯.
কলকাতা
৫০.
আমার কোনও বন্ধু নেই
৫১.
নির্মলেন্দু গুণ
৫২.
সাধ
৫৩.
রাস্তার ছেলে আর কবি
৫৪.
প্রায়শ্চিত্য

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%