জিগোলো

তুমি তো নেহাত ছিলে এক জিগোলো, প্রেমিক ছিলে না।
প্রেম ভেবে অনর্থক আহলাদিত ছিলাম।

শব্দ নয়, মনে হত এক একটি আস্ত গোলাপ ঝরে পড়ছে
চুম্বনে মোমের মত গলে যেত গা।
তুমি এলে এক আকাশ আলো আসত কেঁপে
হারানো পাখিরা ফিরত দেবদারু গাছে
শীতের গাছগুলো আচমকা সবুজ হত
তুমি এলে ফুল ফুটত কবেকার মরে যাওয়া বাগানে।

স্বপ্নাতুর রমণীরা হলে এমনই অন্ধ হয়।

প্রেমিক ছিলে না বলে ফিয়েস্তা শেষে বাড়ি চলে গেছ, জিগোলোরা যেমন যায়।
সমুদ্র ভেবে আমি কী ভীষণ ডুবে ছিলাম তোমার দুর্গন্ধ ডোবায়।

সকল অধ্যায়
১.
অন্যরকম
২.
একটি মৃত্যু, কয়েকটি জীবন
৩.
শরীর
৪.
তিল পরিমাণ
৫.
চুনোখুঁটির জীবন
৬.
জলপদ্য
৭.
গ্রামটির মত
৮.
মৃত্যু যদি আছেই
৯.
মন নেই
১০.
আত্মহনন
১১.
ভালবাসার ভার
১২.
জিগোলো
১৩.
বালক বালিকারা
১৪.
তোমার না থাকা
১৫.
দুইঞ্চি অহং
১৬.
যদি যেতে চাও
১৭.
কপাল
১৮.
বস্তিতে ভগবান এসেছেন
১৯.
জন্মদিন
২০.
রাতে
২১.
উৎসব
২২.
স্বপ্নের পালক
২৩.
আমার মায়ের গল্প
২৪.
দেশ বলতে এখন
২৫.
নারী এবং কবিতা
২৬.
পুরুষের কথা বলি
২৭.
তুমি নেই বলে
২৮.
সাত আকাশ
২৯.
সেন নদীর পারে
৩০.
দুঃখপোষা মেয়ে
৩১.
নারী
৩২.
হস্তমৈথুন
৩৩.
তুমি
৩৪.
টুকরো গল্প
৩৫.
বয়স
৩৬.
আছে মানুষ, নেই মানুষ
৩৭.
লিঙ্গপূজা
৩৮.
শূন্যতা
৩৯.
আনা কারেনিনা
৪০.
ডাঙা
৪১.
বিবি খাদিজা
৪২.
স্বেচ্ছামৃত্যু
৪৩.
একটি অকবিতা
৪৪.
যদি
৪৫.
ন্যাড়া দশবার বেলতলা যায়
৪৬.
ধোঁয়া
৪৭.
মা কষ্ট পেলে আমাদের কিছু যায় আসত না
৪৮.
দুঃখ দেবে সমুদ্র
৪৯.
কলকাতা
৫০.
আমার কোনও বন্ধু নেই
৫১.
নির্মলেন্দু গুণ
৫২.
সাধ
৫৩.
রাস্তার ছেলে আর কবি
৫৪.
প্রায়শ্চিত্য

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%