মৃত্যু যদি আছেই

মৃত্যু যদি আছেই,
যদি বসেই আছে কোথাও ঝোঁপঝাড়ে ওত পেতে,
দরজার আড়ালে, ছাদে, অন্ধকার গলিতে, চৌরাস্তায়
আসবেই যদি কাছে
তবে আজই কেন নয়!
সন্ধায় যখন বারান্দায় দাঁড়াব একা
কেউ খুঁজবে না,
কেউ ডাকবে না ভেতর ঘর থেকে,
কেউ আসবেনা রাখতে একটি হাত কাঁধে
কেউ বলবে না ‘কী চমৎকার চাঁদ উঠেছে দেখ।‘

যদি মৃত্যুর হাতে দিতেই হয় যা আছে সব,
তবে আজ নয় কেন?
আজ সে আসুক,
আজই শেষ হোক শূন্যতার সঙ্গে আমার বেহিশেবি সংসার।

সকল অধ্যায়
১.
অন্যরকম
২.
একটি মৃত্যু, কয়েকটি জীবন
৩.
শরীর
৪.
তিল পরিমাণ
৫.
চুনোখুঁটির জীবন
৬.
জলপদ্য
৭.
গ্রামটির মত
৮.
মৃত্যু যদি আছেই
৯.
মন নেই
১০.
আত্মহনন
১১.
ভালবাসার ভার
১২.
জিগোলো
১৩.
বালক বালিকারা
১৪.
তোমার না থাকা
১৫.
দুইঞ্চি অহং
১৬.
যদি যেতে চাও
১৭.
কপাল
১৮.
বস্তিতে ভগবান এসেছেন
১৯.
জন্মদিন
২০.
রাতে
২১.
উৎসব
২২.
স্বপ্নের পালক
২৩.
আমার মায়ের গল্প
২৪.
দেশ বলতে এখন
২৫.
নারী এবং কবিতা
২৬.
পুরুষের কথা বলি
২৭.
তুমি নেই বলে
২৮.
সাত আকাশ
২৯.
সেন নদীর পারে
৩০.
দুঃখপোষা মেয়ে
৩১.
নারী
৩২.
হস্তমৈথুন
৩৩.
তুমি
৩৪.
টুকরো গল্প
৩৫.
বয়স
৩৬.
আছে মানুষ, নেই মানুষ
৩৭.
লিঙ্গপূজা
৩৮.
শূন্যতা
৩৯.
আনা কারেনিনা
৪০.
ডাঙা
৪১.
বিবি খাদিজা
৪২.
স্বেচ্ছামৃত্যু
৪৩.
একটি অকবিতা
৪৪.
যদি
৪৫.
ন্যাড়া দশবার বেলতলা যায়
৪৬.
ধোঁয়া
৪৭.
মা কষ্ট পেলে আমাদের কিছু যায় আসত না
৪৮.
দুঃখ দেবে সমুদ্র
৪৯.
কলকাতা
৫০.
আমার কোনও বন্ধু নেই
৫১.
নির্মলেন্দু গুণ
৫২.
সাধ
৫৩.
রাস্তার ছেলে আর কবি
৫৪.
প্রায়শ্চিত্য

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%