তোমার না থাকা

তুমি কি কোথাও আছ
মেঘ বা রঙধনুর আড়ালে!
হু হু বাতাসের পিঠে ভর করে মাঝে মধ্যে আসো, আমাকে ছুঁয়ে যাও!
তুমি কি দেখছ চা জুড়িয়ে জল হচ্ছে আমার
আর আমি তাকিয়ে আছি সামনে যে বাড়ি ঘর, মানুষ, যন্ত্রযান
দুপুরের আগুনে রাস্তা, ঝরে পড়া শুকনো পাতা, মরা ডাল
বুড়ো কুকুরের লালা ঝরা লাল জিভের দিকে
আর তোমার না থাকার দিকে!

তুমি কি খুব গোপনে দেখছ তাকিয়ে থাকতে থাকতে
চোখ কেমন জ্বালা করছে আমার–
তুমি কি কোনও বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছ কোথাও,
কোনও পাখি বা প্রজাপতি!
কোনও নুড়ি কোনও অচিন দেশে!

মানুষগুলো খাচ্ছে পান করছে হাঁটছে হাসছে
দৌড়োচ্ছে, জিরোচ্ছে, ভালবাসছে
তোমার না থাকা মাঝখানে বসে আছে, একা।

সকল অধ্যায়
১.
অন্যরকম
২.
একটি মৃত্যু, কয়েকটি জীবন
৩.
শরীর
৪.
তিল পরিমাণ
৫.
চুনোখুঁটির জীবন
৬.
জলপদ্য
৭.
গ্রামটির মত
৮.
মৃত্যু যদি আছেই
৯.
মন নেই
১০.
আত্মহনন
১১.
ভালবাসার ভার
১২.
জিগোলো
১৩.
বালক বালিকারা
১৪.
তোমার না থাকা
১৫.
দুইঞ্চি অহং
১৬.
যদি যেতে চাও
১৭.
কপাল
১৮.
বস্তিতে ভগবান এসেছেন
১৯.
জন্মদিন
২০.
রাতে
২১.
উৎসব
২২.
স্বপ্নের পালক
২৩.
আমার মায়ের গল্প
২৪.
দেশ বলতে এখন
২৫.
নারী এবং কবিতা
২৬.
পুরুষের কথা বলি
২৭.
তুমি নেই বলে
২৮.
সাত আকাশ
২৯.
সেন নদীর পারে
৩০.
দুঃখপোষা মেয়ে
৩১.
নারী
৩২.
হস্তমৈথুন
৩৩.
তুমি
৩৪.
টুকরো গল্প
৩৫.
বয়স
৩৬.
আছে মানুষ, নেই মানুষ
৩৭.
লিঙ্গপূজা
৩৮.
শূন্যতা
৩৯.
আনা কারেনিনা
৪০.
ডাঙা
৪১.
বিবি খাদিজা
৪২.
স্বেচ্ছামৃত্যু
৪৩.
একটি অকবিতা
৪৪.
যদি
৪৫.
ন্যাড়া দশবার বেলতলা যায়
৪৬.
ধোঁয়া
৪৭.
মা কষ্ট পেলে আমাদের কিছু যায় আসত না
৪৮.
দুঃখ দেবে সমুদ্র
৪৯.
কলকাতা
৫০.
আমার কোনও বন্ধু নেই
৫১.
নির্মলেন্দু গুণ
৫২.
সাধ
৫৩.
রাস্তার ছেলে আর কবি
৫৪.
প্রায়শ্চিত্য

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%