১২ জুন, শোনিবার ১৯৭১

জাহানারা ইমাম

শহরে কলেরার প্রকোপ ক্রমেই বাড়ছে। দেশের অন্যান্য জায়গায় কলেরার কথা আগেই কানে এসেছে। কলকাতার শরণার্থী শিবিরে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। মজার কথা, দেশের প্রচার মাধ্যমগুলোতে কলকাতার কলেরার কথা যতটা ফলাও করে বলা ও লেখা হচ্ছে, দেশের কলেরার ব্যাপার ততটাই চেপে যাওয়া হচ্ছে। কলেরা এখন ঢাকাতেও। সবাই সবাইকে বলছে মাছ খেয়ো না। মাছতো কবে। থেকেই খাওয়া ছেড়েছি। সেই নদীতে লাশের বহর ভেসে থাকার পর থেকেই।

টি.এ.বি.সি. ইনজেকশান নেওয়া দরকার। মিয়াকে ফোন করা হয়েছিল গতকাল। সে আজ দুপুর বারোটা নাগাদ আসবে বাসায়। মিয়া অর্থাৎ ডাঃ জহুরুল হক রেবার বড় বোনের দেবর। হেলিফ্যামিলি হাসপাতালে কর্মরত।

দশটার দিকে নিউ মার্কেটে গিয়ে ইনজেকশানের জন্য ওষুধ কিনে মার বাসায় গেলাম। টি.এ.বি.সি. দেবার জন্য মা আর লালুকে নিয়ে এলাম।

পাঁচটার সময় রুমী বলল, গাড়িটা একটু নেব আব্দু।

শরীফ বলল, আমাকে ক্লাবে নাবিয়ে দিয়ে যা।

রুমী গাড়িতে ওঠার আগে আস্তে করে বললাম, সাবধানে।

রুমী একটু হাসল আমার দিকে চেয়ে।

সন্ধ্যার আগ দিয়ে মনু এল, বললাম, রুমীততা একটু বেরিয়েছে। এসে পড়বে এক্ষুণি। যাও, ওপরে ওর ঘরে গিয়ে বস। মনু দোতলায় উঠতে না উঠতে রফিক এল। শরীফ নেই শুনে বেশিক্ষণ বসল না, আমিও চাপাচাপি করলাম না। এখন মনুর সঙ্গে কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছি।

রফিককে বিদায় দেবার জন্য দরজা খুলতেই দেখি ওয়াহেদ সাহেব ঢুকছেন শরীফের এক ইঞ্জিনিয়ার বন্ধু! বলে উঠলাম, শরীফ যে এক্ষুণি ক্লাবে গেল। আপনারও নাকি যাবার কথা?

ভদ্রলোক থতমত খেয়ে বললেন, তাই নাকি? তাহলে ক্লাবেই যাই।

উনি চলে যেতেই দরজা বন্ধ করে আমি দুদ্দাড় ওপরে উঠে এলাম। মনু আর জামী বসে বসে গল্প করছে। আমাকে দেখে মনু একটু উঠে দাঁড়িয়ে আবার বসল। বললাম, কি খবর বল।

খবর আর কি! এই চলছে। বিভিন্ন গেরিলা গ্রুপ ঢাকায় আসছে, আলাদাভাবে নির্দেশমত কাজ সেরে আবার চলে যাচ্ছে। আমরা ইচ্ছে করেই একদল আরেক দলের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি না। অবশ্য দেখা-সাক্ষাৎ হয়েই যায় বন্ধুবান্ধব সব গ্রুপেই আছে।

মনু চুপ করল। আমি আর কোনো প্রশ্ন করলাম না। প্রশ্ন করা নিষেধ। বেশি জানা বিপজ্জনক। আমি অন্য প্রসঙ্গ তুললাম। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা তো খুব খারাপ।

মনু সপ্রশ্ন চোখ তুলে তাকাল। বললাম, তিন মাস থেকে উৎপাদন বন্ধ। রপ্তানি বন্ধ। ওয়ার্ল্ড ব্যাঙ্কের লোন শোধ করার ক্ষমতা নেই, নতুন লোন পাবার কোনো আশা দেখা যাচ্ছে না। অথচ বাজেট তৈরির সময় এসে গেল। এত ঢাকঢাক করার পরেও গভর্নমেন্ট এতটুকু কথা স্বীকার করতে বাধ্য হয়েছে–মার্চ-এপ্রিলে প্রদেশের। উৎপাদনে যা ক্ষতি হয়েছে, তা পূরণ করা কঠিন হবে। গত বছর রপ্তানি খুব ভালো হয়েছিল। এবার একেবারে গোল্লা।

মনু বলল, অথচ পাকিস্তান সরকার কি রকম দুকান কাটা নির্লজ্জ দেখুন, বলছে জাপানের কাছে যে তিন কোটি ডলার ধার পাওয়ার কথা ছিল, সেটা জাপান দেয় নি বলেই পাকিস্তান এখন ওয়ার্ল্ড ব্যাঙ্কের ধার শোধ করতে পারছে না। মনু দেখছি, দেশের হালচালের বেশ ভালো খবর রাখে।

হঠাৎ একটা আওয়াজে চমকে উঠলাম। দূরে কোথাও বোমা ফাটল বোধহয়। প্রথমটার রেশ মিলাতে না মিলাতেই আরেকটা শব্দ, তারপর আরো একটা।

আমি ছটফট করে উঠে দাঁড়ালাম। ঘড়িতে দেখলাম আটটা বাজে। কথায় কথায় এতটা সময় চলে গেছে।রুমী এখনো ফিরছেনা কেন। ঐ এক দোষ, গাড়ি হাতে পেলে হয়। সময়জ্ঞান তখন আর থাকে না। জামী রেডিওতে স্বাধীন বাংলা বেতার ধরল। আমি স্থির হয়ে শুনতে পারছিলাম না। তোমরা শোনো বলে ছাদে উঠে গেলাম।

একটু পরেই গাড়িটাকে গেটে ঢুকতে দেখলাম। তরতর করে নিচে নেমে গিয়ে নিজেই দরজা খুললাম। রুমীর মুখে কাঁচুমাচু হাসি। ধমক দিয়ে বললাম, গাড়ি হাতে পেলে হুশ থাকে না, না? ওদিকে মনু এসে বসে আছে সেই সন্ধ্যে থেকে। কোন রাস্তা দিয়ে এলি? কোনো শব্দ পেয়েছিস?

পেয়েছি। ঠিক বঝুতে পারলাম না কোথায়।

একটু পরে শরীফ বাড়ি ফিরল। বলল, ওরা ঢাকা ক্লাব সুইমিং পুলের বারান্দায় বসেছিল। উত্তরদিকে বোমা ফাটার শব্দ পেয়েছে। খুব সম্ভব রেডিও স্টেশনে ফেটেছে। কারণ ঢাকা ক্লাবের উত্তরেই রেডিও স্টেশন।

রুমী হঠাৎ বলে উঠল, না, না, রেডিও স্টেশনে না, রেডিও স্টেশনে না। নিশ্চয় ইন্টারকনে। ওখানে এখন ওয়ার্ল্ড ব্যাংঙ্ক মিশনের লোকজন আর ইউনাইডেট নেশনস এর প্রিন্স সদরুদ্দিন আছে। আমি বাজি রেখে বলতে পারি–বোমা ওখানেই ফেটেছে।

আমাদেরও তাই মনে হলো। ওখানে বোমা ফাটানোর যৌক্তিকতাই সবচেয়ে বেশি।

মনু উঠে দাঁড়াল, রুমীর দিকে চেয়ে, ধীর শান্ত গলায় বলল, আমরা পরশুদিন সকালে রওনা দেব।

সকল অধ্যায়
১.
১ মার্চ, সোমবার ১৯৭১
২.
২ মার্চ, মঙ্গলবার ১৯৭১
৩.
৩ মার্চ, বুধবার ১৯৭১
৪.
৪ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
৫.
৫ মার্চ, শুক্রবার ১৯৭১
৬.
৬ মার্চ, শনিবার ১৯৭১
৭.
৭ মার্চ, রবিবার ১৯৭১
৮.
৮ মার্চ, সোমবার ১৯৭১
৯.
১০ মার্চ, বুধবার ১৯৭১
১০.
১২ মার্চ, শুক্রবার ১৯৭১
১১.
১৪ মার্চ, রবিবার ১৯৭১
১২.
১৫ মার্চ, সোমবার ১৯৭১
১৩.
১৬ মার্চ মঙ্গলবার ১৯৭১
১৪.
১৭ মার্চ বুধবার ১৯৭১
১৫.
১৮ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
১৬.
১৯ মার্চ, শুক্রবার ১৯৭১
১৭.
২২ মার্চ, সোমবার ১৯৭১
১৮.
২৩ মার্চ, মঙ্গলবার ১৯৭১
১৯.
২৫ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
২০.
২৬ মার্চ, শুক্রবার ১৯৭১
২১.
২৭ মার্চ, শনিবার ১৯৭১
২২.
২৮ মার্চ, রবিবার ১৯৭১
২৩.
২৯ মার্চ, সোমবার ১৯৭১
২৪.
৩০ মার্চ, মঙ্গলবার ১৯৭১
২৫.
৩১ মার্চ, বুধবার ১৯৭১
২৬.
১ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
২৭.
৩ এপ্রিল, শনিবার ১৯৭১
২৮.
৪ এপ্রিল, রবিবার ১৯৭১
২৯.
৯ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩০.
১০ এপ্রিল, শনিবার ১৯৭১
৩১.
১৩ এপ্রিল মঙ্গলবার ১৯৭১
৩২.
১৪ এপ্রিল, বুধবার ১৯৭১
৩৩.
১৫ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৩৪.
১৬ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩৫.
১৮ এপ্রিল, রবিবার ১৯৭১
৩৬.
২১ এপ্রিল, বুধবার ১৯৭১
৩৭.
২২ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৩৮.
২৩ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩৯.
২৪ এপ্রিল, শনিবার ১৯৭১
৪০.
২৫ এপ্রিল, রবিবার ১৯৭১
৪১.
২৮ এপ্রিল, বুধবার ১৯৭১
৪২.
২৯ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৪৩.
৩০ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৪৪.
১ মে, শনিবার ১৯৭১
৪৫.
২ মে রবিবার ১৯৭১
৪৬.
৩ মে, সোমবার ১৯৭১
৪৭.
৪ মে, মঙ্গলবার ১৯৭১
৪৮.
৫ মে, বৃহস্পতিবার ১৯৭১
৪৯.
৭ মে, শুক্রবার ১৯৭১
৫০.
৯ মে, রবিবার ১৯৭১
৫১.
১০ মে, সোমবার ১৯৭১
৫২.
১১ মে, মঙ্গলবার ১৯৭১
৫৩.
১২ মে, বুধবার ১৯৭১
৫৪.
১৬ মে, রবিবার ১৯৭১
৫৫.
১৭ মে, সোমবার ১৯৭১
৫৬.
২২ মে, শনিবার ১৯৭১
৫৭.
২৩ মে, রবিবার ১৯৭১
৫৮.
২৫ মে, মঙ্গলবার ১৯৭১
৫৯.
২৬ মে, বুধবার ১৯৭১
৬০.
২৮ মে, শুক্রবার ১৯৭১
৬১.
২ জুন,বুধবার ১৯৭১
৬২.
৩ জুন, বৃহস্পতিবার ১৯৭১
৬৩.
৫ জুন, শনিবার ১৯৭১
৬৪.
৮ জুন, মঙ্গলবার ১৯৭১
৬৫.
৯ জুন, বুধবার ১৯৭১
৬৬.
১০ জুন, বৃহস্পতিবার ১৯৭১
৬৭.
১১ জুন, শুক্রবার ১৯৭১
৬৮.
১২ জুন, শোনিবার ১৯৭১
৬৯.
১৩ জুন, রবিবার ১৯৭১
৭০.
১৪ জুন, সোমবার ১৯৭১
৭১.
১৫ জুন, মঙ্গলবার ১৯৭১
৭২.
১৬ জুন, বুধবার ১৯৭১
৭৩.
২০ জুন, রবিবার ১৯৭১
৭৪.
২৭ জুন, রবিবার ১৯৭১
৭৫.
৩০ জুন, বুধবার ১৯৭১
৭৬.
১ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৭৭.
২ জুলাই, শুক্রবার ১৯৭১
৭৮.
৩ জুলাই, শনিবার ১৯৭১
৭৯.
৫ জুলাই, সোমবার ১৯৭১
৮০.
৭ জুলাই, বুধবার ১৯৭১
৮১.
৮ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৮২.
৯ জুলাই, শুক্রবার ১৯৭১
৮৩.
১০ জুলাই, শনিবার ১৯৭১
৮৪.
১২ জুলাই, সোমবার ১৯৭১
৮৫.
১৫ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৮৬.
১৭ জুলাই, শনিবার ১৯৭১
৮৭.
১৮ জুলাই, রবিবার ১৯৭১
৮৮.
১৯ জুলাই, সোমবার ১৯৭১
৮৯.
২০ জুলাই, মঙ্গলবার ১৯৭১
৯০.
২২ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৯১.
২৪ জুলাই, শনিবার ১৯৭১
৯২.
২৫ জুলাই, রবিবার ১৯৭১
৯৩.
২৬ জুলাই, সোমবার ১৯৭১
৯৪.
২৭ জুলাই, মঙ্গলবার ১৯৭১
৯৫.
১ আগস্ট, রবিবার ১৯৭১
৯৬.
৪ আগস্ট, বুধবার ১৯৭১
৯৭.
৬ আগস্ট, শুক্রবার ১৯৭১
৯৮.
৮ আগস্ট, রবিবার ১৯৭১
৯৯.
১২ আগস্ট, বৃহস্পতিবার ১৯৭১
১০০.
১৫ আগস্ট, রবিবার ১৯৭১
১০১.
১৮ আগস্ট, বুধবার ১৯৭১
১০২.
২০ আগস্ট শুক্রবার ১৯৭১
১০৩.
২১ আগস্ট, শনিবার ১৯৭১
১০৪.
২৪ আগস্ট, মঙ্গলবার ১৯৭১
১০৫.
২৫ আগস্ট, বুধবার ১৯৭১
১০৬.
২৭ আগস্ট, শুক্রবার ১৯৭১
১০৭.
২৮ আগস্ট, শনিবার ১৯৭১
১০৮.
২৯ আগস্ট, রবিবার ১৯৭১
১০৯.
৩০ আগস্ট, সোমবার ১৯৭১
১১০.
৩১ আগস্ট, মঙ্গলবার ১৯৭১
১১১.
৯ আগস্ট, সোমবার ১৯৭১
১১২.
১ সেপ্টেম্বর, বুধবার ১৯৭১
১১৩.
২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১৯৭১
১১৪.
৩ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১১৫.
৪ সেপ্টেম্বর, শনিবার ১৯৭১
১১৬.
৫ সেপ্টেম্বর, রবিবার ১৯৭১
১১৭.
৬ সেপ্টেম্বর, সোমবার ১৯৭১
১১৮.
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার ১৯৭১
১১৯.
৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১৯৭১
১২০.
১১ সেপ্টেম্বর, শনিবার ১৯৭১
১২১.
১২ সেপ্টেম্বর, রবিবার ১৯৭১
১২২.
১৩ সেপ্টেম্বর, সোমবার ১৯৭১
১২৩.
১৪ সেপ্টেম্বর, মঙ্গলবার ১৯৭১
১২৪.
১৭ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১২৫.
২৪ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১২৬.
২৯ সেপ্টেম্বর, বুধবার ১৯৭১
১২৭.
২ অক্টোবর, শনিবার ১৯৭১
১২৮.
৫ অক্টোবর, মঙ্গলবার ১৯৭১
১২৯.
৭ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩০.
১১ অক্টোবর, সোমবার ১৯৭১
১৩১.
১৪ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩২.
১৫ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৩৩.
১৬ অক্টোবর, রবিবার ১৯৭১
১৩৪.
২১ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩৫.
২২ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৩৬.
২৩ অক্টোবর, শনিবার ১৯৭১
১৩৭.
২৬ অক্টোবর, মঙ্গলবার ১৯৭১
১৩৮.
২৮ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩৯.
২৯ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৪০.
৩০ অক্টোবর, শনিবার ১৯৭১
১৪১.
৩১ অক্টোবর, রবিবার ১৯৭১
১৪২.
নভেম্বর, ১৯৭১
১৪৩.
ডিসেম্বর, ১৯৭১

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%