৮ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১

জাহানারা ইমাম

গত রাত থেকে জামী অসুস্থ। জ্বর, কাশি, বুকে ব্যথা, নিঃশ্বাস নিতে শোঁ-শোঁ শব্দ, কষ্ট।

সন্ধ্যের মুখে আমি আর শরীফ বাগানে বসেছিলাম। দুটি ছেলে গেট দিয়ে ঢুকে ধীর পায়ে আমাদের কাছে এসে দাঁড়াল। এদেরকে আগে কখনো দেখি নি, তবু একপলক তাকিয়েই চিনলাম। পরনে সাধারণ প্যান্ট-সার্ট, মাথার লম্বা চুল প্রায় ঘাড় অব্দি, গাল পর্যন্ত নেমে আসা জুলপি, প্রায় চিবুক ছোঁয়া ঝোলানো গোঁফ। দুই নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা শাহাদত চৌধুরী আর হাবিবুল আলম।

ছেলে দুটি একটু হেসে আদাব দিল। শরীফ মৃদুস্বরে বলল, বস। সামনের দুটো খালি বেতের চেয়ারে ওরা বসল। শরীফ বলল, সব রেডি। বাসায় এনে রেখেছি। একটু বুঝিয়ে দিতে হবে।

শরীফ আমার দিকে তাকাতেই আমি উঠে ভেতরে গেলাম। ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে দেখলাম টেবিলটা পরিষ্কারই আছে, পাশের জানালার পর্দাও টেনে ঢাকা আছে। রান্নাঘরে গিয়ে কাসেমকে বললাম, গোটা চারেক শামি কাবাব আর দুটো চাপ এখুনি ভেজে ফেল। ফ্রিজ খুলে রসমালাইয়ের হাঁড়ি থেকে খানিকটা রসমালাই একটা বাটিতে তুলে দিয়ে বললাম, ওগুলো ভাজা হলে এই মিষ্টিসুদ্ধ ট্রেতে সাজিয়ে কোয়ার্টার প্লেট, চামুচ, পানি সব দিয়ে ডাইনিং টেবিলে দিবি পনের মিনিট পর। আমি আর আসতে পারব না। বুঝলি?

বাইরে বেরিয়ে চারদিকে তাকিয়ে দেখলাম, কোথাও কোন বাড়ির জানলায় কারো চেহারা দেখা যাচ্ছে না, রাস্তাতেও কেউ নেই। শরীফকে বললাম, ডাইনিং টেবিলে বসো গিয়ে।

ওরা তিনজন ঘরে গেলে আমি বাগানেই বসে রইলাম গেট পাহারা দিতে। বুক দুরু দুরু করছে। খুব ইচ্ছে হচ্ছে ওদের সঙ্গে গিয়ে বসতে, ওদের মুখ থেকে রুমীর কথা শুনতে। কিন্তু গেট ছেড়ে আমার যাবার উপায় নেই। জামীটাও অসুখ বাঁধিয়ে পড়ে থাকার আর সময় পেল না।

সন্ধ্যে হয়ে আসছে। আমাদের উল্টোদিকের দুটো বাড়ির পর রেজা সাহেবের ছেলে সাজ্জাদ এসে দাড়াল গেটে, খালাম্মা, একটা ফোন করব। আমি বললাম, ফোন তো খারাপ। ও চলে যেতেই দ্রুত পায়ে ঘরে গেলাম। এক্ষুণি কোথাও থেকে ফোন এলে মুশকিলে পড়ে যেতাম। দোতলায় উঠে বেডরুমের এক্সটেনশান ফোনের রিসিভারটা নামিয়ে রাখলাম এক ডায়াল করে। তারপর আবার বাগানে গিয়ে বসলাম। আমাদের সিঁড়িটা ডাইনিংরুমের ভেতর পুবের দেয়াল ঘেঁষে। নামার সময় পায়ের গতি শ্লথ করে ডাইনে আড়চোখে ডাইনিং টেবিলের দিকে তাকালাম। শরীফ টেবিলে ড্রয়িংয়ের কাগজ মেলে তার ওপর আঙুল দিয়ে দেখিয়ে মৃদুস্বরে কিছুবলছে, কানে এলো দুচারটে শব্দ। অ্যাটমেন্ট, পিয়ার, গার্ডার, বিয়ারিং। ছেলে দুটি কাগজের ওপর মাথা ঝুঁকিয়ে একমনে শুনছে।

সন্ধ্যারও অনেক পরে ছেলে দুটি গোল করে গোটানো কাগজ হাতে নিয়ে ঘর থেকে বেরোল। আমার গলার কাছে কি যেন পাকিয়ে উঠল। এই কাগজের রোল হাতে নিয়ে বাইরে বেশিক্ষণ দাঁড়ানো খুবই বিপজ্জনক। ওদের তাড়াতাড়ি ডেরায় পৌঁছানো দরকার। একটা প্রশ্ন করলেও দেরি হয়ে যাবে। বোবার মতো তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। ওরা নীরবে মাথার কাছে হাত তুলে গেট দিয়ে বেরিয়ে চলে গেল।

সকল অধ্যায়
১.
১ মার্চ, সোমবার ১৯৭১
২.
২ মার্চ, মঙ্গলবার ১৯৭১
৩.
৩ মার্চ, বুধবার ১৯৭১
৪.
৪ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
৫.
৫ মার্চ, শুক্রবার ১৯৭১
৬.
৬ মার্চ, শনিবার ১৯৭১
৭.
৭ মার্চ, রবিবার ১৯৭১
৮.
৮ মার্চ, সোমবার ১৯৭১
৯.
১০ মার্চ, বুধবার ১৯৭১
১০.
১২ মার্চ, শুক্রবার ১৯৭১
১১.
১৪ মার্চ, রবিবার ১৯৭১
১২.
১৫ মার্চ, সোমবার ১৯৭১
১৩.
১৬ মার্চ মঙ্গলবার ১৯৭১
১৪.
১৭ মার্চ বুধবার ১৯৭১
১৫.
১৮ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
১৬.
১৯ মার্চ, শুক্রবার ১৯৭১
১৭.
২২ মার্চ, সোমবার ১৯৭১
১৮.
২৩ মার্চ, মঙ্গলবার ১৯৭১
১৯.
২৫ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
২০.
২৬ মার্চ, শুক্রবার ১৯৭১
২১.
২৭ মার্চ, শনিবার ১৯৭১
২২.
২৮ মার্চ, রবিবার ১৯৭১
২৩.
২৯ মার্চ, সোমবার ১৯৭১
২৪.
৩০ মার্চ, মঙ্গলবার ১৯৭১
২৫.
৩১ মার্চ, বুধবার ১৯৭১
২৬.
১ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
২৭.
৩ এপ্রিল, শনিবার ১৯৭১
২৮.
৪ এপ্রিল, রবিবার ১৯৭১
২৯.
৯ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩০.
১০ এপ্রিল, শনিবার ১৯৭১
৩১.
১৩ এপ্রিল মঙ্গলবার ১৯৭১
৩২.
১৪ এপ্রিল, বুধবার ১৯৭১
৩৩.
১৫ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৩৪.
১৬ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩৫.
১৮ এপ্রিল, রবিবার ১৯৭১
৩৬.
২১ এপ্রিল, বুধবার ১৯৭১
৩৭.
২২ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৩৮.
২৩ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩৯.
২৪ এপ্রিল, শনিবার ১৯৭১
৪০.
২৫ এপ্রিল, রবিবার ১৯৭১
৪১.
২৮ এপ্রিল, বুধবার ১৯৭১
৪২.
২৯ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৪৩.
৩০ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৪৪.
১ মে, শনিবার ১৯৭১
৪৫.
২ মে রবিবার ১৯৭১
৪৬.
৩ মে, সোমবার ১৯৭১
৪৭.
৪ মে, মঙ্গলবার ১৯৭১
৪৮.
৫ মে, বৃহস্পতিবার ১৯৭১
৪৯.
৭ মে, শুক্রবার ১৯৭১
৫০.
৯ মে, রবিবার ১৯৭১
৫১.
১০ মে, সোমবার ১৯৭১
৫২.
১১ মে, মঙ্গলবার ১৯৭১
৫৩.
১২ মে, বুধবার ১৯৭১
৫৪.
১৬ মে, রবিবার ১৯৭১
৫৫.
১৭ মে, সোমবার ১৯৭১
৫৬.
২২ মে, শনিবার ১৯৭১
৫৭.
২৩ মে, রবিবার ১৯৭১
৫৮.
২৫ মে, মঙ্গলবার ১৯৭১
৫৯.
২৬ মে, বুধবার ১৯৭১
৬০.
২৮ মে, শুক্রবার ১৯৭১
৬১.
২ জুন,বুধবার ১৯৭১
৬২.
৩ জুন, বৃহস্পতিবার ১৯৭১
৬৩.
৫ জুন, শনিবার ১৯৭১
৬৪.
৮ জুন, মঙ্গলবার ১৯৭১
৬৫.
৯ জুন, বুধবার ১৯৭১
৬৬.
১০ জুন, বৃহস্পতিবার ১৯৭১
৬৭.
১১ জুন, শুক্রবার ১৯৭১
৬৮.
১২ জুন, শোনিবার ১৯৭১
৬৯.
১৩ জুন, রবিবার ১৯৭১
৭০.
১৪ জুন, সোমবার ১৯৭১
৭১.
১৫ জুন, মঙ্গলবার ১৯৭১
৭২.
১৬ জুন, বুধবার ১৯৭১
৭৩.
২০ জুন, রবিবার ১৯৭১
৭৪.
২৭ জুন, রবিবার ১৯৭১
৭৫.
৩০ জুন, বুধবার ১৯৭১
৭৬.
১ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৭৭.
২ জুলাই, শুক্রবার ১৯৭১
৭৮.
৩ জুলাই, শনিবার ১৯৭১
৭৯.
৫ জুলাই, সোমবার ১৯৭১
৮০.
৭ জুলাই, বুধবার ১৯৭১
৮১.
৮ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৮২.
৯ জুলাই, শুক্রবার ১৯৭১
৮৩.
১০ জুলাই, শনিবার ১৯৭১
৮৪.
১২ জুলাই, সোমবার ১৯৭১
৮৫.
১৫ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৮৬.
১৭ জুলাই, শনিবার ১৯৭১
৮৭.
১৮ জুলাই, রবিবার ১৯৭১
৮৮.
১৯ জুলাই, সোমবার ১৯৭১
৮৯.
২০ জুলাই, মঙ্গলবার ১৯৭১
৯০.
২২ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৯১.
২৪ জুলাই, শনিবার ১৯৭১
৯২.
২৫ জুলাই, রবিবার ১৯৭১
৯৩.
২৬ জুলাই, সোমবার ১৯৭১
৯৪.
২৭ জুলাই, মঙ্গলবার ১৯৭১
৯৫.
১ আগস্ট, রবিবার ১৯৭১
৯৬.
৪ আগস্ট, বুধবার ১৯৭১
৯৭.
৬ আগস্ট, শুক্রবার ১৯৭১
৯৮.
৮ আগস্ট, রবিবার ১৯৭১
৯৯.
১২ আগস্ট, বৃহস্পতিবার ১৯৭১
১০০.
১৫ আগস্ট, রবিবার ১৯৭১
১০১.
১৮ আগস্ট, বুধবার ১৯৭১
১০২.
২০ আগস্ট শুক্রবার ১৯৭১
১০৩.
২১ আগস্ট, শনিবার ১৯৭১
১০৪.
২৪ আগস্ট, মঙ্গলবার ১৯৭১
১০৫.
২৫ আগস্ট, বুধবার ১৯৭১
১০৬.
২৭ আগস্ট, শুক্রবার ১৯৭১
১০৭.
২৮ আগস্ট, শনিবার ১৯৭১
১০৮.
২৯ আগস্ট, রবিবার ১৯৭১
১০৯.
৩০ আগস্ট, সোমবার ১৯৭১
১১০.
৩১ আগস্ট, মঙ্গলবার ১৯৭১
১১১.
৯ আগস্ট, সোমবার ১৯৭১
১১২.
১ সেপ্টেম্বর, বুধবার ১৯৭১
১১৩.
২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১৯৭১
১১৪.
৩ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১১৫.
৪ সেপ্টেম্বর, শনিবার ১৯৭১
১১৬.
৫ সেপ্টেম্বর, রবিবার ১৯৭১
১১৭.
৬ সেপ্টেম্বর, সোমবার ১৯৭১
১১৮.
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার ১৯৭১
১১৯.
৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১৯৭১
১২০.
১১ সেপ্টেম্বর, শনিবার ১৯৭১
১২১.
১২ সেপ্টেম্বর, রবিবার ১৯৭১
১২২.
১৩ সেপ্টেম্বর, সোমবার ১৯৭১
১২৩.
১৪ সেপ্টেম্বর, মঙ্গলবার ১৯৭১
১২৪.
১৭ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১২৫.
২৪ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১২৬.
২৯ সেপ্টেম্বর, বুধবার ১৯৭১
১২৭.
২ অক্টোবর, শনিবার ১৯৭১
১২৮.
৫ অক্টোবর, মঙ্গলবার ১৯৭১
১২৯.
৭ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩০.
১১ অক্টোবর, সোমবার ১৯৭১
১৩১.
১৪ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩২.
১৫ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৩৩.
১৬ অক্টোবর, রবিবার ১৯৭১
১৩৪.
২১ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩৫.
২২ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৩৬.
২৩ অক্টোবর, শনিবার ১৯৭১
১৩৭.
২৬ অক্টোবর, মঙ্গলবার ১৯৭১
১৩৮.
২৮ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩৯.
২৯ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৪০.
৩০ অক্টোবর, শনিবার ১৯৭১
১৪১.
৩১ অক্টোবর, রবিবার ১৯৭১
১৪২.
নভেম্বর, ১৯৭১
১৪৩.
ডিসেম্বর, ১৯৭১

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%