২৬ অক্টোবর, মঙ্গলবার ১৯৭১

জাহানারা ইমাম

আজ সকালে হঠাৎ চৈতন্য এসে হাজির। চৈতন্য আমাদের অনেকদিনের পুরনো কাঠমিস্ত্রি। খুব সৎ আর পরিশ্রমী। তাই বন্ধুবান্ধব কারো কাঠমিস্ত্রির দরকার হলে আমরা বিনা দ্বিধায় চৈতন্যকে পাঠিয়ে দিই। বেশি সৎ আর সরল বলে চৈতন্য জীবনে তেমন উন্নতি করতে পারল না, মাঝে-মাঝেই অভাব বেশি হলে আমাদের কাছে এসে বলে কোথাও কাজে লাগিয়ে দেন।

এখন ওকে দেখে আমরা হৈহৈ করে উঠলাম, কি চৈতন্য? কেমন ছিলে এতদিন? কোথায় ছিলে? ইন্ডিয়া যাও নি?

চৈতন্যরা সাতপুরুষের ভিটে ফেলে ইন্ডিয়ায় যেতে পারে নি। তাছাড়া বাড়ার ওদিকে ওদের গ্রামে ঠিক সরাসরি মিলিটারির হামলাও হয় নি। কোনমতে লুকিয়ে চুরিয়ে থেকেছে, প্রাণে বেঁচেছে। তবে কাজ-কারবার নেই বললেই চলে। প্রথম কিছুদিন বসে খেয়ে কোনমতে কাটিয়েছে। এখন দুইবেলা উপোষ দেবার পর্যায়ে এসে পৌঁছেছে, তাই সাহসে ভর দিয়ে বেরিয়ে পড়েছে।

আমি বললাম, খুব ভালো সময়েই এসে পড়েছ। এই বাড়িতেই বেশকিছু কাজ জমে রয়েছে তোমাদের জন্য।

মাঝে-মাঝেই একবার করে গুজব ওঠে মিরপুর-মোহাম্মদপুর থেকে বিহারিরা এদিকপানে আসছে সব লুটপাট করতে। তখন পাড়ায় হৈচৈ পড়ে যায়, সবাই নিজের নিজের বাড়ির দরজা-জানালার হুড়কো-ছিটকিনি ঠিক আছে কি না দেখতে থাকে। আমরাও অনেকদিন থেকে ভাবছি–আমাদের সামনের দিকের দরজা দুটোর পাল্লা বদলানো দরকার। পাল্লাগুলো এমন হালকা যে ভয় হয় এক লাথিতেই ভেঙে যাবে। তাছাড়া ডাইনিং রুম আর সিঁড়ির পাশের জানালা দুটোর কাচ বদলে কাঠ লাগিয়ে দেবার কথাও ভাবছি কিছুদিন থেকে। কাচের জানালা বন্ধ করলেও যেন নিরাপদ মনে হয় না। চৈতন্যদের খোঁজ পাচ্ছিলাম না, নিউ মার্কেট থেকে অচেনা কাঠমিস্ত্রি ডেকে কাজ করাননাতেও খুব সায় ছিল না। চৈতন্য নিজে থেকে এসে পড়াতে হাঁফ ছেড়ে বাঁচলাম।

চৈতন্য ওর ভাস্তে নিরঞ্জনকে সঙ্গে এনেছে। এর আগে সবসময় চৈতন্যই দরকারমত কাঠ কিনে এনেছে। এবার বলল, আমার দুকানে যাইতে ডর লাগে। কাঠটা যদি সায়েবে কিন্যা আনেন।

চৈতন্যরা যেখানে কাজ করে, সেখানেই থাকে। আগে বাড়ির উত্তরদিকের খালি গ্যারেজটায় থাকত। গেটটা এই গ্যারেজ বরাবর। গলিরাস্তা থেকে দেখা যায়। এবার ওদের থাকার ব্যবস্থা করে দিলাম দক্ষিণদিকের সারভেন্টস কোয়ার্টারের একটা ঘরে। বুড়া মিয়া একটা ঘরে থাকে, পাশের ঘরটা খালি।

চৈতন্যরা সারাদিন কাজ করে, দুপুরবেলা চিনি দিয়ে পাউরুটি খায়, সন্ধ্যায় বাজার করে রান্না করে। এবার চৈতন্য বলল, তাদের বাজারটাও যদি বুড়া মিয়া করে দেয়। তারা বাজারে যেতেও ভয় পায়।

আমি বললাম, ঠিক আছে। তোমাদের নিজেদের রান্না করা লাগবে না। আমাদের সঙ্গেই খাবে তোমরা। কি, আমাদের হাতের রান্না খেলে জাত যাবে না তো আবার?

চৈতন্য লজ্জা পেয়ে হাসল, কি যে বলেন আম্মা। এখন বলে পেরান লয়া টানাটানি–

বাড়ির ভেতরের উঠানে ওরা কাজ করে, দুপুরে-রাতে মাছ-তরকারি-ভাত ওদের ঘরে দিয়ে আসে বুড়া মিয়া। ওরা একদমই বাইরে বেরোয় না।

সকল অধ্যায়
১.
১ মার্চ, সোমবার ১৯৭১
২.
২ মার্চ, মঙ্গলবার ১৯৭১
৩.
৩ মার্চ, বুধবার ১৯৭১
৪.
৪ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
৫.
৫ মার্চ, শুক্রবার ১৯৭১
৬.
৬ মার্চ, শনিবার ১৯৭১
৭.
৭ মার্চ, রবিবার ১৯৭১
৮.
৮ মার্চ, সোমবার ১৯৭১
৯.
১০ মার্চ, বুধবার ১৯৭১
১০.
১২ মার্চ, শুক্রবার ১৯৭১
১১.
১৪ মার্চ, রবিবার ১৯৭১
১২.
১৫ মার্চ, সোমবার ১৯৭১
১৩.
১৬ মার্চ মঙ্গলবার ১৯৭১
১৪.
১৭ মার্চ বুধবার ১৯৭১
১৫.
১৮ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
১৬.
১৯ মার্চ, শুক্রবার ১৯৭১
১৭.
২২ মার্চ, সোমবার ১৯৭১
১৮.
২৩ মার্চ, মঙ্গলবার ১৯৭১
১৯.
২৫ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
২০.
২৬ মার্চ, শুক্রবার ১৯৭১
২১.
২৭ মার্চ, শনিবার ১৯৭১
২২.
২৮ মার্চ, রবিবার ১৯৭১
২৩.
২৯ মার্চ, সোমবার ১৯৭১
২৪.
৩০ মার্চ, মঙ্গলবার ১৯৭১
২৫.
৩১ মার্চ, বুধবার ১৯৭১
২৬.
১ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
২৭.
৩ এপ্রিল, শনিবার ১৯৭১
২৮.
৪ এপ্রিল, রবিবার ১৯৭১
২৯.
৯ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩০.
১০ এপ্রিল, শনিবার ১৯৭১
৩১.
১৩ এপ্রিল মঙ্গলবার ১৯৭১
৩২.
১৪ এপ্রিল, বুধবার ১৯৭১
৩৩.
১৫ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৩৪.
১৬ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩৫.
১৮ এপ্রিল, রবিবার ১৯৭১
৩৬.
২১ এপ্রিল, বুধবার ১৯৭১
৩৭.
২২ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৩৮.
২৩ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩৯.
২৪ এপ্রিল, শনিবার ১৯৭১
৪০.
২৫ এপ্রিল, রবিবার ১৯৭১
৪১.
২৮ এপ্রিল, বুধবার ১৯৭১
৪২.
২৯ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৪৩.
৩০ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৪৪.
১ মে, শনিবার ১৯৭১
৪৫.
২ মে রবিবার ১৯৭১
৪৬.
৩ মে, সোমবার ১৯৭১
৪৭.
৪ মে, মঙ্গলবার ১৯৭১
৪৮.
৫ মে, বৃহস্পতিবার ১৯৭১
৪৯.
৭ মে, শুক্রবার ১৯৭১
৫০.
৯ মে, রবিবার ১৯৭১
৫১.
১০ মে, সোমবার ১৯৭১
৫২.
১১ মে, মঙ্গলবার ১৯৭১
৫৩.
১২ মে, বুধবার ১৯৭১
৫৪.
১৬ মে, রবিবার ১৯৭১
৫৫.
১৭ মে, সোমবার ১৯৭১
৫৬.
২২ মে, শনিবার ১৯৭১
৫৭.
২৩ মে, রবিবার ১৯৭১
৫৮.
২৫ মে, মঙ্গলবার ১৯৭১
৫৯.
২৬ মে, বুধবার ১৯৭১
৬০.
২৮ মে, শুক্রবার ১৯৭১
৬১.
২ জুন,বুধবার ১৯৭১
৬২.
৩ জুন, বৃহস্পতিবার ১৯৭১
৬৩.
৫ জুন, শনিবার ১৯৭১
৬৪.
৮ জুন, মঙ্গলবার ১৯৭১
৬৫.
৯ জুন, বুধবার ১৯৭১
৬৬.
১০ জুন, বৃহস্পতিবার ১৯৭১
৬৭.
১১ জুন, শুক্রবার ১৯৭১
৬৮.
১২ জুন, শোনিবার ১৯৭১
৬৯.
১৩ জুন, রবিবার ১৯৭১
৭০.
১৪ জুন, সোমবার ১৯৭১
৭১.
১৫ জুন, মঙ্গলবার ১৯৭১
৭২.
১৬ জুন, বুধবার ১৯৭১
৭৩.
২০ জুন, রবিবার ১৯৭১
৭৪.
২৭ জুন, রবিবার ১৯৭১
৭৫.
৩০ জুন, বুধবার ১৯৭১
৭৬.
১ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৭৭.
২ জুলাই, শুক্রবার ১৯৭১
৭৮.
৩ জুলাই, শনিবার ১৯৭১
৭৯.
৫ জুলাই, সোমবার ১৯৭১
৮০.
৭ জুলাই, বুধবার ১৯৭১
৮১.
৮ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৮২.
৯ জুলাই, শুক্রবার ১৯৭১
৮৩.
১০ জুলাই, শনিবার ১৯৭১
৮৪.
১২ জুলাই, সোমবার ১৯৭১
৮৫.
১৫ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৮৬.
১৭ জুলাই, শনিবার ১৯৭১
৮৭.
১৮ জুলাই, রবিবার ১৯৭১
৮৮.
১৯ জুলাই, সোমবার ১৯৭১
৮৯.
২০ জুলাই, মঙ্গলবার ১৯৭১
৯০.
২২ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৯১.
২৪ জুলাই, শনিবার ১৯৭১
৯২.
২৫ জুলাই, রবিবার ১৯৭১
৯৩.
২৬ জুলাই, সোমবার ১৯৭১
৯৪.
২৭ জুলাই, মঙ্গলবার ১৯৭১
৯৫.
১ আগস্ট, রবিবার ১৯৭১
৯৬.
৪ আগস্ট, বুধবার ১৯৭১
৯৭.
৬ আগস্ট, শুক্রবার ১৯৭১
৯৮.
৮ আগস্ট, রবিবার ১৯৭১
৯৯.
১২ আগস্ট, বৃহস্পতিবার ১৯৭১
১০০.
১৫ আগস্ট, রবিবার ১৯৭১
১০১.
১৮ আগস্ট, বুধবার ১৯৭১
১০২.
২০ আগস্ট শুক্রবার ১৯৭১
১০৩.
২১ আগস্ট, শনিবার ১৯৭১
১০৪.
২৪ আগস্ট, মঙ্গলবার ১৯৭১
১০৫.
২৫ আগস্ট, বুধবার ১৯৭১
১০৬.
২৭ আগস্ট, শুক্রবার ১৯৭১
১০৭.
২৮ আগস্ট, শনিবার ১৯৭১
১০৮.
২৯ আগস্ট, রবিবার ১৯৭১
১০৯.
৩০ আগস্ট, সোমবার ১৯৭১
১১০.
৩১ আগস্ট, মঙ্গলবার ১৯৭১
১১১.
৯ আগস্ট, সোমবার ১৯৭১
১১২.
১ সেপ্টেম্বর, বুধবার ১৯৭১
১১৩.
২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১৯৭১
১১৪.
৩ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১১৫.
৪ সেপ্টেম্বর, শনিবার ১৯৭১
১১৬.
৫ সেপ্টেম্বর, রবিবার ১৯৭১
১১৭.
৬ সেপ্টেম্বর, সোমবার ১৯৭১
১১৮.
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার ১৯৭১
১১৯.
৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১৯৭১
১২০.
১১ সেপ্টেম্বর, শনিবার ১৯৭১
১২১.
১২ সেপ্টেম্বর, রবিবার ১৯৭১
১২২.
১৩ সেপ্টেম্বর, সোমবার ১৯৭১
১২৩.
১৪ সেপ্টেম্বর, মঙ্গলবার ১৯৭১
১২৪.
১৭ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১২৫.
২৪ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১২৬.
২৯ সেপ্টেম্বর, বুধবার ১৯৭১
১২৭.
২ অক্টোবর, শনিবার ১৯৭১
১২৮.
৫ অক্টোবর, মঙ্গলবার ১৯৭১
১২৯.
৭ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩০.
১১ অক্টোবর, সোমবার ১৯৭১
১৩১.
১৪ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩২.
১৫ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৩৩.
১৬ অক্টোবর, রবিবার ১৯৭১
১৩৪.
২১ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩৫.
২২ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৩৬.
২৩ অক্টোবর, শনিবার ১৯৭১
১৩৭.
২৬ অক্টোবর, মঙ্গলবার ১৯৭১
১৩৮.
২৮ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩৯.
২৯ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৪০.
৩০ অক্টোবর, শনিবার ১৯৭১
১৪১.
৩১ অক্টোবর, রবিবার ১৯৭১
১৪২.
নভেম্বর, ১৯৭১
১৪৩.
ডিসেম্বর, ১৯৭১

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%