১৯ জুলাই, সোমবার ১৯৭১

জাহানারা ইমাম

মালু মিয়া আজ আবার বারেককে নিয়ে এসেছে। এ কদিনে কাজের ঠেলায় আমারও মন নরম হয়ে এসেছে। মালু মিয়ার কাকুতি-মিনতি এবং বারেকের মাফ চাওয়ার পর ওকে আবার ফিরিয়ে নিলাম। কাসেমের অন্য বাসায় চাকরি হয়ে গেছে, বারেকের হয় নি। জামী বলল, ভালোই হল। এই দুর্দিনে গ্রামে গিয়ে না খেয়ে মরত।আমি হেসে বললাম, হ্যাঁ বারেক না এলে তুমিও মরতে দাদার ডিউটি করতে করতে।

পারভেজ এসেছে সন্ধ্যার পর। ও আগামীকাল রওনা দেবে। আমি আগেই বেলেডোনা–৬ কিনে রেখেছি অনেক কয়টা শিশি, আরো কিনেছি কয়েকটা নেইল কাটার, গোটা তিনেক সানগ্লাস। একটা সান গ্লাস, একটা নেইল কাটার রুমীর জন্য। বাকিগুলো তোমরা ব্যবহার করো। বেলেডোনা যখন যার লাগবে। পারভেজকে দুশো টাকা দিলাম, একশো তুমি নিয়ে, একশো রুমীকে দিয়ো।

এসব কথা বলতে বলতে হঠাৎ গুলিগোলার শব্দে চমকে উঠলাম। পারভেজ বলে উঠল, কাছাকাছি কোথাও মনে হচ্ছে? বলতে না বলতেই বাতি চলে গেল। আমি হেসে বললাম, ওই বুঝি শুরু হলো। মোমবাতি জ্বালতে জ্বালতে চিন্তা করতে লাগলাম, গুলির শব্দটা ঠিক কোন জায়গা থেকে এলো? উত্তর-পূর্বদিক থেকেই তো মনে হচ্ছে। ওদিকে কোথায়? শরীফ বলল, কেন পি.জি. হাসপাতালে যাবার রাস্তাটায় পুকুরটায় এপাশে যে পাওয়ার সাবস্টেশনটা আছে, ওখানে হতে পারে।

জামী লাফ দিয়ে উঠল, হা, হা রেললাইন পার হয়েই ঐ যে মেইন রোডের বাঁ হাতে উঁচু দেয়াল আর কাটা তার দিয়ে ঘেরা সাব-স্টেশনটা–কথার মাঝখানেই জামী হঠাৎ ইয়া হু- বলে এক চিল্কার এবং আরেক লাফ–ঐটাকে ধানমন্ডি সাব-স্টেশন বলে না? মার দিয়া কেল্লা! জয় মুক্তিবাহিনীর গেরিলা।

আমি সন্ত্রস্ত হয়ে ধমকে উঠলাম, থাম্ থাম। অত চেঁচাস্ নে। কে কোথায় শুনে। ফেলবে।

পারভেজ উসখুস করে বলল, আমাকে এবার যেতে হয়।

আরেকটু পরে যাও। রাস্তায় অন্ধকারে কোথায় বিপদ ওঁৎ পেতে আছে কে জানে?

না, অন্ধকারেই বরং সুবিধে। গুলির শব্দ তো শাহবাগের দিক থেকে এসেছে, আমি নিউ মার্কেটের দিক দিয়ে চলে যাই। কিছু হবেনা খালাম্মা। এর চেয়ে ঢের বেশি ঝুঁকি নিয়ে আমরা চলফেরা করি।

ঘন্টাখানেক পরে হঠাৎ বাতি জ্বলে উঠল। মনটা দমে গেল, এত তাড়াতাড়ি সব ঠিক করে ফেলল? তবে ভোল্টেজ খুবই কম, এত কম যে মোমবাতির মতো আলো।

রাতে ভাত খেতে খেতে আবার কারেন্ট চলে গেল। আমরা মোমবাতি জ্বেলে বাকি কাজ সেরে শোবার ঘরে গিয়ে রেডিও নিয়ে বসলাম। একটু পরেই ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুরু হবে। আজকাল রেডিওতে ব্যাটারিই ব্যবহার করি সব সময়। কারণ কখন কোন জায়গায় বসে রেডিও শুনব, তার ঠিক নেই। বাড়ির সর্বত্র ইলেকট্রিক তার বয়ে বেড়ানো সম্ভব না। আর এখন তো কারেন্টই নেই।

আজ ভয়েস অব আমেরিকার খবর শুনে অবাক হয়ে গেলাম। ঢাকার রাস্তায় পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে গান-ফাইট। বলে কি? একেবারে মুখোমুখি সংঘর্ষ গুলি বিনিময় কই, আমরা তো ওরকম কিছু টের পেলাম না? গুলি গোলার শব্দ শুনেছি বটে তবে দুদলে একেবারে গান-ফাইট হবার মতো অত সাংঘাতিক বলে মনে হয়েছে কি?

জামী বলল, কি জানি হয়তো এখানে সামান্য হয়েছে, ঢাকার অন্য এলাকায় বেশি হয়েছে। আমরা বাড়ি বসে সেটা টের পাচ্ছি না।

শরীফ বলল, আপাতত চারদিক বেশ সুমসামই মনে হচ্ছে। এটুকু ঠিক যে এখন অন্তত কোন গান-ফাইট হচ্ছে না। এখন শোয়া যাক। কাল খবর নেব কোথায় কি হলো।

আমি বললাম, ভোয়া বি. বি. সি.র বরাত দিয়ে বলল। বি.বি.সি.তে আগেই বলেছে নাকি? আজ আমাদের বি.বি.সি. শোনা হয় নি। কিন্তু বি.বি.সি. বাংলা অনুষ্ঠান তো পৌঁনে আটটা থেকে সোয়া আটটা। ঘটনাটা তো ঐরকম সময়েই ঘটেছে। তাহলে?।

শরীফ বলল, কেন বি.বি.সি. ইংরেজি খবরেও তো দিতে পারে। বি.বি.সি ঘন্টায় ঘন্টায় ইংরেজি খবর বলে না? দেখি কাল খোঁজ নেব. আর কেউ শুনেছে কি না।

রাতে ভালো ঘুম হলো না। উত্তেজনায় সারা শরীর মন চনমন করছে। গুজব সত্যি হতে চলেছ নাকি? রাজধানী ঢাকা শহরে ইলেকট্রিসিটি থাকবে না। কিন্তু কাল দিনের আগে জানবার কোনো উপায় নেই।

সকল অধ্যায়
১.
১ মার্চ, সোমবার ১৯৭১
২.
২ মার্চ, মঙ্গলবার ১৯৭১
৩.
৩ মার্চ, বুধবার ১৯৭১
৪.
৪ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
৫.
৫ মার্চ, শুক্রবার ১৯৭১
৬.
৬ মার্চ, শনিবার ১৯৭১
৭.
৭ মার্চ, রবিবার ১৯৭১
৮.
৮ মার্চ, সোমবার ১৯৭১
৯.
১০ মার্চ, বুধবার ১৯৭১
১০.
১২ মার্চ, শুক্রবার ১৯৭১
১১.
১৪ মার্চ, রবিবার ১৯৭১
১২.
১৫ মার্চ, সোমবার ১৯৭১
১৩.
১৬ মার্চ মঙ্গলবার ১৯৭১
১৪.
১৭ মার্চ বুধবার ১৯৭১
১৫.
১৮ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
১৬.
১৯ মার্চ, শুক্রবার ১৯৭১
১৭.
২২ মার্চ, সোমবার ১৯৭১
১৮.
২৩ মার্চ, মঙ্গলবার ১৯৭১
১৯.
২৫ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
২০.
২৬ মার্চ, শুক্রবার ১৯৭১
২১.
২৭ মার্চ, শনিবার ১৯৭১
২২.
২৮ মার্চ, রবিবার ১৯৭১
২৩.
২৯ মার্চ, সোমবার ১৯৭১
২৪.
৩০ মার্চ, মঙ্গলবার ১৯৭১
২৫.
৩১ মার্চ, বুধবার ১৯৭১
২৬.
১ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
২৭.
৩ এপ্রিল, শনিবার ১৯৭১
২৮.
৪ এপ্রিল, রবিবার ১৯৭১
২৯.
৯ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩০.
১০ এপ্রিল, শনিবার ১৯৭১
৩১.
১৩ এপ্রিল মঙ্গলবার ১৯৭১
৩২.
১৪ এপ্রিল, বুধবার ১৯৭১
৩৩.
১৫ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৩৪.
১৬ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩৫.
১৮ এপ্রিল, রবিবার ১৯৭১
৩৬.
২১ এপ্রিল, বুধবার ১৯৭১
৩৭.
২২ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৩৮.
২৩ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩৯.
২৪ এপ্রিল, শনিবার ১৯৭১
৪০.
২৫ এপ্রিল, রবিবার ১৯৭১
৪১.
২৮ এপ্রিল, বুধবার ১৯৭১
৪২.
২৯ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৪৩.
৩০ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৪৪.
১ মে, শনিবার ১৯৭১
৪৫.
২ মে রবিবার ১৯৭১
৪৬.
৩ মে, সোমবার ১৯৭১
৪৭.
৪ মে, মঙ্গলবার ১৯৭১
৪৮.
৫ মে, বৃহস্পতিবার ১৯৭১
৪৯.
৭ মে, শুক্রবার ১৯৭১
৫০.
৯ মে, রবিবার ১৯৭১
৫১.
১০ মে, সোমবার ১৯৭১
৫২.
১১ মে, মঙ্গলবার ১৯৭১
৫৩.
১২ মে, বুধবার ১৯৭১
৫৪.
১৬ মে, রবিবার ১৯৭১
৫৫.
১৭ মে, সোমবার ১৯৭১
৫৬.
২২ মে, শনিবার ১৯৭১
৫৭.
২৩ মে, রবিবার ১৯৭১
৫৮.
২৫ মে, মঙ্গলবার ১৯৭১
৫৯.
২৬ মে, বুধবার ১৯৭১
৬০.
২৮ মে, শুক্রবার ১৯৭১
৬১.
২ জুন,বুধবার ১৯৭১
৬২.
৩ জুন, বৃহস্পতিবার ১৯৭১
৬৩.
৫ জুন, শনিবার ১৯৭১
৬৪.
৮ জুন, মঙ্গলবার ১৯৭১
৬৫.
৯ জুন, বুধবার ১৯৭১
৬৬.
১০ জুন, বৃহস্পতিবার ১৯৭১
৬৭.
১১ জুন, শুক্রবার ১৯৭১
৬৮.
১২ জুন, শোনিবার ১৯৭১
৬৯.
১৩ জুন, রবিবার ১৯৭১
৭০.
১৪ জুন, সোমবার ১৯৭১
৭১.
১৫ জুন, মঙ্গলবার ১৯৭১
৭২.
১৬ জুন, বুধবার ১৯৭১
৭৩.
২০ জুন, রবিবার ১৯৭১
৭৪.
২৭ জুন, রবিবার ১৯৭১
৭৫.
৩০ জুন, বুধবার ১৯৭১
৭৬.
১ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৭৭.
২ জুলাই, শুক্রবার ১৯৭১
৭৮.
৩ জুলাই, শনিবার ১৯৭১
৭৯.
৫ জুলাই, সোমবার ১৯৭১
৮০.
৭ জুলাই, বুধবার ১৯৭১
৮১.
৮ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৮২.
৯ জুলাই, শুক্রবার ১৯৭১
৮৩.
১০ জুলাই, শনিবার ১৯৭১
৮৪.
১২ জুলাই, সোমবার ১৯৭১
৮৫.
১৫ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৮৬.
১৭ জুলাই, শনিবার ১৯৭১
৮৭.
১৮ জুলাই, রবিবার ১৯৭১
৮৮.
১৯ জুলাই, সোমবার ১৯৭১
৮৯.
২০ জুলাই, মঙ্গলবার ১৯৭১
৯০.
২২ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৯১.
২৪ জুলাই, শনিবার ১৯৭১
৯২.
২৫ জুলাই, রবিবার ১৯৭১
৯৩.
২৬ জুলাই, সোমবার ১৯৭১
৯৪.
২৭ জুলাই, মঙ্গলবার ১৯৭১
৯৫.
১ আগস্ট, রবিবার ১৯৭১
৯৬.
৪ আগস্ট, বুধবার ১৯৭১
৯৭.
৬ আগস্ট, শুক্রবার ১৯৭১
৯৮.
৮ আগস্ট, রবিবার ১৯৭১
৯৯.
১২ আগস্ট, বৃহস্পতিবার ১৯৭১
১০০.
১৫ আগস্ট, রবিবার ১৯৭১
১০১.
১৮ আগস্ট, বুধবার ১৯৭১
১০২.
২০ আগস্ট শুক্রবার ১৯৭১
১০৩.
২১ আগস্ট, শনিবার ১৯৭১
১০৪.
২৪ আগস্ট, মঙ্গলবার ১৯৭১
১০৫.
২৫ আগস্ট, বুধবার ১৯৭১
১০৬.
২৭ আগস্ট, শুক্রবার ১৯৭১
১০৭.
২৮ আগস্ট, শনিবার ১৯৭১
১০৮.
২৯ আগস্ট, রবিবার ১৯৭১
১০৯.
৩০ আগস্ট, সোমবার ১৯৭১
১১০.
৩১ আগস্ট, মঙ্গলবার ১৯৭১
১১১.
৯ আগস্ট, সোমবার ১৯৭১
১১২.
১ সেপ্টেম্বর, বুধবার ১৯৭১
১১৩.
২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১৯৭১
১১৪.
৩ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১১৫.
৪ সেপ্টেম্বর, শনিবার ১৯৭১
১১৬.
৫ সেপ্টেম্বর, রবিবার ১৯৭১
১১৭.
৬ সেপ্টেম্বর, সোমবার ১৯৭১
১১৮.
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার ১৯৭১
১১৯.
৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১৯৭১
১২০.
১১ সেপ্টেম্বর, শনিবার ১৯৭১
১২১.
১২ সেপ্টেম্বর, রবিবার ১৯৭১
১২২.
১৩ সেপ্টেম্বর, সোমবার ১৯৭১
১২৩.
১৪ সেপ্টেম্বর, মঙ্গলবার ১৯৭১
১২৪.
১৭ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১২৫.
২৪ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১২৬.
২৯ সেপ্টেম্বর, বুধবার ১৯৭১
১২৭.
২ অক্টোবর, শনিবার ১৯৭১
১২৮.
৫ অক্টোবর, মঙ্গলবার ১৯৭১
১২৯.
৭ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩০.
১১ অক্টোবর, সোমবার ১৯৭১
১৩১.
১৪ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩২.
১৫ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৩৩.
১৬ অক্টোবর, রবিবার ১৯৭১
১৩৪.
২১ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩৫.
২২ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৩৬.
২৩ অক্টোবর, শনিবার ১৯৭১
১৩৭.
২৬ অক্টোবর, মঙ্গলবার ১৯৭১
১৩৮.
২৮ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩৯.
২৯ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৪০.
৩০ অক্টোবর, শনিবার ১৯৭১
১৪১.
৩১ অক্টোবর, রবিবার ১৯৭১
১৪২.
নভেম্বর, ১৯৭১
১৪৩.
ডিসেম্বর, ১৯৭১

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%