৩০ জুন, বুধবার ১৯৭১

জাহানারা ইমাম

রাজশাহী থেকে ডাঃ এ. কে. খানের ট্রাঙ্কল পেলাম। উনি আগামীকাল ঢাকায় আসছেন।

সাতক্ষীরা থেকে আইনু ঢাকা এসেছে। ওর বড় ভাই শামু অর্থাৎ ডাঃ শামসুল হক আমেরিকার মিশিগানে থাকে। শামু আইনুকেমিশিগানে নিয়ে যাবার সব বন্দোবস্ত করে ফেলেছে।

আইনুর কাছে সাতক্ষীরার এবং ঢাকা আসার পথের বিভিন্ন জায়গায় পাক আর্মির নৃশংস অত্যাচারের অনেক কাহিনী শুনলাম। নতুনত্ব কিছু নেই–সেই ঠাঠাঠাঠা করে মেশিনগান চালিয়ে নিরীহ গ্রামবাসীকে খুন করা, শিশু-কিশোর-বৃদ্ধকে বেয়নেট দিয়ে খুচিয়ে মারা, মেয়েদের অসম্মান করা, ঘরবাড়ি, গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া। কাহিনী পুরনো হলেও আইনুর কাছে তা অভাবনীয়, অবিশ্বাস্য। নিজের চোখে এসব দেখে আইনুর স্তম্ভিত, উদ্ভ্রান্ত ভাব এখনো কাটে নি।

এগারোটার দিকে বদিউজ্জামানের ফোন পেলাম, আপা, আপনি মেহের আপাকে চেনেন তো?

মেহের আপা? মানে–

ঐ যে মিসেস দেলোয়ার হোসেন, ধানমন্ডি ছনম্বর রোডে বাসা।

হ্যাঁ হ্যাঁ চিনি, মোটামুটি জানাশোনা আছে। ওঁর মেয়ে তো ইয়াসমিন, ছেলে নাসিম–

হ্যাঁ উনিই। উনি আপনাকে খবর দিতে বলেছেন–আপনি যেন আজ সময় করে ওঁর সঙ্গে দেখা করেন।

দেখা করব? কি ব্যাপার।

রুমীর খবর! এটুকু বলে বদিউজ্জামান ফোন রেখে দিল।

রুমীর খবর!আমার বুক ধড়ফড় করতে লাগল। এক্ষুণিযাব?নাকি বিকেলে? ঘড়ির দিকে তাকালাম–এখন সাড়ে এগারোটা বাজে। নাঃ, বিকেল পর্যন্ত থাকা যাবে না

এখুনিই যাই। জামীকে ডেকে দাদার কাছে থাকতে বলে, বারেক-কাসেমকে রান্নাঘরের সব বুঝিয়ে দিয়ে তক্ষুণিই একটা রিকশায় করে মিসেস হোসেনের বাড়ি চলে গেলাম।

মিসেস হোসেন দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে বসালেন। কেমন আছেন, কি ইত্যাদি কুশল প্রশ্নাদি শেষ হবার আগেই হঠাৎ তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আঁতকে উঠলেন। দ্রুত উঠে দাড়িয়ে ফিসফিস করে বললেন, আপা, শিগগির আমার সঙ্গে ও ঘরে চলুন। বলেই হাত ধরে টান দিলেন।

কিছুই না বুঝে হতভম্বের মতো ওঁর টানে টানে পাশের ঘরে গিয়ে ঢুকলাম। এ ঘরে ওঁর ছেলেমেয়েরা রয়েছে, দেখলাম। উনি ঘরের অন্য প্রান্তে ছোট ড্রেসিং রুমটায় আমাকে ঢুকিয়ে বললেন, এইখানে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকুন। আমি গেট দিয়ে এক ভদ্রমহিলাকে ঢুকতে দেখেছি। উনি আপনাকে দেখলে মুশকিল হবে। পরে সব বলব। বলেই আবার দ্রুত পায়ে বসার ঘরে চলে গেলেন।

আমার বুক ধড়ফড় করতে লাগল। কি ব্যাপার? রুমীর খবর জানতে এসে কোন বিপদে পড়লাম না তো?

দশ-পনের মিনিট পরে মিসেস হোসেন এসে আমাকে ডেকে নিয়ে মেয়েদের এই শোবার ঘরটাতেই খাটে বসলেন। খুলে বললেন সব ব্যাপার।

তখন গেট খুলে মিসেস এম. ঢুকছিলেন। ভাগ্যিস, মিসেস হোসেন যেখানে বসেছিলেন, সেখান থেকে জানালা দিয়ে গেটটা দেখতে পেয়েছিলেন, তাই সময়মতো রক্ষা পাওয়া গেছে। মিসেস এম. আমার উপস্থিতি টের পান নি।

মিসেস এম. মিসেস হোসেন এবং ঢাকার আরোকিছু মহিলার অনেক দিনের পুরনো বান্ধবী। তবে গত বছর দুয়েক তেমন যাতায়াত ছিল না। হঠাৎ মাস দুই থেকে উনি আবার সবার বাড়ি বাড়ি গিয়ে পুরনো বন্ধুত্ব ঝালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু একটা মুশকিল হয়েছে, উনি ইদানীং যে সব বাড়িতে বেড়াতে যাচ্ছেন, তার পরপরই সে সব বাড়ির কোনটাতে পাক আর্মির হামলা হচ্ছে বা কোন বাড়ির মুক্তিযোদ্ধা ছেলেদের মধ্যে কেউ কেউ ধরা পড়ে যাচ্ছে। এতে এদের সবার সন্দেহ হচ্ছে যে, মিসেস এম. হয়ত গোপনে পাকিস্তান আর্মির সঙ্গে কোনভাবে সহযোগিতা করছেন।

মিসেস হোসেন বললেন, বুঝলেন আপা, উনি আমি বহুবছরের পুরনো বন্ধু, অথচ আপনি নন। তাই আপনাকে আমার বাসায় দেখে উনি আসল ব্যাপারটা ঠিক বুঝে ফেলতেন। আপনার ছেলে যে মুক্তিযুদ্ধে গেছে–এটা উনি বের করে ফেলতেন।

মিসেস হোসেনের অনেক আত্মীয়ের ছেলেরা মুক্তিযুদ্ধে গেছে। এক বোনের দেওরের এক ছেলে সম্প্রতি ঢাকায় এসেছে। সে বলেছে রুমী আগরতলার কাছাকাছি এক ক্যাম্পে আছে, ট্রেনিং নিচ্ছে, ভালো আছে।

এইটুকুমাত্র খবর? যে ছেলে খবর এনেছে, তাকে পর্যন্ত দেখলাম না, তার মুখ থেকে নিজে কিছু শুনলাম না! মনটা ভীষণ দমে গেল। সেই ছেলের কাছে যাবার ইচ্ছে প্রকাশ করলাম। মিসেস হোসেন বললেন, সে ছেলে এখন খুব অসুস্থ অসুস্থ বলেই ঢাকা ফিরে এসেছে। এখন সেখানে যাওয়ার অসুবিধে আছে।

আমি খুব নিরাশ, খুব অতৃপ্ত মনে বাড়ি ফিরে এলাম।

সকল অধ্যায়
১.
১ মার্চ, সোমবার ১৯৭১
২.
২ মার্চ, মঙ্গলবার ১৯৭১
৩.
৩ মার্চ, বুধবার ১৯৭১
৪.
৪ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
৫.
৫ মার্চ, শুক্রবার ১৯৭১
৬.
৬ মার্চ, শনিবার ১৯৭১
৭.
৭ মার্চ, রবিবার ১৯৭১
৮.
৮ মার্চ, সোমবার ১৯৭১
৯.
১০ মার্চ, বুধবার ১৯৭১
১০.
১২ মার্চ, শুক্রবার ১৯৭১
১১.
১৪ মার্চ, রবিবার ১৯৭১
১২.
১৫ মার্চ, সোমবার ১৯৭১
১৩.
১৬ মার্চ মঙ্গলবার ১৯৭১
১৪.
১৭ মার্চ বুধবার ১৯৭১
১৫.
১৮ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
১৬.
১৯ মার্চ, শুক্রবার ১৯৭১
১৭.
২২ মার্চ, সোমবার ১৯৭১
১৮.
২৩ মার্চ, মঙ্গলবার ১৯৭১
১৯.
২৫ মার্চ, বৃহস্পতিবার ১৯৭১
২০.
২৬ মার্চ, শুক্রবার ১৯৭১
২১.
২৭ মার্চ, শনিবার ১৯৭১
২২.
২৮ মার্চ, রবিবার ১৯৭১
২৩.
২৯ মার্চ, সোমবার ১৯৭১
২৪.
৩০ মার্চ, মঙ্গলবার ১৯৭১
২৫.
৩১ মার্চ, বুধবার ১৯৭১
২৬.
১ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
২৭.
৩ এপ্রিল, শনিবার ১৯৭১
২৮.
৪ এপ্রিল, রবিবার ১৯৭১
২৯.
৯ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩০.
১০ এপ্রিল, শনিবার ১৯৭১
৩১.
১৩ এপ্রিল মঙ্গলবার ১৯৭১
৩২.
১৪ এপ্রিল, বুধবার ১৯৭১
৩৩.
১৫ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৩৪.
১৬ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩৫.
১৮ এপ্রিল, রবিবার ১৯৭১
৩৬.
২১ এপ্রিল, বুধবার ১৯৭১
৩৭.
২২ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৩৮.
২৩ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৩৯.
২৪ এপ্রিল, শনিবার ১৯৭১
৪০.
২৫ এপ্রিল, রবিবার ১৯৭১
৪১.
২৮ এপ্রিল, বুধবার ১৯৭১
৪২.
২৯ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭১
৪৩.
৩০ এপ্রিল, শুক্রবার ১৯৭১
৪৪.
১ মে, শনিবার ১৯৭১
৪৫.
২ মে রবিবার ১৯৭১
৪৬.
৩ মে, সোমবার ১৯৭১
৪৭.
৪ মে, মঙ্গলবার ১৯৭১
৪৮.
৫ মে, বৃহস্পতিবার ১৯৭১
৪৯.
৭ মে, শুক্রবার ১৯৭১
৫০.
৯ মে, রবিবার ১৯৭১
৫১.
১০ মে, সোমবার ১৯৭১
৫২.
১১ মে, মঙ্গলবার ১৯৭১
৫৩.
১২ মে, বুধবার ১৯৭১
৫৪.
১৬ মে, রবিবার ১৯৭১
৫৫.
১৭ মে, সোমবার ১৯৭১
৫৬.
২২ মে, শনিবার ১৯৭১
৫৭.
২৩ মে, রবিবার ১৯৭১
৫৮.
২৫ মে, মঙ্গলবার ১৯৭১
৫৯.
২৬ মে, বুধবার ১৯৭১
৬০.
২৮ মে, শুক্রবার ১৯৭১
৬১.
২ জুন,বুধবার ১৯৭১
৬২.
৩ জুন, বৃহস্পতিবার ১৯৭১
৬৩.
৫ জুন, শনিবার ১৯৭১
৬৪.
৮ জুন, মঙ্গলবার ১৯৭১
৬৫.
৯ জুন, বুধবার ১৯৭১
৬৬.
১০ জুন, বৃহস্পতিবার ১৯৭১
৬৭.
১১ জুন, শুক্রবার ১৯৭১
৬৮.
১২ জুন, শোনিবার ১৯৭১
৬৯.
১৩ জুন, রবিবার ১৯৭১
৭০.
১৪ জুন, সোমবার ১৯৭১
৭১.
১৫ জুন, মঙ্গলবার ১৯৭১
৭২.
১৬ জুন, বুধবার ১৯৭১
৭৩.
২০ জুন, রবিবার ১৯৭১
৭৪.
২৭ জুন, রবিবার ১৯৭১
৭৫.
৩০ জুন, বুধবার ১৯৭১
৭৬.
১ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৭৭.
২ জুলাই, শুক্রবার ১৯৭১
৭৮.
৩ জুলাই, শনিবার ১৯৭১
৭৯.
৫ জুলাই, সোমবার ১৯৭১
৮০.
৭ জুলাই, বুধবার ১৯৭১
৮১.
৮ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৮২.
৯ জুলাই, শুক্রবার ১৯৭১
৮৩.
১০ জুলাই, শনিবার ১৯৭১
৮৪.
১২ জুলাই, সোমবার ১৯৭১
৮৫.
১৫ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৮৬.
১৭ জুলাই, শনিবার ১৯৭১
৮৭.
১৮ জুলাই, রবিবার ১৯৭১
৮৮.
১৯ জুলাই, সোমবার ১৯৭১
৮৯.
২০ জুলাই, মঙ্গলবার ১৯৭১
৯০.
২২ জুলাই, বৃহস্পতিবার ১৯৭১
৯১.
২৪ জুলাই, শনিবার ১৯৭১
৯২.
২৫ জুলাই, রবিবার ১৯৭১
৯৩.
২৬ জুলাই, সোমবার ১৯৭১
৯৪.
২৭ জুলাই, মঙ্গলবার ১৯৭১
৯৫.
১ আগস্ট, রবিবার ১৯৭১
৯৬.
৪ আগস্ট, বুধবার ১৯৭১
৯৭.
৬ আগস্ট, শুক্রবার ১৯৭১
৯৮.
৮ আগস্ট, রবিবার ১৯৭১
৯৯.
১২ আগস্ট, বৃহস্পতিবার ১৯৭১
১০০.
১৫ আগস্ট, রবিবার ১৯৭১
১০১.
১৮ আগস্ট, বুধবার ১৯৭১
১০২.
২০ আগস্ট শুক্রবার ১৯৭১
১০৩.
২১ আগস্ট, শনিবার ১৯৭১
১০৪.
২৪ আগস্ট, মঙ্গলবার ১৯৭১
১০৫.
২৫ আগস্ট, বুধবার ১৯৭১
১০৬.
২৭ আগস্ট, শুক্রবার ১৯৭১
১০৭.
২৮ আগস্ট, শনিবার ১৯৭১
১০৮.
২৯ আগস্ট, রবিবার ১৯৭১
১০৯.
৩০ আগস্ট, সোমবার ১৯৭১
১১০.
৩১ আগস্ট, মঙ্গলবার ১৯৭১
১১১.
৯ আগস্ট, সোমবার ১৯৭১
১১২.
১ সেপ্টেম্বর, বুধবার ১৯৭১
১১৩.
২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১৯৭১
১১৪.
৩ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১১৫.
৪ সেপ্টেম্বর, শনিবার ১৯৭১
১১৬.
৫ সেপ্টেম্বর, রবিবার ১৯৭১
১১৭.
৬ সেপ্টেম্বর, সোমবার ১৯৭১
১১৮.
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার ১৯৭১
১১৯.
৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১৯৭১
১২০.
১১ সেপ্টেম্বর, শনিবার ১৯৭১
১২১.
১২ সেপ্টেম্বর, রবিবার ১৯৭১
১২২.
১৩ সেপ্টেম্বর, সোমবার ১৯৭১
১২৩.
১৪ সেপ্টেম্বর, মঙ্গলবার ১৯৭১
১২৪.
১৭ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১২৫.
২৪ সেপ্টেম্বর, শুক্রবার ১৯৭১
১২৬.
২৯ সেপ্টেম্বর, বুধবার ১৯৭১
১২৭.
২ অক্টোবর, শনিবার ১৯৭১
১২৮.
৫ অক্টোবর, মঙ্গলবার ১৯৭১
১২৯.
৭ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩০.
১১ অক্টোবর, সোমবার ১৯৭১
১৩১.
১৪ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩২.
১৫ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৩৩.
১৬ অক্টোবর, রবিবার ১৯৭১
১৩৪.
২১ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩৫.
২২ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৩৬.
২৩ অক্টোবর, শনিবার ১৯৭১
১৩৭.
২৬ অক্টোবর, মঙ্গলবার ১৯৭১
১৩৮.
২৮ অক্টোবর, বৃহস্পতিবার ১৯৭১
১৩৯.
২৯ অক্টোবর, শুক্রবার ১৯৭১
১৪০.
৩০ অক্টোবর, শনিবার ১৯৭১
১৪১.
৩১ অক্টোবর, রবিবার ১৯৭১
১৪২.
নভেম্বর, ১৯৭১
১৪৩.
ডিসেম্বর, ১৯৭১

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%