সে যখন বেঁচে ছিল গো

রবীন্দ্রনাথ ঠাকুর

সে যখন বেঁচে ছিল গো , তখন
যা দিয়েছে বারবার
তার প্রতিদান দিব যে এখন
সে সময় নাহি আর ।
রজনী তাহার হয়েছে প্রভাত ,
তুমি তারে আজি লয়েছ হে নাথ —
তোমারি চরণে দিলাম সঁপিয়া
কৃতজ্ঞ উপহার ।

তার কাছে যত করেছিনু দোষ ,
যত ঘটেছিল ত্রুটি ,
তোমা – কাছে তার মাগি লব ক্ষমা
চরণের তলে লুটি ।
তারে যাহা – কিছু দেওয়া হয় নাই ,
তারে যাহা – কিছু সঁপিবারে চাই ,
তোমারি পূজার থালায় ধরিনু
আজি সে প্রেমের হার ।

সকল অধ্যায়
১.
আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
২.
সে যখন বেঁচে ছিল গো
৩.
তখন নিশীথরাত্রি; গেলে ঘর হতে
৪.
প্রেম এসেছিল , চলে গেল সে যে খুলি দ্বার
৫.
আমার ঘরেতে আর নাই সে যে নাই
৬.
যত দিন কাছে ছিলে বলো কী উপায়ে
৭.
ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে
৮.
মিলন সম্পূর্ণ আজি হল তোমা-সনে
৯.
তোমার সকল কথা বল নাই, পার নি বলিতে
১০.
হে লক্ষ্মী, তোমার আজি নাই অন্তঃপুর
১১.
মৃত্যুর নেপথ্য হতে আরবার এলে তুমি ফিরে
১২.
আপনার মাঝে আমি করি অনুভব
১৩.
তুমি মোর জীবনের মাঝে
১৪.
দেখিলাম খানকয়েক পুরাতন চিঠি
১৫.
এ সংসারে একদিন নববধূবেশে
১৬.
স্বল্প-আয়ু এ জীবনে যে-কয়টি আনন্দিত দিন
১৭.
বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি
১৮.
সংসার সাজায়ে তুমি আছিলে রমণী
১৯.
এসো, বসন্ত, এসো আজ তুমি
২০.
পাগল বসন্তদিন কতবার অতিথির বেশে
২১.
বহুরে যা এক করে, বিচিত্রেরে করে যা সরস
২২.
জ্বালো ওগো, জ্বালো ওগো, সন্ধ্যাদীপ জ্বালো
২৩.
যে ভাবে রমণীরূপে আপন মাধুরী
২৪.
গোধূলি নিঃশব্দে আসি আপন অঞ্চলে ঢাকে যথা
২৫.
জাগো রে জাগো রে চিত্ত জাগো রে
২৬.
আজিকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে
২৭.
ভালো তুমি বেসেছিলে এই শ্যাম ধরা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%