প্রেম এসেছিল , চলে গেল সে যে খুলি দ্বার

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেম এসেছিল , চলে গেল সে যে খুলি দ্বার —
আর কভু আসিবে না ।
বাকি আছে শুধু আরেক অতিথি আসিবার ,
তারি সাথে শেষ চেনা ।
সে আসি প্রদীপ নিবাইয়া দিবে এক দিন ,
তুলি লবে মোরে রথে —
নিয়ে যাবে মোরে গৃহ হতে কোন্‌ গৃহহীন
গ্রহতারকার পথে ।

ততকাল আমি একা বসি রব খুলি দ্বার ,
কাজ করি লব শেষ ।
দিন হবে যবে আরেক অতিথি আসিবার
পাবে না সে বাধালেশ ।
পূজা – আয়োজন সব সারা হবে একদিন ,
প্রস্তুত হয়ে রব —
নীরবে বাড়ায়ে বাহু – দুটি সেই গৃহহীন
অতিথিরে বরি লব ।

যে জন আজিকে ছেড়ে চলে গেল খুলি দ্বার
সেই বলে গেল ডাকি ,
‘ মোছো আঁখিজল , আরেক অতিথি আসিবার
এখনো রয়েছে বাকি । ‘
সেই বলে গেল , ‘ গাঁথা সেরে নিয়ো একদিন
জীবনের কাঁটা বাছি ,
নবগৃহ – মাঝে বহি এনো , তুমি গৃহহীন ,
পূর্ণ মালিকাগাছি । ‘

সকল অধ্যায়
১.
আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
২.
সে যখন বেঁচে ছিল গো
৩.
তখন নিশীথরাত্রি; গেলে ঘর হতে
৪.
প্রেম এসেছিল , চলে গেল সে যে খুলি দ্বার
৫.
আমার ঘরেতে আর নাই সে যে নাই
৬.
যত দিন কাছে ছিলে বলো কী উপায়ে
৭.
ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে
৮.
মিলন সম্পূর্ণ আজি হল তোমা-সনে
৯.
তোমার সকল কথা বল নাই, পার নি বলিতে
১০.
হে লক্ষ্মী, তোমার আজি নাই অন্তঃপুর
১১.
মৃত্যুর নেপথ্য হতে আরবার এলে তুমি ফিরে
১২.
আপনার মাঝে আমি করি অনুভব
১৩.
তুমি মোর জীবনের মাঝে
১৪.
দেখিলাম খানকয়েক পুরাতন চিঠি
১৫.
এ সংসারে একদিন নববধূবেশে
১৬.
স্বল্প-আয়ু এ জীবনে যে-কয়টি আনন্দিত দিন
১৭.
বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি
১৮.
সংসার সাজায়ে তুমি আছিলে রমণী
১৯.
এসো, বসন্ত, এসো আজ তুমি
২০.
পাগল বসন্তদিন কতবার অতিথির বেশে
২১.
বহুরে যা এক করে, বিচিত্রেরে করে যা সরস
২২.
জ্বালো ওগো, জ্বালো ওগো, সন্ধ্যাদীপ জ্বালো
২৩.
যে ভাবে রমণীরূপে আপন মাধুরী
২৪.
গোধূলি নিঃশব্দে আসি আপন অঞ্চলে ঢাকে যথা
২৫.
জাগো রে জাগো রে চিত্ত জাগো রে
২৬.
আজিকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে
২৭.
ভালো তুমি বেসেছিলে এই শ্যাম ধরা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%