বদনা-গাড়ুতে গলাগলি করে

কাজী নজরুল ইসলাম

প্যাক্ট
  
কোরাস:
বদনা-গাড়ুতে গলাগলি করে, নব-প্যাক্টের আশনাই।
মুসলমানের হাতে নাই ছুরি, হিন্দুর হাতে বাঁশ নাই॥

আঁটসাট করে গাঁট-ছড়া বাঁধা হল টিকি আর দাড়িতে,
বজ্র আঁটুনি ফসকা গেরো? তা হয় হোক তাড়াতাড়িতে!
একজন যেতে চাহিবে সুমুখে, অন্যে টানিবে পিছনে,
ফসকা সে গাঁঠ হয়ে যাবে আঁট সেই টানাটানি ভীষণে॥

বুকে-বুকে মিল হল নাকো,
মিল হল পিঠে পিঠে? তাই সই।
মিয়াঁ কন, ‘কোথা দাদা মোর?’
আর বাবু কন, ‘মিয়াঁভাই কই?’

বাবু দেন মেখে দাড়িতে খেজাব, মিয়াঁ চৈতনে তৈল,
চার চোখে করে আড়-চোখাচোখি, কী মধু-মিলন হইল!
বাবু কন, ‘দ্যাখো, তোমারে তুষিতে খাই নিষিদ্ধ কুঁকড়ো!’
মিয়াঁ কন, ‘মিল আরও জমে দাদা, যদি দাও দুটো টুকরো!
মোদের মুরগি রামপাখি হল, দাদা তাও হল শুদ্ধি?
গেছে বাদশাহি, মুরগিও গেল, আর কার জোরে যুদ্ধি!’

বাবু কন, ‘পরি লুঙি বি-কচ্ছ, তোমাদের দিল্ তুষিতে!’
মিয়াঁ কন, ‘ফেজে রাখি চৈতনী-ঝাণ্ডা সেই সে খুশিতে!
বহু মিয়াঁভাই বসবাস করে তোমাদের বারাণসীতে,
(আর) বাত হলে তাই ভাত খাই নাকো
আজও তাই একাদশীতে!’

বাবু কন, ‘মোরা চটিকা ছাড়িয়া সেলিমি নাগরা ধরেছি!’
মিয়াঁ কন, ‘গোরু জবাই-এর পাপ হতে তাই দাদা তরেছি।’
বাবু কন, ‘এত ছাড়িলেই যদি ছেড়ে দাও খাওয়া বড়োটা।’
মিয়াঁ কন, ‘দাদা, মুরগি তো নাই, কী দিয়া খাইব পরোটা!’

বাবু কন, ‘গোরু কোরবানি করা ছেড়ে দাও যদি মিয়াঁ ভাই,
(তোরে)    সিনান করায়ে সিঁদুর পরায়ে মা-র মন্দিরে নিয়ে যাই।’
মিয়াঁ কন, ‘যদি আল্লা মিয়াঁরে নাহি শোনাও ও হরিনাম,
বলদের সাথে ছাড়িব তোমারে, যা হয় হবে সে পরিণাম।’
‘সারা রারা রারা’ সহসা অদূরে উঠিল হোরির হররা,
শম্ভু ছুটিল বম্বু তুলিয়া, ছকু মিয়াঁ নিল ছোররা!
লাগে টানাটানি হেঁইয়ো হাঁইয়ো, টিকি দাড়ি ওড়ে শূন্যে,
ধর্মে ধর্মে কোলাকুলি করে নব-প্যাক্টেরই পুণ্যে!

বদনা-গাড়ুতে পুনঃ ঠোকাঠুকি, রোল উঠিল, ‘হা হন্ত’।
উচ্চে থাকিয়া সিঙ্গি মাতুল হাসে ছিরকুটি দন্ত!
মসজিদ পানে ছুটিলেন মিয়াঁ, মন্দির পানে হিন্দু,
আকাশে উঠিল চির-জিজ্ঞাসা, করুণ চন্দ্রবিন্দু॥

সকল অধ্যায়
১.
সৃজন-ভোরে প্রভু মোরে সৃজিলে গো প্রথম যবে
২.
পিয়ো শরাব পিয়ো
৩.
কানন গিরি সিন্ধু-পার ফিরনু পথিক দেশ-বিদেশ
৪.
আজ বাদে কাল আসবে কি না
৫.
তরুণ প্রেমিক! প্রণয়-বেদন
৬.
যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে
৭.
কোন্ মাটিতে আমার কায়া
৮.
রে অবোধ! শূন্য শুধু শূন্য ধুলো মাটির ধরা
৯.
আরও নূতন নূতনতর শোনাও গীতি গানেওয়ালা
১০.
আমারা পানের নেশার পাগল, লাল শরাবে ভর গেলাস
১১.
ভোরে হাওয়া ধীরে ধীরে বোলো গো সেই হরিণীরে
১২.
আজ সুদিনের আসল উষা
১৩.
আসল যখন ফুলের ফাগুন
১৪.
ওই লুকায় রবি লাজে মুখ হেরি মম প্রিয়ার
১৫.
দোষ দিয়ো না প্রবীণ জ্ঞানী হেরি খারাব শরাব-খোর
১৬.
চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন রূপ-বিভায়
১৭.
টলমল টলমল পদভরে, বীরদল চলে সমরে
১৮.
যে দুর্দিনের নেমেছে বাদল তাহারই বজ্র শিরে ধরি
১৯.
চল-চল-চল ঊর্ধ্ব-গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণি-তল
২০.
বাজল কি রে ভোরের সানাই
২১.
আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি
২২.
অগ্রপথিক হে সেনাদল
২৩.
জাগো জাগো অনশন-বন্দি
২৪.
কোন্ অতীতের আঁধার ভেদিয়া
২৫.
জাগো নারী জাগো বহ্নিশিখা
২৬.
ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি
২৭.
আধো ধরণি আলো আধো আঁধার
২৮.
বেসুর বীণায় ব্যথায় সুরে বাঁধব গো
২৯.
দুলে আলো শতদল টলমল টলমল
৩০.
পথে পথে ফেরো সাথে মোর বাঁশরিওয়ালা
৩১.
রংমহলে রংমশাল মোরা আমরা রূপের দীপালি
৩২.
আমি ছন্দ ভুল চির-সুন্দরের নাট-নৃত্যে গো
৩৩.
আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
৩৪.
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
৩৫.
যদি শালের বন হত শালার বোন
৩৬.
ডুবু ডুবু ধর্ম-তরি, ফাটল মাইন সরদা-র
৩৭.
নাচে মাড়োবার-লালা, নাচে তাকিয়া
৩৮.
থাকিতে চরণ মরণে কি ভয়
৩৯.
বদনা-গাড়ুতে গলাগলি করে
৪০.
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
৪১.
পথের দেখা এ নহে গো বন্ধু
৪২.
পথিক ওগো চলতে পথে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%