থাকিতে চরণ মরণে কি ভয়

কাজী নজরুল ইসলাম

সোহিনী – একতালা
 
কোরাস:
থাকিতে চরণ মরণে কি ভয়, নিমেষে যোজন ফরসা,
মরণ-হরণ নিখিল-শরণ জয় শ্রীচরণ ভরসা॥

গর্বের শির খর্ব মোদের? চরণ তেমনই লম্বা!
শৈশব হতে আ-মরণ চলি সবারে দেখায়ে রম্ভা।
সার্জেন্ট যবে আর্জেন্ট-মার হাতে করে আসে তাড়ায়ে
না হয়ে ক্রুদ্ধ পদ প্রবুদ্ধ সম্মুখে দিই বাড়ায়ে॥

বপু কোলা ব্যাং, রবারের ঠ্যাং, প্রয়োজন মতো বাড়ে গো!
সমানে আঁদাড়ে বনে ও বাদাড়ে পগারে পুকুর-পাড়ে গো
লখিতে চকিতে লঙ্ঘিয়া যায় গিরি-দরি-বন-সিন্ধু,
ওই এক পথে মিলিয়াছি মোরা, সম মুসলিম-হিন্দু॥

কহিতেছে নাকি বিশ্ব, আমরা রণে পশ্চাতে হেঁটে যাই।
পশ্চাত দিয়ে ছুটে কেউ? হেসে মরিব কি দম ফেটে ছাই?
ছুটি যবে মোরা সুমুখেই ছুটি, পশ্চাতে পাশে হেরি না,
সামনে ছোটারে পিছু হাঁটা বল? রাঁচি যাও, আর দেরি না।

আমাদের পিছে ছুটিতে ছুটিতে মৃত্যু পড়িবে হাঁপায়ে,
জিভ বার হয়ে পড়িবে যমের, জীবন তখন বাঁ পায়ে!
মোরা দেবজাতি ছিনু যে একদা – আজও তার স্মৃতি চরণে,
ছুটি না তো, যেন উড়ে চলি নভে, থাকে নাকো ধুতি পরনে॥

বাপ-পিতাম-র প্রদর্শিত এ পথ মহাজন-পিষ্ট,
গোস্বামী-মতে পরাহেও বাবা এ পথে মিলিবে ইষ্ট!
মরে যদি যাও, তাহলে তো তুমি একদম গেলে মরিয়াই!
পলাইল যেই বেঁচে গেল সেই, জনম চরণ ধরিয়াই॥


সকল অধ্যায়
১.
সৃজন-ভোরে প্রভু মোরে সৃজিলে গো প্রথম যবে
২.
পিয়ো শরাব পিয়ো
৩.
কানন গিরি সিন্ধু-পার ফিরনু পথিক দেশ-বিদেশ
৪.
আজ বাদে কাল আসবে কি না
৫.
তরুণ প্রেমিক! প্রণয়-বেদন
৬.
যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে
৭.
কোন্ মাটিতে আমার কায়া
৮.
রে অবোধ! শূন্য শুধু শূন্য ধুলো মাটির ধরা
৯.
আরও নূতন নূতনতর শোনাও গীতি গানেওয়ালা
১০.
আমারা পানের নেশার পাগল, লাল শরাবে ভর গেলাস
১১.
ভোরে হাওয়া ধীরে ধীরে বোলো গো সেই হরিণীরে
১২.
আজ সুদিনের আসল উষা
১৩.
আসল যখন ফুলের ফাগুন
১৪.
ওই লুকায় রবি লাজে মুখ হেরি মম প্রিয়ার
১৫.
দোষ দিয়ো না প্রবীণ জ্ঞানী হেরি খারাব শরাব-খোর
১৬.
চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন রূপ-বিভায়
১৭.
টলমল টলমল পদভরে, বীরদল চলে সমরে
১৮.
যে দুর্দিনের নেমেছে বাদল তাহারই বজ্র শিরে ধরি
১৯.
চল-চল-চল ঊর্ধ্ব-গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণি-তল
২০.
বাজল কি রে ভোরের সানাই
২১.
আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি
২২.
অগ্রপথিক হে সেনাদল
২৩.
জাগো জাগো অনশন-বন্দি
২৪.
কোন্ অতীতের আঁধার ভেদিয়া
২৫.
জাগো নারী জাগো বহ্নিশিখা
২৬.
ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি
২৭.
আধো ধরণি আলো আধো আঁধার
২৮.
বেসুর বীণায় ব্যথায় সুরে বাঁধব গো
২৯.
দুলে আলো শতদল টলমল টলমল
৩০.
পথে পথে ফেরো সাথে মোর বাঁশরিওয়ালা
৩১.
রংমহলে রংমশাল মোরা আমরা রূপের দীপালি
৩২.
আমি ছন্দ ভুল চির-সুন্দরের নাট-নৃত্যে গো
৩৩.
আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
৩৪.
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
৩৫.
যদি শালের বন হত শালার বোন
৩৬.
ডুবু ডুবু ধর্ম-তরি, ফাটল মাইন সরদা-র
৩৭.
নাচে মাড়োবার-লালা, নাচে তাকিয়া
৩৮.
থাকিতে চরণ মরণে কি ভয়
৩৯.
বদনা-গাড়ুতে গলাগলি করে
৪০.
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
৪১.
পথের দেখা এ নহে গো বন্ধু
৪২.
পথিক ওগো চলতে পথে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%