কাজী নজরুল ইসলাম
সিন্ধু-কাফি – কাহারবা
পথে পথে ফেরো সাথে মোর বাঁশরিওয়ালা।
নওলকিশোর বাঁশরিওয়ালা॥
তোমার নুপূর আমার চরণে
আপনি সাধিয়া পরালে কালা॥
নিভাইয়া মোর ভবন-প্রদীপ
দেখালে নিখিল ভুবনে আলা॥
কুল লাজ মান সকল হরি
হরি করিলে মোরে ব্রজের বালা॥
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন