কাজী নজরুল ইসলাম
বিভাস মিশ্র – দাদরা
দুলে আলো শতদল টলমল টলমল।
চল লো মেলি পাখা রঙিন লঘু চপল॥
যদি অনল-শিখায় এ পাখা পুড়িয়া যায়
ক্ষতি কি – ভালোবাসায় জ্বলিতে আসা কেবল॥
কাঁটার কাননে ফুল তুলিতে বিঁধে আঙুল,
মধুর এ পথভুল ফুলঝরা বনতল॥
চলিতে ফুল দলি, চাহে যে তারে ছলি,
সেই সে পথে চলি যে পথে আলেয়া-ছল॥
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন