যে দুর্দিনের নেমেছে বাদল তাহারই বজ্র শিরে ধরি

কাজী নজরুল ইসলাম

ইমন-বেলাওল – তেওড়া

যে দুর্দিনের নেমেছে বাদল তাহারই বজ্র শিরে ধরি
ঝড়ের বন্ধু আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরি॥

মোদের পথের ইঙ্গিত ঝলে বাঁকা বিদ্যুতে কালো-মেঘে,
মরু-পথে জাগে নব অঙ্কুর মোদের চলার ছোঁয়া লেগে,
মোদের মন্ত্রে গোরস্থানের আঁধারে ওঠে গো প্রাণ জেগে,
দীপ-শলাকার মতো মোরা ফিরি ঘরে ঘরে আলো সঞ্চরি।

নবজীবনের ‘ফোরাত’ -কূলে গো কাঁদে ‘কারবালা’ তৃষ্ণাতুর,
ঊর্ধ্বে শোষণ-সূর্য, নিম্নে তপ্ত বালুকা ব্যথা-মরুর।
ঘিরিয়া য়ুরোপ – ‘এজিদের’ সেনা এপার ওপার নিকট দূর,
এরই মাঝে মোরা ‘আব্বাস’ সম পানি আনি প্রাণ পণ করি!

যখন জালিম ‘ফেরাউন’ চাহে ‘মুসা’ ও সত্যে মারিতে ভাই,
নীল দরিয়ার মোরা তরঙ্গ, বন্যা আনিয়া তারে ডুবাই,
আজও ‘নম্‌রুদ্’ ইব্রাহিমেরে’ মারিতে চাহিছে সর্বদাই,
আনন্দ-দূত মোরা সে আগুনে ফোটাই পুষ্প-মঞ্জরী॥

ভরসার গান শুনাই আমরা ভয়ের ভূতের এই দেশে,
জরা-জীর্ণেরে যৌবন দিয়া সাজাই নবীন বর-বেশে।
মোদের আশায় উষার রঙে গো রাতের অশ্রু যায় ভেসে,
মশাল জ্বালিয়া আলোকিত করি ঝড়ের নিশীথ-শর্বরী॥

নূতন দিনের নব যাত্রীরা চলিবে বলিয়া এই পথে
বিছাইয়া যাই আমাদের প্রাণ, সুখ, দুখ, সব আজি হতে।
ভবিষ্যতের স্বাধীন-পতাকা উড়িবে যে দিন জয়-রথে
আমরা হাসিব দূর তারা-লোকে ওগো তোমাদের সুখ স্মরি॥

সকল অধ্যায়
১.
সৃজন-ভোরে প্রভু মোরে সৃজিলে গো প্রথম যবে
২.
পিয়ো শরাব পিয়ো
৩.
কানন গিরি সিন্ধু-পার ফিরনু পথিক দেশ-বিদেশ
৪.
আজ বাদে কাল আসবে কি না
৫.
তরুণ প্রেমিক! প্রণয়-বেদন
৬.
যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে
৭.
কোন্ মাটিতে আমার কায়া
৮.
রে অবোধ! শূন্য শুধু শূন্য ধুলো মাটির ধরা
৯.
আরও নূতন নূতনতর শোনাও গীতি গানেওয়ালা
১০.
আমারা পানের নেশার পাগল, লাল শরাবে ভর গেলাস
১১.
ভোরে হাওয়া ধীরে ধীরে বোলো গো সেই হরিণীরে
১২.
আজ সুদিনের আসল উষা
১৩.
আসল যখন ফুলের ফাগুন
১৪.
ওই লুকায় রবি লাজে মুখ হেরি মম প্রিয়ার
১৫.
দোষ দিয়ো না প্রবীণ জ্ঞানী হেরি খারাব শরাব-খোর
১৬.
চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন রূপ-বিভায়
১৭.
টলমল টলমল পদভরে, বীরদল চলে সমরে
১৮.
যে দুর্দিনের নেমেছে বাদল তাহারই বজ্র শিরে ধরি
১৯.
চল-চল-চল ঊর্ধ্ব-গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণি-তল
২০.
বাজল কি রে ভোরের সানাই
২১.
আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি
২২.
অগ্রপথিক হে সেনাদল
২৩.
জাগো জাগো অনশন-বন্দি
২৪.
কোন্ অতীতের আঁধার ভেদিয়া
২৫.
জাগো নারী জাগো বহ্নিশিখা
২৬.
ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি
২৭.
আধো ধরণি আলো আধো আঁধার
২৮.
বেসুর বীণায় ব্যথায় সুরে বাঁধব গো
২৯.
দুলে আলো শতদল টলমল টলমল
৩০.
পথে পথে ফেরো সাথে মোর বাঁশরিওয়ালা
৩১.
রংমহলে রংমশাল মোরা আমরা রূপের দীপালি
৩২.
আমি ছন্দ ভুল চির-সুন্দরের নাট-নৃত্যে গো
৩৩.
আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
৩৪.
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
৩৫.
যদি শালের বন হত শালার বোন
৩৬.
ডুবু ডুবু ধর্ম-তরি, ফাটল মাইন সরদা-র
৩৭.
নাচে মাড়োবার-লালা, নাচে তাকিয়া
৩৮.
থাকিতে চরণ মরণে কি ভয়
৩৯.
বদনা-গাড়ুতে গলাগলি করে
৪০.
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
৪১.
পথের দেখা এ নহে গো বন্ধু
৪২.
পথিক ওগো চলতে পথে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%