আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু

কাজী নজরুল ইসলাম

কীর্তন
  
আমি  তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
    সে লইল মিয়াঁর ঘরে।
আমার  কালী-মা ছাড়ায়ে কলেমা পড়ায়ে
    বুঝি মুসলিম করে॥
আমায়  বুঝি মুসলিম করে গো –
  মুরগির লোভে দর্গায় এসে
    বুঝি টিকি মোর হরে গো!
আমার  শিখা করে দূর রেখে দেবে নূর,
    জবাই করিবে পরে গো!

আমি  বাসব ভাবিয়া রাসভে পূজিনু
    স্বর্গে যাইতে সোজা;
সে যে লয়ে এঁদো ঘাটে আছড়ায় পাটে
    ভাবিয়া ধোবির বোঝা!
    হল হিতে-বিপরীত সবই গো!
আমি  ভবানী বলিয়া করিতে প্রণাম
    হেরি বাগ্‌দিনী ভবী গো!
আমি  শীতল হইতে চাহিনু, আনিল
    শীতলা-বাহনে ধরি গো!
বাবা  শিবের বাহন বলিয়া বৃষভ –
    লাঙুল ঠেকানু ভালে,
হায়  নিল না সে পূজা, শিং দিয়ে সোজা
    গুঁতায়ে ফেলিল খালে!
    আমার কপাল এমনই পোড়া গো!
আমি  শালগ্রাম ভেবে রাখিনু চক্ষে
    হেরি ঝাল-মাখা নোড়া গো!
    আমার ভাগ্য বেজায় ফুটো গো,
বাঁকা  অঙ্গ হেরিয়া জড়ায়ে ধরিতে
    হেরি ত্রিভঙ্গ খুঁটো গো!

আমার  মহিষী-গৃহিণী খুশি হবে ভেবে
    মহিষ কিনিয়া আনি,
বাবা    মরি এবে ত্রাসে শিং নেড়ে আসে
    মহিষ, মহিষীরানী!
    আমি কেমনে জীবন ধরি গো!
আমি   ‘হরি বোল’ বলে ডাকিতে হরিরে
    হয়ে যায় ‘বল হরি’ গো॥

সকল অধ্যায়
১.
সৃজন-ভোরে প্রভু মোরে সৃজিলে গো প্রথম যবে
২.
পিয়ো শরাব পিয়ো
৩.
কানন গিরি সিন্ধু-পার ফিরনু পথিক দেশ-বিদেশ
৪.
আজ বাদে কাল আসবে কি না
৫.
তরুণ প্রেমিক! প্রণয়-বেদন
৬.
যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে
৭.
কোন্ মাটিতে আমার কায়া
৮.
রে অবোধ! শূন্য শুধু শূন্য ধুলো মাটির ধরা
৯.
আরও নূতন নূতনতর শোনাও গীতি গানেওয়ালা
১০.
আমারা পানের নেশার পাগল, লাল শরাবে ভর গেলাস
১১.
ভোরে হাওয়া ধীরে ধীরে বোলো গো সেই হরিণীরে
১২.
আজ সুদিনের আসল উষা
১৩.
আসল যখন ফুলের ফাগুন
১৪.
ওই লুকায় রবি লাজে মুখ হেরি মম প্রিয়ার
১৫.
দোষ দিয়ো না প্রবীণ জ্ঞানী হেরি খারাব শরাব-খোর
১৬.
চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন রূপ-বিভায়
১৭.
টলমল টলমল পদভরে, বীরদল চলে সমরে
১৮.
যে দুর্দিনের নেমেছে বাদল তাহারই বজ্র শিরে ধরি
১৯.
চল-চল-চল ঊর্ধ্ব-গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণি-তল
২০.
বাজল কি রে ভোরের সানাই
২১.
আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি
২২.
অগ্রপথিক হে সেনাদল
২৩.
জাগো জাগো অনশন-বন্দি
২৪.
কোন্ অতীতের আঁধার ভেদিয়া
২৫.
জাগো নারী জাগো বহ্নিশিখা
২৬.
ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি
২৭.
আধো ধরণি আলো আধো আঁধার
২৮.
বেসুর বীণায় ব্যথায় সুরে বাঁধব গো
২৯.
দুলে আলো শতদল টলমল টলমল
৩০.
পথে পথে ফেরো সাথে মোর বাঁশরিওয়ালা
৩১.
রংমহলে রংমশাল মোরা আমরা রূপের দীপালি
৩২.
আমি ছন্দ ভুল চির-সুন্দরের নাট-নৃত্যে গো
৩৩.
আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
৩৪.
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
৩৫.
যদি শালের বন হত শালার বোন
৩৬.
ডুবু ডুবু ধর্ম-তরি, ফাটল মাইন সরদা-র
৩৭.
নাচে মাড়োবার-লালা, নাচে তাকিয়া
৩৮.
থাকিতে চরণ মরণে কি ভয়
৩৯.
বদনা-গাড়ুতে গলাগলি করে
৪০.
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
৪১.
পথের দেখা এ নহে গো বন্ধু
৪২.
পথিক ওগো চলতে পথে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%