উইকিপিডিয়া

তসলিমা নাসরিন

আমার উইকিপিডিয়া পেইজে লেখে কারা? সেই আদিকালে আমার ওপর একটা পেইজ খোলা হয়েছিল। কে খুলেছিল কে জানে। আজগুবি তথ্য থাকতো। ওসব তথ্য চোখে পড়লে দ্রুত সরিয়ে নিতাম চোখ। অনেক বছর পর নিজে একবার সঠিক তথ্য দিয়ে উইকিপিডিয়ার ভুল সংশোধন করলাম। করলে কী হবে, পরদিনই আবার সঠিক তথ্য পুরোটাই মুছে দিয়ে ভুল তথ্য এসে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেল। আবারও সংশোধন করলাম। ওই একই অবস্থা। এরপর তৃতীয় বার সংশোধন করতে গেলে উইকিপিডিয়ার সিকিউরিটি গার্ড ফার্ড এসে আমাকে রীতিমত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। সম্ভবত আমার নামটাই ওদের খাতায় সাইবার ক্রিমিনাল হিসেবে লেখা হয়ে গেছে। উইকিপিডিয়াকে আমি একটা চিঠিও পাঠিয়েছিলাম। লিখেছিলাম এই যে আমার সম্পর্কে ভুল তথ্য দিয়ে বসে আছো অথচ আমাকে দিচ্ছে না সংশোধন করতে! এ কেমন বিচার! খুব তো ভাব ধরছো সব জানো সব বোঝো, তবে আমাকে চিনতে পারছো না কেন! কেন জানো না যে যাকে নিয়ে এই পেইজ, সে স্বয়ং আমি! নাহ, আমার কথা কারও কানে পৌঁছয়নি। এরপর আশা ছেড়ে দিয়েছি। যারা আমার সম্পর্কে লেখে উইকিপিডিয়াতে, তারা বেশির ভাগ না জেনে অথবা ভুল জেনে লেখে। ভুলভাল খবর যেসব বেরোয় পত্রপত্রিকায়, ওগুলোর উদ্ধৃতি দিয়ে লেখে। যার যা খুশি লেখে লিখুক। ও আমি দেখবোও না, পড়বোও না, শুনবোও না। মাঝে মাঝে ভাবি, আমি সাত খণ্ডে আমার আত্মজীবনী লিখেছি। এত বড় আত্মজীবনী খুব কম লেখকই লিখেছেন। আত্মজীবনীতে পুরো জীবনের কথাই লিখেছি আমি, অর্ধেক জীবনের নয়। কিছু গোপন করিনি। কিছু মিথ্যে লিখিনি। এই যে এতকাল ধরে আমার আত্মজীবনী পড়ছে লোকে, বছরের পর বছর ধরে ওসব ছাপা হচ্ছে, ফুরোচ্ছে, আবার ছাপা হচ্ছে। এসবের পাঠকেরা কোথায়? তারা কেন উইকিপিডিয়ার ভুল সংশোধন করছে না? তারা তো অন্তত জানে আমার জীবনের খুঁটিনাটি সব!

আজ হঠাৎ বাংলা উইকিপিডিয়ায় চোখ পড়লো। এ তো আরও অখাদ্য। চোখ বুলিয়ে দেখি আমার নাম নাকি ছিল নাসরিন জাহান তসলিমা, আমি নাকি কবিতা টবিতা লেখার সময় তসলিমা নাসরিন নাম দিয়েছি নিজের। আমার মা নাকি আমার বাবার দ্বিতীয় স্ত্রী। তারপর আমার হরেক রকম স্বামীর প্রসঙ্গ তো আছেই।

নকলবাজদের তো অভাব নেই। তারা কোথায়? তারা তো আমার ওয়েবসাইট, ফ্রিথট ব্লগইত্যাদি থেকেও আমার সম্পর্কে সঠিক তথ্য কপি পেস্ট করে উইকিপিড়িয়ায় দিতে পারে। নাকি সঠিক তথ্যে মজা নেই। মজা ভুল আর মিথ্যে তথ্যে? আমার মনে হয়, আমার সম্পর্কে এতকাল ধরে মৌলবাদী আর নারীবিদ্বেষী লোকেরা যে সব অপপ্রচার চালিয়েছে, ওগুলো সত্য তথ্য বলে একরকম প্রতিষ্ঠিতই হয়ে গেছে। মানুষের মস্তিষ্কেই ঢুকে বসে আছে ওসব। মানুষের মস্তিষ্ক এমন এক জিনিস, যেখানে ঢুকিয়ে দেওয়া সহজ, বের করা মোটেও সহজ নয়।

সকল অধ্যায়
১.
কুপমন্ডুক
২.
ধর্মীয় সন্ত্রাস
৩.
গৃহকর্মীদের নির্যাতন করছে গৃহকর্ত্রীরা!
৪.
নাকুশা
৫.
সন্ত্রাসের দুনিয়া
৬.
একটি মৃত্যু
৭.
ঈদের নামাজ নিষিদ্ধ
৮.
ঈদ
৯.
ও আমার দেশের মাটি
১০.
মেয়েদের কেন ঠকানো হয়?
১১.
লজ্জা দিবস
১২.
গোমাংস নিষিদ্ধ
১৩.
ব্যক্তিগত শোক
১৪.
নতুন পৃথিবী
১৫.
বজরঙ্গি ভাইজান
১৬.
হুমায়ুন আজাদ
১৭.
ভারতে পর্নোগ্রাফি নিষিদ্ধ
১৮.
নার্গিস
১৯.
অসহিষ্ণুতা
২০.
ইসলামী খুনী
২১.
বইমেলায় প্রবেশ নিষেধ
২২.
দৈনন্দিন জীবন
২৩.
উইকিপিডিয়া
২৪.
কোথায় আছি
২৫.
দ্বিখণ্ডিত
২৬.
ফাঁসি
২৭.
স্টেটমেন্ট
২৮.
হাতি ঘোড়া
২৯.
আইসিস
৩০.
খুন
৩১.
দুর্বৃত্ত
৩২.
প্রতিবাদ
৩৩.
ফ্রিডম ফ্রম রিলিজন
৩৪.
গুলাম আলী
৩৫.
হজ্ব
৩৬.
সৌদি আরবের কীর্তিকলাপ
৩৭.
কোরবানির ঈদ
৩৮.
ডেঙ্গি
৩৯.
তাইপেই
৪০.
কবিতা
৪১.
এস
৪২.
কবিতা
৪৩.
সৌদি আরবে সেক্স শপ
৪৪.
অভিজিৎকে কেন মরতে হলো
৪৫.
বারসেলোনা
৪৬.
মেক্সিকো
৪৭.
অনুভূতিতে আঘাত না করে সমাজ বদলানো যায় না
৪৮.
অভিজিৎকে যেভাবে চিনি
৪৯.
পড়ানো
৫০.
অসম্মান
৫১.
গরবাচেভ
৫২.
ভাষা দিবস
৫৩.
ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মুক্তমনাদের খুন করছে
৫৪.
অ্যাসেম্বলি
৫৫.
আমার দুঃখিনী বর্ণমালা
৫৬.
খাওয়াদাওয়া
৫৭.
আমি কোথায় এখন?
৫৮.
গার্হস্থ্য
৫৯.
পুরোনো পাপী
৬০.
উপহার
৬১.
বর্ণবাদ
৬২.
বিলবাও
৬৩.
ইলিশ কোরবানি
৬৪.
পাটনা
৬৫.
লিঁও
৬৬.
ইহা বোমা নহে
৬৭.
এই সময়
৬৮.
এলোমেলো
৬৯.
জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকে নিষিদ্ধ করার পাঁয়তারা
৭০.
মা
৭১.
ফেসবুক
৭২.
দেশ ১
৭৩.
কল্পনার রাজ্য
৭৪.
ওরা আটজন
৭৫.
চূর্ণী গাঙ্গুলী
৭৬.
এসব কী হচ্ছে দেশে?
৭৭.
ভিন্নমতের নিরাপত্তা নেই, বাংলাদেশ কি আদৌ কোনও ডেমোক্রেসিং?
৭৮.
অভিজিৎ
৭৯.
কীরকম যেন ভয় ভয় লাগে
৮০.
গরিবের গ্রেনেড
৮১.
কোকো, খালেদা আর দেশের দগ্ধ সন্তানেরা
৮২.
গুন্টার গ্রাস
৮৩.
চুম্বন
৮৪.
ছিঃ!
৮৫.
ছোট ছোট ভাবনা
৮৬.
নারী
৮৭.
নারী দিবস
৮৮.
নাস্তিক নাগরিকদের নিরাপত্তা দিন
৮৯.
নারী দিবস
৯০.
ধর্ম আর রাজনীতি
৯১.
টুকরো ভাবনা
৯২.
পতিতাপ্রথা বন্ধ হোক
৯৩.
পাকিস্তানে খুন
৯৪.
বাংলা সংস্কৃতি চলবে কী চলবে না
৯৫.
টুকরো টুকরো জীবন
৯৬.
বাংলাদেশের কী কী করা উচিত ছিল এবং ছিল না
৯৭.
বাক স্বাধীনতা
৯৮.
বাঘ আর বেড়াল
৯৯.
ভূমিকম্প, গরুর মাংস
১০০.
স্বপ্নগুলো
১০১.
ব্লগার হত্যা?
১০২.
মানুষ মানুষের জন্য?
১০৩.
মেনোপজ?
১০৪.
ইসলামী ইনকুইজেশন
১০৫.
লিঙ্গসূত্র
১০৬.
মুসলিম শরণার্থীদের সাহায্য করছে অমুসলিম দেশগুলো
১০৭.
স্যানিটারি প্রতিবাদ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%