গুলাম আলী

তসলিমা নাসরিন

গুলাম আলির বোম্বে প্রোগ্রাম বাতিল, পুনে প্রোগ্রাম বাতিল। বাতিল করার পেছনে কে? হিন্দু মৌলবাদী দল শিব সেনা। কেন? পাকিস্তানিরা ভারতীয়দের মারছে, সুতরাং ওদের টেররিজম বন্ধ না হলে ওদের কেউ এদেশে গাইতে পারবে না। আমার কথা,গুলাম আলি গায়ক মানুষ, ওর দোষটা কী, ও তো ভারতে বোমা মারতে আসিনি, বেচারা গান গাইতে এসেছে। কেউ কেউ বললো গুলাম আলি হিন্দুদের কাফের বলেছে। আমার কথা যা ইচ্ছে তাই বলুক, সাংস্কৃতিক আদান প্রদান বাড়লে দুদেশের সম্পর্ক ভালো হবে, একদিন মারামারিটাও বন্ধ হবে। কে শোনে কার কথা। টুইটারে আমাকে তো শিবসেনার ভক্তরা বললো, তুই অত গুলামের হয়ে লড়ছিস কেন, ভারতকে হিন্দু সৌদি বলছিস তো, ভারত থেকে তুইও বেরিয়ে যা।

আমি না হয় বেরিয়ে গেলাম। কিন্তু অন্যায় দেখলে কথা তো আমি কইবোই। পৃথিবীটাকেই যখন আমার নিজের একটা গ্রাম মনে করি, ছায়াপথটাকে রাজ্য, আর ইউনিভার্সটাকে দেশ, তখন কোথাও গড়বড় হলে আমি চিল্লাবো না তো কে চিল্লাবে!

হঠাৎ শুনি পশ্চিমবাংলার মমতা বিবি গুলাম আলিকে কলকাতায় গাইতে আমন্ত্রণ জানাচ্ছেন। এক শিল্পীকে লাথি মারো, আরেক শিল্পীকে আমন্ত্রণ জানাও। কারণটা কী? কারণটা হলো উর্দুভাষী অশিক্ষিত কূপমণ্ডুক ইমামের দল, যাদের টাকা পয়সা দিয়ে, যা ইচ্ছে তাই করার ক্ষমতা দিয়ে পুষছেন তিনি তারা তাদের অশিক্ষত শিষ্যদের বলে দেবে বিবিকে ভোট দিও, ভোট-পাগল বিবি ইমামদের খুশি করতে তাই গুলাম আলিকে আমন্ত্রণ জানিয়েছেন। ইমামরা পাকিস্তানি মুসলিম গুলাম আলিকে পেয়ে আহ্লাদে আটখানা হবে, কারণ মনে মনে পাকিস্তানই তো তাদের আসল স্বদেশ, মুসলিম ভ্রাতৃত্বই তো তাদের আসল ভ্রাতৃত্ব!

তসলিমার বই উদ্বোধন বন্ধ করো, তসলিমার মেগা সিরিয়াল বন্ধ করো, তসলিমার এন্ট্রি বন্ধ করো রাজ্যে, তসলিমার লেখা যেন কেউ না ছাপায় মিডিয়াকে সাবধান করে দাও, তসলিমার বই যেন কেউ প্রকাশ না করে পাবলিশারদের হুমকি দিয়ে দাও, তসলিমার গল্প নিয়ে ফিচার ফিল্ম কেউ যেন না বানায় টালিগঞ্জে জানিয়ে দাও –এসব কাজ মমতা বিবি ক্ষমতায় আসার পর থেকেই করে গেছেন। কেন তসলিমার প্রতি তাঁর এত ঘৃণা? তসলিমার ৪০টা বইয়ের তো লক্ষ লক্ষ পাঠক পশ্চিমবাংলায়, তবে? তাকে ভালোবাসার, শ্রদ্ধা করার লোকেরও তো অভাব নেই, তবে? মুশকিলটা হলো, তাঁর পেয়ারের ইমামরা তসলিমাকে ঘৃণা করে। ইমামরা ঘৃণা করে কারণ ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন করেছিল তসলিমা, কারণ মেয়েদের অধিকারের দাবি করেছিল তসলিমা। মমতা বিবি মুসলিম মৌলবাদীদের গুলাম সেজেছেন। মৌলবাদীরা কাউকে ঘৃণা করলে তিনিও তাকে ঘৃণা করেন। নিজের বোধবুদ্ধি গঙ্গার জলে অনেক আগেই বিসর্জন দিয়েছেন। তসলিমাকে পারলে চাপাতি দিয়ে কোপাবেন তিনি।

আজ গুলাম আলিকে কোনও কারণে কলকাতার মুসলিম মৌলবাদীরা পছন্দ না করলে গুলাম আলিকেও মমতা বিবি নিষিদ্ধ করবেন কলকাতায়। চ্যালেঞ্জ।

সকল অধ্যায়
১.
কুপমন্ডুক
২.
ধর্মীয় সন্ত্রাস
৩.
গৃহকর্মীদের নির্যাতন করছে গৃহকর্ত্রীরা!
৪.
নাকুশা
৫.
সন্ত্রাসের দুনিয়া
৬.
একটি মৃত্যু
৭.
ঈদের নামাজ নিষিদ্ধ
৮.
ঈদ
৯.
ও আমার দেশের মাটি
১০.
মেয়েদের কেন ঠকানো হয়?
১১.
লজ্জা দিবস
১২.
গোমাংস নিষিদ্ধ
১৩.
ব্যক্তিগত শোক
১৪.
নতুন পৃথিবী
১৫.
বজরঙ্গি ভাইজান
১৬.
হুমায়ুন আজাদ
১৭.
ভারতে পর্নোগ্রাফি নিষিদ্ধ
১৮.
নার্গিস
১৯.
অসহিষ্ণুতা
২০.
ইসলামী খুনী
২১.
বইমেলায় প্রবেশ নিষেধ
২২.
দৈনন্দিন জীবন
২৩.
উইকিপিডিয়া
২৪.
কোথায় আছি
২৫.
দ্বিখণ্ডিত
২৬.
ফাঁসি
২৭.
স্টেটমেন্ট
২৮.
হাতি ঘোড়া
২৯.
আইসিস
৩০.
খুন
৩১.
দুর্বৃত্ত
৩২.
প্রতিবাদ
৩৩.
ফ্রিডম ফ্রম রিলিজন
৩৪.
গুলাম আলী
৩৫.
হজ্ব
৩৬.
সৌদি আরবের কীর্তিকলাপ
৩৭.
কোরবানির ঈদ
৩৮.
ডেঙ্গি
৩৯.
তাইপেই
৪০.
কবিতা
৪১.
এস
৪২.
কবিতা
৪৩.
সৌদি আরবে সেক্স শপ
৪৪.
অভিজিৎকে কেন মরতে হলো
৪৫.
বারসেলোনা
৪৬.
মেক্সিকো
৪৭.
অনুভূতিতে আঘাত না করে সমাজ বদলানো যায় না
৪৮.
অভিজিৎকে যেভাবে চিনি
৪৯.
পড়ানো
৫০.
অসম্মান
৫১.
গরবাচেভ
৫২.
ভাষা দিবস
৫৩.
ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মুক্তমনাদের খুন করছে
৫৪.
অ্যাসেম্বলি
৫৫.
আমার দুঃখিনী বর্ণমালা
৫৬.
খাওয়াদাওয়া
৫৭.
আমি কোথায় এখন?
৫৮.
গার্হস্থ্য
৫৯.
পুরোনো পাপী
৬০.
উপহার
৬১.
বর্ণবাদ
৬২.
বিলবাও
৬৩.
ইলিশ কোরবানি
৬৪.
পাটনা
৬৫.
লিঁও
৬৬.
ইহা বোমা নহে
৬৭.
এই সময়
৬৮.
এলোমেলো
৬৯.
জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকে নিষিদ্ধ করার পাঁয়তারা
৭০.
মা
৭১.
ফেসবুক
৭২.
দেশ ১
৭৩.
কল্পনার রাজ্য
৭৪.
ওরা আটজন
৭৫.
চূর্ণী গাঙ্গুলী
৭৬.
এসব কী হচ্ছে দেশে?
৭৭.
ভিন্নমতের নিরাপত্তা নেই, বাংলাদেশ কি আদৌ কোনও ডেমোক্রেসিং?
৭৮.
অভিজিৎ
৭৯.
কীরকম যেন ভয় ভয় লাগে
৮০.
গরিবের গ্রেনেড
৮১.
কোকো, খালেদা আর দেশের দগ্ধ সন্তানেরা
৮২.
গুন্টার গ্রাস
৮৩.
চুম্বন
৮৪.
ছিঃ!
৮৫.
ছোট ছোট ভাবনা
৮৬.
নারী
৮৭.
নারী দিবস
৮৮.
নাস্তিক নাগরিকদের নিরাপত্তা দিন
৮৯.
নারী দিবস
৯০.
ধর্ম আর রাজনীতি
৯১.
টুকরো ভাবনা
৯২.
পতিতাপ্রথা বন্ধ হোক
৯৩.
পাকিস্তানে খুন
৯৪.
বাংলা সংস্কৃতি চলবে কী চলবে না
৯৫.
টুকরো টুকরো জীবন
৯৬.
বাংলাদেশের কী কী করা উচিত ছিল এবং ছিল না
৯৭.
বাক স্বাধীনতা
৯৮.
বাঘ আর বেড়াল
৯৯.
ভূমিকম্প, গরুর মাংস
১০০.
স্বপ্নগুলো
১০১.
ব্লগার হত্যা?
১০২.
মানুষ মানুষের জন্য?
১০৩.
মেনোপজ?
১০৪.
ইসলামী ইনকুইজেশন
১০৫.
লিঙ্গসূত্র
১০৬.
মুসলিম শরণার্থীদের সাহায্য করছে অমুসলিম দেশগুলো
১০৭.
স্যানিটারি প্রতিবাদ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%