পুরোনো পাপী

তসলিমা নাসরিন

আমি পুরোনো পাপী। নারীর সমানাধিকারের কথা লিখতে গিয়ে দুনিয়ার সব ধর্মের কাপড় খুলে ছেড়ে দিয়েছি। আমার বিরুদ্ধে যখন বাংলাদেশ উত্তাল, যখন মৌলবাদী সন্ত্রাসী আর দেশের সরকার মিলে মিশে আমার বিরুদ্ধে হেন বদমাইশি নেই করছে না, তখন কিন্তু এখনকার অনেক নাস্তিক ব্লগারের জন্মও হয়নি। সেই আশির দশক থেকে বাংলাদেশের আগপাশতলা ইসলামের পানি দিয়ে ধোয়া হচ্ছে, ইসলামের সোনা দিয়ে মোড়ানো হচ্ছে। তার ফল এখন হাতে নাতে পাচ্ছে সবাই। আমাকে দেশ থেকে বের করে দিয়েছে বলে আজও প্রাণে বেঁচে আছি। এখন দেশের তরুণ নাস্তিক ব্লগারদের এক এক করে কুপিয়ে মারা হচ্ছে। প্রাণ বাঁচানোর জন্য এরা এখন দেশের বাইরে বেরোতে চাইছে। কিছুদিন আগে যুগান্তর পত্রিকায় ছাপা হয়েছিলো পুলিশের এক বিশেষ রিপোর্ট। আনসারুল্লাহ বাংলাটিম নাকি ভারতে তিনটে স্লিপার সেল পাঠিয়েছে আমাকে মেরে ফেলার জন্য। আমি ইউরোপের নাগরিক, আমেরিকার গ্রীনকার্ড ধারী। আমি বিপদের আঁচ পেলে উড়াল দিতে পারবো। কিন্তু বাংলাদেশের ব্লগাররা বেরোবে কী করে? সবাই ভাবছে, এর পরের ভিকটিম বোধহয় সে ই। আমি লিখেছি অনেক, হাসিনা যেন নাস্তিক ব্লগারদের,যাদের জীবনের হুমকি আছে, নিরাপত্তা দেন। আমার কথা হাসিনা শুনবেন কেন? হু এম আই? তিনি হলেন প্রধানমন্ত্রী। বিশাল জিনিস। আসল কথা হলো, হাসিনা পরের নির্বাচনে জেতার জন্য মৌলবাদী পটাচ্ছেন, তিনি নিরাপত্তা তো দেবেনই না, খুনীদের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেবেন না। এই দুঃসহ অবস্থায় দেশ ত্যাগ করা ছাড়া নাস্তিক ব্লগারদের আর কোনও উপায় নেই। আপাতত বাঁচুক। দেশের অবস্থা ভালো হলে না হয় ফিরবে দেশে। কিন্তু শাহরিয়ার কবির চান না ব্লগাররা দেশ ছাড়ক। তিনি বলছেন, এতে লাভ হবে না, জামাতি ইসলামিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জামাত নিষিদ্ধ হলে সন্ত্রাসীরা নাস্তিকদের খুন করবে না? কোনও গ্যারেন্টি নেই। এতকাল যাবৎ জামাতি ইসলামির বাইরেও লক্ষ লক্ষ মৌলবাদী-সন্ত্রাসীর জন্ম হয়েছে, তারা জামাতির চেয়েও লক্ষ গুণে ভয়ংকর। তারা আইসিস-আলকায়দার নির্দেশে চলে। শাহরিয়ার কবির বললেন তিনি একা বাইরে বেরোন না, আর বেরোলে সঙ্গে লোক থাকে এবং হাতে পিস্তল থাকে। শাহরিয়ার কবির না হয় পিস্তল এবং পিস্তলের লাইসেন্স জোগাড় করতে পারলেন। কিন্তু অল্প বয়সী নাস্তিক ব্লগাররা পিস্তল কোত্থেকে জোগাড় করবে, লাইসেন্সই বা তাদের কে দেবে? যে সরকার তাদের কোনও দেহরক্ষী দেয় না, সে সরকার দেবে লাইসেন্স?

সকল অধ্যায়
১.
কুপমন্ডুক
২.
ধর্মীয় সন্ত্রাস
৩.
গৃহকর্মীদের নির্যাতন করছে গৃহকর্ত্রীরা!
৪.
নাকুশা
৫.
সন্ত্রাসের দুনিয়া
৬.
একটি মৃত্যু
৭.
ঈদের নামাজ নিষিদ্ধ
৮.
ঈদ
৯.
ও আমার দেশের মাটি
১০.
মেয়েদের কেন ঠকানো হয়?
১১.
লজ্জা দিবস
১২.
গোমাংস নিষিদ্ধ
১৩.
ব্যক্তিগত শোক
১৪.
নতুন পৃথিবী
১৫.
বজরঙ্গি ভাইজান
১৬.
হুমায়ুন আজাদ
১৭.
ভারতে পর্নোগ্রাফি নিষিদ্ধ
১৮.
নার্গিস
১৯.
অসহিষ্ণুতা
২০.
ইসলামী খুনী
২১.
বইমেলায় প্রবেশ নিষেধ
২২.
দৈনন্দিন জীবন
২৩.
উইকিপিডিয়া
২৪.
কোথায় আছি
২৫.
দ্বিখণ্ডিত
২৬.
ফাঁসি
২৭.
স্টেটমেন্ট
২৮.
হাতি ঘোড়া
২৯.
আইসিস
৩০.
খুন
৩১.
দুর্বৃত্ত
৩২.
প্রতিবাদ
৩৩.
ফ্রিডম ফ্রম রিলিজন
৩৪.
গুলাম আলী
৩৫.
হজ্ব
৩৬.
সৌদি আরবের কীর্তিকলাপ
৩৭.
কোরবানির ঈদ
৩৮.
ডেঙ্গি
৩৯.
তাইপেই
৪০.
কবিতা
৪১.
এস
৪২.
কবিতা
৪৩.
সৌদি আরবে সেক্স শপ
৪৪.
অভিজিৎকে কেন মরতে হলো
৪৫.
বারসেলোনা
৪৬.
মেক্সিকো
৪৭.
অনুভূতিতে আঘাত না করে সমাজ বদলানো যায় না
৪৮.
অভিজিৎকে যেভাবে চিনি
৪৯.
পড়ানো
৫০.
অসম্মান
৫১.
গরবাচেভ
৫২.
ভাষা দিবস
৫৩.
ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মুক্তমনাদের খুন করছে
৫৪.
অ্যাসেম্বলি
৫৫.
আমার দুঃখিনী বর্ণমালা
৫৬.
খাওয়াদাওয়া
৫৭.
আমি কোথায় এখন?
৫৮.
গার্হস্থ্য
৫৯.
পুরোনো পাপী
৬০.
উপহার
৬১.
বর্ণবাদ
৬২.
বিলবাও
৬৩.
ইলিশ কোরবানি
৬৪.
পাটনা
৬৫.
লিঁও
৬৬.
ইহা বোমা নহে
৬৭.
এই সময়
৬৮.
এলোমেলো
৬৯.
জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকে নিষিদ্ধ করার পাঁয়তারা
৭০.
মা
৭১.
ফেসবুক
৭২.
দেশ ১
৭৩.
কল্পনার রাজ্য
৭৪.
ওরা আটজন
৭৫.
চূর্ণী গাঙ্গুলী
৭৬.
এসব কী হচ্ছে দেশে?
৭৭.
ভিন্নমতের নিরাপত্তা নেই, বাংলাদেশ কি আদৌ কোনও ডেমোক্রেসিং?
৭৮.
অভিজিৎ
৭৯.
কীরকম যেন ভয় ভয় লাগে
৮০.
গরিবের গ্রেনেড
৮১.
কোকো, খালেদা আর দেশের দগ্ধ সন্তানেরা
৮২.
গুন্টার গ্রাস
৮৩.
চুম্বন
৮৪.
ছিঃ!
৮৫.
ছোট ছোট ভাবনা
৮৬.
নারী
৮৭.
নারী দিবস
৮৮.
নাস্তিক নাগরিকদের নিরাপত্তা দিন
৮৯.
নারী দিবস
৯০.
ধর্ম আর রাজনীতি
৯১.
টুকরো ভাবনা
৯২.
পতিতাপ্রথা বন্ধ হোক
৯৩.
পাকিস্তানে খুন
৯৪.
বাংলা সংস্কৃতি চলবে কী চলবে না
৯৫.
টুকরো টুকরো জীবন
৯৬.
বাংলাদেশের কী কী করা উচিত ছিল এবং ছিল না
৯৭.
বাক স্বাধীনতা
৯৮.
বাঘ আর বেড়াল
৯৯.
ভূমিকম্প, গরুর মাংস
১০০.
স্বপ্নগুলো
১০১.
ব্লগার হত্যা?
১০২.
মানুষ মানুষের জন্য?
১০৩.
মেনোপজ?
১০৪.
ইসলামী ইনকুইজেশন
১০৫.
লিঙ্গসূত্র
১০৬.
মুসলিম শরণার্থীদের সাহায্য করছে অমুসলিম দেশগুলো
১০৭.
স্যানিটারি প্রতিবাদ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%